Niti Aayog internship: আপনি কি ভারতের বাসিন্দা এবং আপনার শিক্ষাগত যোগ্যতা কি উচ্চ মাধ্যমিক পাস তাহলে আপনার জন্য ভারত সরকার দিচ্ছে ইন্টার্নশিপ করার দারুন সুযোগ। এবার ভারত সরকার দ্বারা পরিচালিত ও নীতি আয়োগ internship 2025 এর মাধ্যমে আপনি পেতে পারেন দারুন সুযোগ। এক্ষেত্রে কাজের অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি বেশ কিছু সুবিধা পেতে পারেন আপনিও। সরকারি ক্ষেত্রে কাজ করার অভিজ্ঞতা সহ আরো নানান রকম সুবিধা পেতে পারেন আপনিও। যদি এই সুযোগ নিতে চান এবং হাতছাড়া না করতে চান তাহলে অবশ্যই শেষ পর্যন্ত পড়ুন আরো বিস্তারিত জানতে
আমরা অনেকেই জানি যে নীতি আয়োগ হলো ভারত সরকারের একটি পরিচালিত কর্মসূচি। এর মাধ্যমে ভারতের পড়ুয়াদের নানা রকম সুযোগ দেওয়া হয়ে থাকে। এটি মূলত একটি ইন্টার্নশিপ প্রোগ্রাম। এই ইন্টার্নশিপ প্রোগ্রাম মূলত শিক্ষার্থীদের সরকারী নীতি, গবেষণা ও ডেটা বিশ্লেষণের কাজে যুক্ত করার উদ্দেশ্যে চালু করা হয়েছে।
ভারত সরকার পরিচালিত এই ইন্টার্নশিপে নির্বাচিত শিক্ষার্থীরা বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি বিভাগে প্রকল্পভিত্তিক কাজের সুযোগ পেতে পারেন। এটি শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ারে সরকারি প্রশাসন ও নীতিনির্ধারণ সম্পর্কে বাস্তব ধারণা তৈরি করতে সাহায্য করে থাকে।
ভারত সরকারের নীতি আয়োগের ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশগ্রহণের জন্য কিছু নির্দিষ্ট যোগ্যতার শর্ত রাখা আছ।
নিচে তা বিস্তারিতভাবে দেওয়া হলো:
ভারত সরকার পরিচালিত নীতি আয়োগ ইন্টার্নশিপ প্রোগ্রামের মেয়াদ ৬ মাস পর্যন্ত হতে পারে।
তবে প্রকল্পভেদে এটি ১ মাস থেকে ৬ মাস পর্যন্ত পরিবর্তনশীল করা হয়ে থাকে ।
ইন্টার্নশিপ চলাকালীন নির্বাচিত প্রার্থীদের নয়াদিল্লিতে (New Delhi) নীতি আয়োগ অফিসে কাজ করতে হয়ে থাকে।
এখানে মূলত ফুল-টাইম ইন্টার্নশিপ, তাই অংশগ্রহণকারীদের অফিসের নির্দিষ্ট সময় অনুযায়ী উপস্থিত থাকতে হবে।
যারা উপরোক্ত যোগ্যতা পূরণ করে আছেন তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন নিচের পদ্ধতির মাধ্যমে
আবেদনের শেষ তারিখ: এক্ষেত্রে নির্দিষ্ট কোন আবেদনের শেষ তারিখ নেই তবে মাসের ১০ তারিখে এর আবেদন শেষ হয়ে থাকে ।
যারা যোগ্যতার ভিত্তিতে আবেদন করবেন তাদের প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে মেরিট করে যাচাই করা হবে ।
প্রধানত শিক্ষাগত যোগ্যতা, প্রদত্ত গবেষণার আগ্রহ, ও ডোমেইন-ভিত্তিক জ্ঞান দেখে প্রার্থী নির্বাচিত করা হবে।
তবে এক্ষেত্রে নির্বাচিত প্রার্থীদের ই-মেইল মারফত জানানো হবে এবং তাদেরকে নির্দিষ্ট তারিখে নয়াদিল্লি অফিসে যোগ দিতে বলা হবে।
ভারত সরকার দ্বারা পরিচালিত নীতি আয়োগ ইন্টার্নশিপের সবচেয়ে বড় সুবিধা হলো—এটি শুধু কাজের অভিজ্ঞতা নয়, বরং সরকারী নীতি ও পরিকল্পনার গভীর জ্ঞান অর্জনের সুযোগ দেয়।
যে সমস্ত ক্ষেত্রে ইন্টারনেটের সুযোগ দেওয়া হবে তা নিন্মরূপ :
এই ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশগ্রহণকারীরা নীতি আয়োগের অনুমোদিত সার্টিফিকেট দেওয়া হবে, যা ভবিষ্যতের সরকারি বা প্রাইভেট চাকরির ক্ষেত্রে অত্যন্ত মূল্যবান বা কাজে লাগতে পারে।
তবে এক্ষেত্রে মনে রাখতে হবে—এই ইন্টার্নশিপ অবৈতনিক (Unpaid) হয়ে থাকে। অর্থাৎ এখানে কোনো স্টাইপেন্ড দেওয়া হবে না, কিন্তু অভিজ্ঞতার মূল্য অনেক বেশি।
আমরা অবশ্যই বলতে পারি নীতি আয়োগের ইন্টার্নশিপ কেবল একটি প্রশিক্ষণ নয়—এটি ভারতের নীতি প্রণয়নের কেন্দ্রে থেকে শেখার অনন্য সুযোগ হতে পারে।
এখানে কাজ করলে আপনি বুঝতে পারবেন কীভাবে একটি আইডিয়া বাস্তব নীতিতে পরিণত করা হয়ে থাকে এবং দেশের উন্নয়নে তার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ হয়ে থাকে।
যারা ভবিষ্যতে সিভিল সার্ভিস, পাবলিক পলিসি, রিসার্চ বা গভর্নেন্সে ক্যারিয়ার গড়তে ইচ্ছুক, তাদের জন্য এটি হতে পারে এক “গোল্ডেন অপারচুনিটি।”
এবার রাজ্যের বেকার যুবক যুবতীনের জন্য ফের এক নতুন কর্মসংস্থানের সুযোগ চলে এলো। ইতিমধ্যে জেলা…
রাজ্যের পড়ুয়াদের জন্য ফের দারুণ ঘোষণা। কেননা রাজ্য সরকার এবার NSP অর্থাৎ National Schoolarship Portal…
কেন্দ্র সরকারের অন্যতম প্রকল্পে পেতে পারেন ২০ লক্ষ টাকা পর্যন্ত লোন। কোনো গ্যারেন্টার ছাড়াই এই…
আপনি কি একজন চাকরিপ্রার্থী? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুসংবাদ। কেননা এবার ফের SSC-র মাধ্যমে…
বর্তমানে অনেকেই রয়েছে যে ঘরে বসে ভালো ইনকাম করতে চাই। তার হাতে নানা আইডিয়া থাকলেও…
এবার পশ্চিমবঙ্গের সমস্ত পর্বতের জন্য রাজ্য সরকার নতুন করে ঢেলে সাজালেও স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপ…
This website uses cookies.