Scholarship

মাসিক ২,৫০০ টাকা স্কলারশিপ, প্রধানমন্ত্রী স্কলারশিপের যোগ্যতা ও আবেদন সম্পর্কে জেনেনিন এখনই – PM Scholarship Application 2026

PM Scholarship Application 2026: এবার পডুয়াদের জন্য ফের নতুন একটি স্কলারশিপের খবর নিয়ে এসেছি। এখানেও আপনি কেন্দ্র সরকার কর্তৃক সরাসরি আর্থিক সাহায্য পেতে পারেন উচ্চ পড়াশোনার জন্য। আপনি কি বা আপনার পরিবারে যদি এমন কেউ ছাত্র-ছাত্রী থেকে থাকে যারা মেধাবী কিন্তু উচ্চশিক্ষা গ্রহণে আর্থিক সমস্যায় রয়েছেন সেই সমস্ত প্রার্থীদের জন্য কেন্দ্র সরকার অর্থাৎ প্রধানমন্ত্রী নতুন এক স্কলারশিপ নিয়ে এসেছেন যার নাম হল প্রধানমন্ত্রী স্কলারশিপ বা পি এম স্কলারশিপ। স্কুল পড়ুয়া থেকে উচ্চ শিক্ষা কোর্সে ভর্তি সকল ছাত্র-ছাত্রীরা এই সুবিধা নিতে পারবেন এবং বাৎসরিক ভালো অংকের টাকা আর্থিক সাহায্য পেতে পারেন।আসুন তাহলে এই সংক্রান্ত আরো বিস্তারিত জেনে নেওয়া যাক –

PM Scholarship Application 2026

পি এম স্কলারশিপ কী ( PM Scholarship) 

ভারত সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ স্কলারশিপ হলো পি এম স্কলারশিপ। এই স্কলারশিপের মাধ্যমে পড়ুয়ারা উচ্চমাধ্যমিক শ্রেণী পাস করলে অর্থাৎ পড়াশুনা করলে সে সমস্ত পড়ুয়াদের জন্য প্রতি মাসে ২৫০০ টাকা পর্যন্ত মাসিক সাহায্য প্রদান করা হবে কেন্দ্র সরকার কর্তৃক। এই সাহায্য সরাসরি ব্যাংক একাউন্টে দেওয়া হবে এবং এর মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীরা জাতীয় উচ্চ শিক্ষা গ্রহণ সহায়তা পায় এবং তারা তাদের মেধা কে কাজে লাগিয়ে আরো উপরে যেতে পারে।

 

অর্থ সাহায্যের পরিমাণ :

এক্ষেত্রে পুরুষ কিংবা মহিলা উভয়ের জন্য এই স্কলারশিপ এর সুবিধা দেওয়া হবে তবে পুরুষরা প্রতি মাসে ২৫০০ টাকা এবং বছরে সর্বাধিক ৩০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পাবেন কিন্তু মহিলারা মাসিক ৩০০০ সর্বাধিক বছরে ৩৬ হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পেতে পারেন এই স্কলারশিপের মাধ্যমে।

আর পি এফ এর ছেলেমেয়েরা যদি এই স্কুলের সুবিধা নিতে চায় তাহলে ছেলে সন্তান হলে দু হাজার টাকা এবং মেয়ে সন্তান হলে ২২৫০ টাকা প্রতিমাসে এই আর্থিক সাহায্য পেতে পারেন।

 

এবার প্রশ্ন হল এই স্কলারশিপে আবেদন করতে কি যোগ্যতা থাকতে হবে :

  • প্রথমত এই স্কলারশিপ এর সুবিধা নিতে গেলে আপনাকে ভারতে স্থায়ী বাসিন্দা হতে হবে এবং তার সঙ্গে কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাস করার পর বিভিন্ন কোর্সে ভর্তি হতে হবে যেমন স্নাতক এর সমতুল্য।
  • ছাত্র-ছাত্রীদের কমপক্ষে ৬০ শতাংশ নম্বর নিয়ে পাশ করতে হবে।
  • এই স্কলারশিপের সুবিধা দিতে পারবেন কেবল মেধাবী পরিবারের ছাত্র-ছাত্রীরা এবং অবশ্যই সেই পরিবারের বাবা-মা সৈনিক কিংবা উপকূল বাহিনী অথবা আরপিএফ কর্মী হতে হবে।

 

এই স্কলারশিপে আবেদন করতে কি কি ডকুমেন্টস এর প্রয়োজন :

প্রথমত প্রার্থীদের বাসিন্দা প্রমাণ হিসেবে তার বৈধ একটি পরিচয় পত্র থাকতে হবে

  1. শেষ পরীক্ষার মার্কশীট অথবা উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশীট থাকতে হবে
  2. বৈধ ব্যাংক একাউন্ট
  3. আধার কার্ড
  4. ইনকাম সার্টিফিকেট
  5.  ভর্তির রশিদ
  6. পাসপোর্ট সাইজের ছবি
  7. যোগ্যতার অন্যান্য জরুরি ডকুমেন্টস

 

কিভাবে আবেদন করতে হবে :

নির্দিষ্ট আবেদন করতে আপনাকে অনলাইনে নির্দিষ্ট ওয়েবসাইট ভিজিট করতে হবে –

  • প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে যদি আগে থেকে রেজিস্ট্রেশন না থাকে তাহলে নিউ রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে যথাযথ তথ্য পূরণ করতে হবে
  • এরপর রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে পুরো ফর্ম ফিলাপ প্রক্রিয়া শুরু করতে হবে
  • জরুরি সমস্ত তথ্য নির্মূল ভাবে পূরণ করার পর প্রার্থীকে বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে যা নির্দেশনায় রয়েছে
  • এরপর সবশেষে একবার যাচাই করে নিয়ে ফাইনাল সাবমিট করতে হবে

 

আবেদনের সময়সীমা :

এই স্কলারশিপের আবেদন বছরে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সংখ্যক আবেদন গ্রহণের জন্য খোলা হয়ে থাকে। যদি আপনি উপরোক্ত ও যোগ্যতা গুলি পূরণ করে থাকেন তাহলে বছরে সেই নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সংখ্যা পূরণের আগেই জমা করে দিতে হবে। এই সংক্রান্ত আরো বিস্তারিত জানতে হলে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে দেখে নিতে পারেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button