WB Govt Gatidhara Scheme: রাজ্যে অর্থনীতি ও কর্মসংস্থান পরিস্থিতি যেভাবে দিনকে দিন চ্যালেঞ্জিং হয়ে উঠছে, সেই প্রেক্ষাপটে সরকারের তরফ থেকে একাধিক প্রকল্প চালু করা হয়েছে, যাতে রাজ্যের বেকার যুব সমাজকে আত্মনির্ভর করে গরে তোলা যায়। এরই মধ্যে একটি যুগান্তকারী প্রকল্পের নাম হল গতিধারা প্রকল্প, যার মাধ্যমে রাজ্যের বেকার যুবক-যুবতীরা সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত গাড়ি কেনার জন্য সরকারি সহায়তা পেতে পারেন।
আসুন জেনে নেওয়া যাক এই প্রকল্পটি কী, কীভাবে এটি আপনাকে কর্মসংস্থানের পথ দেখাতে পারে এই প্রকল্প এবং আপনি কীভাবে আবেদন করবেন। শেষ পর্যন্ত পড়বেন
গতিধারা প্রকল্প ২০১৪ সালের আগস্ট মাসে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে রাজ্যবাসীর জন্য আনা হয়। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল রাজ্যের বেকার যুবকদের পরিবহন খাতের মাধ্যমে স্ব-কর্মসংস্থান করে গড়ে তোলা। এই প্রকল্পের আওতায় যুবক-যুবতীরা বাণিজ্যিক যানবাহন (যেমন ছোট ট্রাক, পিক-আপ, ট্যাক্সি, অটো, ই-রিকশা ইত্যাদি) কেনার জন্য ভর্তুকি এবং ব্যাংক ঋণের সুবিধা পেতে পারেন।
যোগ্যতা সমূহ:
| শর্ত | বিস্তারিত বিবরণ |
|---|---|
| স্থায়ী বাসিন্দা | আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে |
| বয়স | ২৫ থেকে ৪৫ বছর (SC/ST-র জন্য ৫ বছর ছাড়, OBC-র জন্য ৩ বছর) |
| পারিবারিক আয় | মাসিক ২৫,০০০ টাকা বা তার কম |
| ড্রাইভিং লাইসেন্স | বৈধ বাণিজ্যিক লাইসেন্স বাধ্যতামূলক (না থাকলে প্রশিক্ষণের সুযোগ) |
| এক পরিবারে একবার | একটি পরিবার থেকে কেবলমাত্র একজনই সুবিধা পেতে পারেন |
রাজ্য সরকারের এই প্রকল্পের আওতায় আবেদনকারীকে গাড়ি কেনার জন্য তিনটি উৎস থেকে অর্থ প্রদান করা হয়: সরকারি ভর্তুকি, ব্যাংক ঋণ ও নিজের অবদান।
| উৎস | শতকরা হারে সহায়তা | টাকার সীমা |
|---|---|---|
| সরকার | ৩০% পর্যন্ত ভর্তুকি | সর্বোচ্চ ₹১,০০,০০০ |
| ব্যাংক | ৬৫% পর্যন্ত ঋণ | প্রকল্পের খরচ অনুযায়ী |
| আবেদনকারী | ৫% নিজস্ব অবদান | ন্যূনতম নিজ খরচ |
আবেদন করার সময় নিচের নথিগুলো সংযুক্ত করতে হবে:
রাজ্য সরকারের এই প্রকল্পে আবেদন করতে হলে অফলাইনে ফর্ম পূরণ করে সংশ্লিষ্ট অফিসে জমা দিতে হবে।
সরকারি তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ২.২ লক্ষের বেশি যুবক-যুবতী এই প্রকল্পে যুক্ত হয়ে নিজেদের গাড়ি কিনে আয়ের নতুন রাস্তা খুলেছেন। অনেকেই শুধু নিজের জন্য নয়, অন্যদেরও চাকরির সুযোগ করে তৈরি করে দিয়েছেন
রাজ্য সরকারের গতিধারা প্রকল্প শুধু একজনের আয়ের উৎস নয়, বরং এটি একটি উদ্যোক্তা তৈরির পথ ও বটে। সরকার ভবিষ্যতে আরও বেশি পরিমাণে ভর্তুকি ও গাড়ির ধরন বাড়ানোর পরিকল্পনায় আছে। যাদের ইচ্ছা আছে নিজের পায়ে দাঁড়ানোর, তারা এই প্রকল্পের মাধ্যমে নিজের স্বপ্নকে বাস্তব করে তুলতে পারেন এর মাধ্যমে।
তাই বলাই বাহুল্য যে, গতিধারা প্রকল্প ২০২৫ পশ্চিমবঙ্গের বেকার যুবসমাজের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে। এটি শুধুমাত্র একটি গাড়ি কেনার সুযোগ নয়, বরং আত্মনির্ভরতার পথে প্রথম পদক্ষেপ হতে পারে। যদি আপনি এখনো বেকার এবং নিজের ব্যবসা শুরু করার ইচ্ছা রেখে থাজেন, তাহলে আজই গতিধারা প্রকল্পে আবেদন করুন এবং জীবনকে দিন এক নতুন এক সুযোগ।
আপনার একটি সিদ্ধান্ত, বদলে দিতে পারে আপনার ভবিষ্যৎ। তাই সবকিছু যাচাই করে সিদ্ধান্ত নিতে পারেন।
এবার রাজ্যের বেকার যুবক যুবতীনের জন্য ফের এক নতুন কর্মসংস্থানের সুযোগ চলে এলো। ইতিমধ্যে জেলা…
রাজ্যের পড়ুয়াদের জন্য ফের দারুণ ঘোষণা। কেননা রাজ্য সরকার এবার NSP অর্থাৎ National Schoolarship Portal…
কেন্দ্র সরকারের অন্যতম প্রকল্পে পেতে পারেন ২০ লক্ষ টাকা পর্যন্ত লোন। কোনো গ্যারেন্টার ছাড়াই এই…
আপনি কি একজন চাকরিপ্রার্থী? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুসংবাদ। কেননা এবার ফের SSC-র মাধ্যমে…
বর্তমানে অনেকেই রয়েছে যে ঘরে বসে ভালো ইনকাম করতে চাই। তার হাতে নানা আইডিয়া থাকলেও…
এবার পশ্চিমবঙ্গের সমস্ত পর্বতের জন্য রাজ্য সরকার নতুন করে ঢেলে সাজালেও স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপ…
This website uses cookies.