যুবসাথীর দ্বিতীয় ও প্রথম কিস্তি কবে? নয়া আপডেট দেখুন বিস্তারিত – WB Govt Yuba Sathi Scheme Payment
রাজ্য জুড়ে যুবসাথী প্রকল্পের প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তি নিয়ে বিরাট আপডেট, বিস্তারিত জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন
WB Govt Yuba Sathi Scheme Payment: আর মাত্র কয়েকদিন অপেক্ষা তারপরেই রাজ্যে বিধানসভা নির্বাচন হতে চলেছে। এই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য সরকারের এবার মাস্টার স্ট্রোক প্রকল্প হল যুব সাথী প্রকল্প। এখনো পর্যন্ত এই প্রকল্পে আবেদন করেছেন প্রায় ৯০ লক্ষের মতো যুবক-যুবতীরা। মূলত এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো বেকার যুবক-যুবতীদের মাসিক ভাতা প্রদান করা এবং যাতে তারা পরবর্তী শিক্ষা গ্রহণ কিংবা তার চাকরির প্রস্তুতি এই ভাতার মাধ্যমেই করতে পারেন। রাজ্য সরকারের প্রকল্পগুলি বরাবর এই নতুন কিছু চিন্তা ভাবনা নিয়ে এসে চলেছেন।

যদিও এর আগে রাজ্য সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প ছিল লক্ষীর ভান্ডার কিন্তু তাকে টেক্কা দিয়ে এবার নতুন এক প্রকল্প যার নাম যুব সাথী। তবে লক্ষীর ভান্ডার প্রকল্পে এখনো পর্যন্ত উপভোক্তা প্রায় কোটি ছাড়িয়েছে যেখানে যুব সাথী প্রকল্পের উপভোক্তা প্রায় এক কোটির কাছাকাছি। সব মিলিয়ে রাজ্য সরকারের এই উভয় প্রকল্প রাজ্যবাসীর মন জয় করতে সাহায্য করেছে। শুধু এককালীন ভাতা নয় মাসিক ১৫০০ টাকা করে ভাতা দেওয়া হচ্ছে এই দুই প্রকল্পের মাধ্যমে এমনকি কিছু ক্ষেত্রে লক্ষীর ভান্ডার প্রকল্পে ১৭০০ টাকা পর্যন্ত ভাতা দেওয়া হচ্ছে।
এছাড়াও রাজ্য সরকার ক্ষনে ক্ষনে বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে এসেছেন যেমন স্বাস্থ্য সাথী, খাদ্য সাথী, সবুজ সাথী সহ আরও বিভিন্ন ধরনের জনমুখী প্রকল্প। তবে এইসব প্রকল্পগুলিকে ছাপ ছাড়িয়ে বর্তমানে অন্যতম প্রকল্প হিসেবে সাধারণ মানুষের মুখে ঘুরে বেড়াচ্ছে তা হল যুব সাথী প্রকল্প। যদিও এই প্রকল্পের ভাতা প্রদান করা শুরু হতে চলেছিল আগস্ট মাস থেকে তবে রাজ্য সরকার একে এগিয়ে মার্চ মাসেই শুরু করে দিয়েছেন। এবার তার পরবর্তী মাস এলেই সাধারণ উপভোক্তার মুখে প্রশ্ন একটাই দ্বিতীয় কিস্তি টাকা তারা কবে পেতে চলেছে?
যদি এখনো পর্যন্ত অনেকেরই প্রথম কিস্তির টাকা না আসায় রাজ্য সরকার বারবার উল্লেখ করেছেন যে তাদের টাকা অবিলম্বে ছাড়া হবে। এবার অন্যদিকে দ্বিতীয় কিস্তি টাকা নিয়ে সাধারণ উপভোক্তাদের কাছে অস্থিরতার সৃষ্টি করেছে। তবে এখনো পর্যন্ত দ্বিতীয় কিস্তি নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে কোনো রকম আপডেট দেওয়া হয়নি যেহেতু বর্তমানে রাজ্য জুড়ে বিধানসভা নির্বাচন সম্মুখে। গত কয়েকটি সভায় রাজ্য সরকার সরাসরি প্রথম কিস্তির ব্যাপারে দ্রুত টাকা ক্রেডিট হওয়ার জন্য বার্তা দিয়েছেন।
তবে এখনও পর্যন্ত দ্বিতীয় কিস্তি নিয়ে রাজ্য সরকার কিংবা সরকারি দপ্তর থেকে কোনো রকম অফিশিয়াল আপডেট পাওয়া যায়নি। যেহেতু বর্তমানে রাজ্য জুড়ে বিধানসভা নির্বাচন তাই হতে পারে সেই কারণে এখনো পর্যন্ত সরকারের দরকার থাকে কোন রকম আপডেট দেওয়া হয়নি। পরবর্তী আপডেট আসলে আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের কাছে জানিয়ে দেওয়ার চেষ্টা করব।