যুব শক্তি সুবিধা পেতে চান? এই যোগ্যতা থাকতেই হবে – দেখুন বিস্তারিত | Yuba Shakti Criteria

যুবশক্তি প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করতে চান, তাহলে কিছু যোগ্যতা রয়েছে যা আপনাকে পূরণ করতেই হবে। আজকের এই প্রতিবেদনে আমরা পূর্ণ ধারণা দিতে যাচ্ছি। শেষ পর্যন্ত পড়ুন

যুব শক্তি প্রকল্পে আবেদন করতে চান? কিন্তু এখনো জানেন না, কি যোগ্যতা থাকতেই হবে, না থাকলে এই প্রকল্পের আওতায় পড়বেন না? তাহলে আজকের এই প্রতিবেদনে যুবশক্তি ভরসা কার্ড প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যে সমস্ত যোগ্যতা থাকতেই হবে, তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতে যাচ্ছি। আপনি যদি একজন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হন এবং মাধ্যমিক থেকে উপরে যোগ্যতা থাকে তাহলে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়বেন।

যুব শক্তি ভরসা কার্ড

আমরা কমবেশি সকলে জানি যুবশক্তি ভরসা কার্ডের মাধ্যমে রাজ্য সরকার স্নাতক থেকে ৩০০০ টাকা এবং মাধ্যমিক থেকে ২০০০ টাকা প্রতি মাসে ভাতা প্রদান করে থাকবেন, এমনটাই জানানো হয়েছিল। তবে এমন কিছু যোগ্যতা রয়েছে যে যোগ্যতাগুলি না থাকলেই নয়। শুধুমাত্র মাধ্যমিক পাস কিংবা স্নাতক পাস হলেই আপনি এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন না। পাশাপাশি থাকতে হচ্ছে আরো কিছু গুরুত্বপূর্ণ যোগ্যতাও।

 

মেয়েরা কী আবেদন করতে পারবেন?

তবে অনেকের মধ্যে প্রশ্ন ছেলে মেয়ে উভয় পাবে কিনা? এই প্রশ্নের উত্তরে বলা যাক এখানে বেকার যুবক কিংবা যুবকটি উভয়ে আবেদনের যোগ্যতা রাখে। তবে যেহেতু মহিলারা অন্নপূর্ণা যোজনা মাধ্যমে অন্য একটি সুবিধা পাচ্ছেন তাই তারা কোনভাবেই এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না। এখানে শুধুমাত্র ২১ থেকে ২৫ বছরের মধ্যে থাকা মহিলারাই আবেদন জানাতে পারবেন।

আরও পড়ুন:

কৃষক বন্ধ নিয়ে সুসংবাদ! শীঘ্রই পেতে পারেন আর্থিক সাহায্য – Krishak Bandhu Prakalpo

যুব শক্তি ভরসা কার্ডে আবেদন করতে নির্দিষ্ট শর্ত :

এখানে বেশ কিছু শর্ত সামনে রাখা হয়েছে তার মধ্যে হল কমপক্ষে প্রার্থীদের মাধ্যমিক কিংবা স্নাতক যোগ্যতা থাকতে হবে। এর পাশাপাশি প্রার্থীদের বয়স থাকতে হবে নূন্যতম ২১ বছর এবং সর্বাধিক ৪০ বছরের মধ্যে। থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো বার্ষিক আয় এক লক্ষের কম হতে হবে। পুরো পরিবারের আয় অনুযায়ী ধরা হবে।

 

কী কী নথিপত্র থাকতে হবে?

যুবশক্তি ভরসা কার্ডে আবেদন করতে গেলে বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস হাতে থাকতে হবে। সব থেকে গুরুত্বপূর্ণ হলো মাধ্যমিক কিংবা স্নাতকের সার্টিফিকেট থাকতে হবে। এছাড়াও প্রার্থীর বয়সের প্রমাণের জন্য জন্ম সার্টিফিকেট কিংবা মাধ্যমিকের সার্টিফিকেট। আধার কার্ড এবং ভোটার কার্ড অবশ্যই থাকতে হবে। এছাড়াও পাসপোর্ট সাইজের ছবি লাগতে পারে এবং ইনকাম সার্টিফিকেট লাগতে পারি।

 

যুব শক্তি নিয়ে বর্তমানে সরকারের ভাবনা 

যুব শক্তি ভরসা কার্ড নিয়ে বর্তমানে সরকারের তরফ থেকে কোনরকম তথ্য দেওয়া হয়নি। ভবিষ্যতে বা কয়েক সপ্তাহের মধ্যে সরকার কর্তৃক এই সংক্রান্ত নোটিশ দেওয়া হতে পারে। অনেকেই অনুমান করছেন অক্টোবর মাস থেকেই যুবশক্তি ভরসা কার্ড এর আবেদন শুরু হতে চলেছে। তবে এখন দেখার বিষয়, সত্যিকারে কবে থেকে আবেদন শুরু হচ্ছে।

আরও পড়ুন:

নেপাল হড়পা বানে ৫৫০+ জনের মৃত্যু। ১৫০০ জন নিখোঁজ। ভারতীয় কত? জানুন বিস্তারিত –

 

কীভাবে আবেদন হতে পারে? 

যুব শক্তি ভরসা কার্ড প্রকল্পে মূলত অনলাইন মাধ্যমে আবেদন গ্রহণ হওয়ার সম্ভাবনাই সবথেকে বেশি। কেননা রাজ্য সরকারের বিরাট প্রকল্প অন্নপূর্ণা যোজনাই ঠিক একইভাবে অনলাইনে আবেদন গ্রহণ করা হয়েছে। অনলাইনে মাধ্যমে আবেদন শুরু হলে তার অফিসিয়াল ওয়েবসাইট জানিয়ে দেওয়া হবে সরকারের পক্ষ থেকে। পরবর্তীতে এ সংক্রান্ত কোনো আপডেট আসলে আমরা এই পোর্টালের মাধ্যমে জানিয়ে দেব।

অফিসিয়াল ওয়েবসাইট –https://yubasathi.wb.gov.in/

Exit mobile version