Yuba Shakti Barosa Scheme Apply পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত ‘যুব শক্তি ভরসা ‘কার্ড নিয়ে এলো দুর্দান্ত সুখবর। এবার রাজ্যের মুখ্যমন্ত্রী যুব শক্তি ভরসা কার্ড নিয়ে ডেট লাইন জানিয়ে দিয়েছেন। যুব শক্তি ভরসা কার্ডের আবেদন অতি শীঘ্রই গ্রহণ করতে চলেছে রাজ্য সরকার। তবে এর সাথে আর কি কি আপডেট রয়েছে, তা নিয়ে বিস্তারিত জানানো হবে এই প্রতিবেদনে।
আপনি যদি একজন পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতী হয়ে থাকেন এবং আপনার বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আপনার জন্য রয়েছে যুব শক্তি ভরসা কার্ডে আবেদন করার দুর্দান্ত সুযোগ। এর পাশাপাশি আপনার শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট অথবা নন গ্রেজুয়েট, উভয়ের মধ্যে যেকোনো একটি হলেও আবেদন জানাতে পারবেন।
আপনি যদি দীর্ঘদিন ধরে যুবশক্তি ভরসা কার্ডের অপেক্ষায় রয়েছেন তাহলে আর নয়, এই দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে। প্রতি মাসে পেতে চলেছেন আর্থিক সহায়তা। অন্নপূর্ণা যোজনার মত ঠিক একইভাবে প্রতি মাসে ব্যাংক একাউন্টে বেকার যুবক যুবতীদের সহায়তা চলে আসবে। তবে কিভাবে আবেদন করবেন, কি কি যোগ্যতা থাকতে হবে এই সংক্রান্ত বিস্তারিত নিচে দেওয়া হচ্ছে।
রাজ্য সরকার কর্তৃক ইতিমধ্যে ঘোষণা করে জানানো হয়েছে, সরকার যুবশক্তি ভরসা কার্ড নিয়ে কাজ করা শুরু করে দিয়েছে। যাতে স্বচ্ছ ভাবে এবং বৈধ উপবক্তারা এই প্রকল্পের আওতায় আসতে পারেন সেই বিষয়টি খতিয়ে দেখে এই সুবিধা প্রদান করা হবে।
তবে সরকার কর্তৃক জানানো হয়, আগামী ২৩ শে নভেম্বর রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট আসতে পারে। যুব শক্তি ভরসা কার্ড প্রকল্পে আবেদন যোগ্যতা এবং কিভাবে আবেদন ও কোথায় আবেদন করতে হবে, সব কিছুই এই ২৩ নভেম্বরের পরেই স্পষ্ট হয়ে যাবে।
যুবশক্তি ভরসা কার্ডে আবেদন করতে যোগ্যতা –
- প্রথমত আপনাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে
- আপনার বয়স থাকা চাই নূন্যতম ২১ বছর এবং সর্বাধিক ৪০ বছরের মধ্যে
- শিক্ষাগত যোগ্যতা হিসেবে গ্র্যাজুয়েট কিংবা নন গ্র্যাজুয়েট থাকতে হবে
- পরিবারের বার্ষিক আয় এক লক্ষ কিংবা তার নিচে হতে হবে
- এছাড়াও নোটিফিকেশন আসলে এই বিষয়ে আরো কিছু যোগ্যতা লাগবে তাই স্পষ্ট জানিয়ে দেওয়া হবে
কিভাবে আবেদন করা যাবে :
বর্তমানে যেহেতু সমস্ত কিছুই ডিজিটাল মাধ্যমে অর্থাৎ অনলাইন মাধ্যমে আবেদন করার সুযোগ দেওয়া হচ্ছে তাই এই ক্ষেত্রেও তার বিকল্প নয়। যুবশক্তি ভরসা কার্ড প্রকল্পে আপনি অনলাইন মাধ্যমে আবেদন জানাতে পারবেন। এর জন্য আপনাকে সঠিক সরকারি ওয়েবসাইট অফিসিয়ালি ভাবে জানিয়ে দেওয়া হবে। এখনো পর্যন্ত এই বিষয়ে স্পষ্ট জানানো হয়নি কোন ওয়েবসাইটে আবেদন গ্রহণ করা হবে।
তবে পশ্চিমবঙ্গের যে সমস্ত বেকার যুবক যুবতীরা রয়েছেন তারা আর মাত্র কয়েকদিন অপেক্ষা করলেই এই বিষয়েই স্পষ্ট ধারণা পেয়ে যাবেন। তবে সম্ভবত আগামী 23 নভেম্বরের পরেই সঠিক ডেট লাইন এবং যোগ্যতা জানিয়ে দেওয়া হতে পারে। সব থেকে বড় কথা হলো জানুয়ারি মাস থেকে বেকার যুবক যুবতীরা মাসিক সাম্মানিক ভাতা পেয়ে যেতে পারেন। আর কিছুদিন অপেক্ষা করলেই স্পষ্ট ধারণা পেয়ে যাবেন।

- Bongosathi Scheme Expert হল আমাদের অভিজ্ঞ কন্টেন্ট রাইটার ও ফ্যাক্ট-চেকারদের একটি ডেডিকেটেড টিম। পশ্চিমবঙ্গ ও ভারতের রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প ও তার সুযোগ সুবিধা সহ আবেদন পদ্ধতি সংক্রান্ত তথ্য দ্রুত ও সহজ ভাষায় আপনাদের কাছে পৌঁছে দেওয়াই এই টিমের প্রধান লক্ষ্য।




