আপনি কি বেকার? এখনো পর্যন্ত নিজের পায়ে দাঁড়াতে পারেননি? তাহলে আপনার জন্য কেন্দ্র সরকার দিচ্ছে কারণ স্কিমের সুবিধা নেওয়ার সুযোগ। কেননা এখানে শুধুমাত্র বেকার যুবক-যুবতীদের নিজের পায়ে দাঁড়াতে আর্থিক সাহায্য করছে কেন্দ্র সরকারের এক দারুন স্কিম এর মাধ্যমে। আপনি যদি পুজির অভাবে কোন নতুন ব্যবসা শুরু করতে ভয় পাচ্ছেন তাহলে আপনার জন্য এসে দাঁড়ালো এক দারুণ সুবর্ণ সুযোগ। কিভাবে আবেদন করবেন? কি কি যোগ্যতা পূরণ করতে হবে? আসুন ধাপে ধাপে বিস্তারিত দেখে নেওয়া যাক –
আজকের প্রতিবেদনে কেন্দ্র সরকারের যে স্কিম সম্পর্কে বলতে যাচ্ছি তার নাম হলো ‘প্রধানমন্ত্রী এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম ‘( PMEGP)। এই স্কিমের মূল উদ্দেশ্য হলো -যারা অর্থের অভাবে নিজের পায়ে দাঁড়াতে পারছেন না বা করতে আগ্রহী কিন্তু পুজি নেই, সেই সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য কেন্দ্র সরকারের এই স্কিমের মাধ্যমে লোনের সুবিধা দেওয়া হচ্ছে। এর ফলে একটি ভালো অ্যামাউন্ট এর আর্থিক লোন সুবিধা পেয়ে যাবেন এবং নিজের পায়ে দাড়াতে পারবেন অনায়াসে।
এই প্রকল্পের সব থেকে বড় আকর্ষণ হল –মোটা অংকের টাকা ভর্তুকি বা সাবসিটি পাওয়া যাবে। সব থেকে বড় কথা হলো এখানে চড়া সুদের চাপও থাকবে না।
জেনে নেওয়া যাক এই প্রকল্পের সুবিধা সমূহ সম্পর্কে :
- প্রথমত এই প্রকল্পের অধীনে ব্যবসা শুরু করার জন্য যে অর্থ দেওয়া হয় তার ভর্তুকি বা সাবসিটি সরকার কর্তৃক দেওয়া হয়ে থাকে প্রায় ১৫ শতাংশ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত।
- আরো একটি বড় অসুবিধা হলো, খুব কম সুদে তিন থেকে সাত বছর পর্যন্ত ঋণ পরিশোধ করার সুবিধা দেওয়া হয়ে থাকে।
- গ্রামীণ অসহর উভয়ে এলাকায় বেকার যুবক যুবতীদের এই সুবিধা দেওয়া হচ্ছে এবং বিশেষ করে গ্রামীণ এলাকার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
এই প্রকল্পে আবেদন করতে যোগ্যতা সমূহ
- আবেদনকারী অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
- এক্ষেত্রে ব্যবসার লোনের পরিমাণ নির্ভর করবে ব্যবসার কাজেই ক্যাটাগরির উপর। যদি উৎপাদনশীল ব্যবসা হয় তাহলে ১০ লক্ষেরও বেশি এবং যদি পরিষেবা মূলক ব্যবসা হয় তাহলে পাঁচ লক্ষেরও বেশি লোনের সুবিধা দেওয়া হবে।
- স্বনির্ভর গোষ্ঠীর মহিলা বা সমবায় সমিতিও এই লোনের আওতায় আসতে পারেন।
- তবে আগে থেকে সরকারি ভর্তুকিযুক্ত কোন লোনের সুবিধা পেলে আবেদন করতে পারবেন না।
লোনের পরিমান :
এক্ষেত্রে দুই ভাবে লোনের সুবিধা দেওয়া হয়ে থাকে। অর্থাৎ ব্যবসার স্তরের উপর নির্ভর করবে আপনি কত টাকা পর্যন্ত লোন পেতে পারেন। যদি আপনার ব্যবসার ক্ষেত্রে কোন কিছু উৎপাদন হয় তাহলে সেখানে আপনার ব্যবসার উপর নির্ভর করে ৫০ লক্ষ টাকা পর্যন্ত লোন পাওয়া যেতে পারে। কিন্তু যদি আপনার ব্যবসা কোন সার্ভিস রিলেটেড হয়ে থাকে অর্থাৎ কোন উৎপাদন না হয়ে শুধু সাধারণ মানুষকে পরিষেবা দিয়ে থাকে তাহলে লক্ষ টাকা পর্যন্ত লোনের সুবিধা দেওয়া হতে পারে।
এবার প্রশ্ন হলো কিভাবে আবেদন করবেন :
এই আবেদনটি পুরোপুরি অনলাইন মাধ্যমে করতে হবে। এর জন্য প্রধানমন্ত্রী এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম (https://pmegp.msme.gov.in/) এর অফিসিয়াল ওয়েব সাইটে যেতে হবে। সেখানে গিয়ে যথারীতি নিজের ফরমটি পূরণ করতে হবে এবং জরুরী কিছু ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। তবে আবেদন করার পূর্বে একটি তার বিস্তারিত প্রজেক্ট রিপোর্ট তৈরি করে রাখতে হবে। এরপর সব ঠিকঠাক ভাবে আবেদনটি করলে সেটি এপ্রুভ হওয়ার সুযোগ রয়েছে।
উপভোক্তাদের উদ্দেশ্যে বিশেষ বার্তা, যারা এই প্রকল্পের সুবিধা নিতে চাই তারা আগে এই প্রকল্প সম্পর্কে আরও বিস্তারিত জেনেনিনেন। সংক্ষিপ্ত ধারণা নিয়ে এই প্রকল্পে আবেদন করলে ভুল ভ্রান্তি হতে পারে। তাই ব্যাংক এবং সরকারি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এই প্রকল্প সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিয়ে তারপর আবেদন করতে পারেন।

Bongo Career Team – রাজ্যের চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে আপামর কাজ করে যাওয়া এক টিম। আমরা বেকার যুবক-যুবতীদের কর্মদিশা দেখাতে এবং অভিজ্ঞতার ভিত্তিতে নানা রকম কেরিয়ার সংক্রান্ত আপডেট নিয়ে আসছি।




