১০ নভেম্বরের পর বন্ধ হবে রেশন সামগ্রী? এই পদ্ধতিতে কার্ড ঠিক করে নিন – Ration Card New Update

By Business Expert

Published on:

Ration Card New Update: রাজ্যের সাধারণ জনগণের জন্য রেশন কার্ড নিয়ে ফের একবার আপডেট এসে দাঁড়ালো। রেশন কার্ড নিয়ে এই কাজ না করলে ফের ১০ নভেম্বরের পর রেশন কার্ড বন্ধ হতে পারে। ইতিমধ্যে রাজ্যের হাজার হাজার রেশন কার্ড বন্ধ করে দেওয়া হয়েছে। সব থেকে বড় কথা হলো বর্তমানে রাজ্য সরকারের ও কেন্দ্র সরকারের কার্ড গুলিতে বিনামূল্যে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়। ঠিক এমন অবস্থায় যদি রেশন সংক্রান্ত ভর্তুকি বন্ধ হয়ে যায় তাহলে অনেকেরই মাথায় হাত পড়বে।

 

আমরা সকলে জানি সরকার কর্তৃক বিনামূল্যে চাল গম সহ বিভিন্ন ধরনের রেশন সামগ্রী দেয়া হয়ে থাকে। যদিও ক্যাটাগরি অনুযায়ী এর পরিমাণ আলাদা হয়ে থাকে। তবে প্রত্যেক পরিবারেই বিশেষ করে যাদের রেশন কার্ড রয়েছে তারা বিনামূলের আসন পেয়ে থাকেন। কিন্তু দেখা যাচ্ছে বর্তমানে প্রচুর পরিবারে রেশন কার্ড ইতিমধ্যে বাতিল করে দেওয়া হয়েছে। বিশেষ করে যাদের ২.৫ একরের বেশি জমি রয়েছে।

 

কিন্তু এখানেই থেমে নেই আরো প্রচুর রেশন কার্ড বন্ধ হতে চলেছে যদি এই কাজটি না করা হয়ে থাকে। এবার অনেকের মধ্যে প্রশ্ন কি এই কাজ না করলে ১০ নভেম্বরের পর রেশন কার্ড বন্ধ হতে পারে। সাধারণত প্রত্যেক রেশন কার্ড ধারীকে তার রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করা জরুরী করা হয়েছে। এখনো পর্যন্ত বহু রেশন কার্ড ধারে রয়েছেন যারা এখনো আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করেন নি বা এ কেওয়াইসি সম্পন্ন করেননি।

 

এবার সে সমস্ত রেশন কার্ডধারীদের জন্য বিশেষ করে 10 নভেম্বর তেড লাইন জারি করা হয়েছে। যদি এর মধ্যে আপনি আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করতে না পারেন তাহলে বন্ধ হয়ে যেতে পারে আপনার রেশন সুবিধা। ভবিষ্যতে আরো জটিলতা আসতে পারে তাই এই শেষ তারিখের পূর্বে কাজটি করে ফেলুন।

পড়তে পারেন: কৃষক আইডি কী? কী কী কাজে লাগবে? রইল বিস্তারিত – আবেদন পদ্ধতিও দেখুন – Farmer Id Agri Stack Apply

 

কিভাবে ekyc করবেন? 

এর জন্য আপনাকে ভিজিট করতে হবে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে।

১.এরপর আপনাকে প্রথমে সিটিজেন সার্ভিস এই অপশনে ক্লিক করে ভেতরে যেতে হবে।

২.তারপর আপনি দেখতে পাবেন সেলফ সার্ভিস নামে একটি অপশন

৩.সেখানে ক্লিক করার পর আধার ekyc অপশন আসবে সেখানে আপনাকে ক্লিক করতে হবে

৪.এরপর আপনার সামনে একটি পেজ খুলে যাবে, সেখানে নিজের রেশন কার্ড নম্বর ও ক্যাপচা দিয়ে লগইন করতে হবে এবং শেষে আধার ওটিপি দিয়ে ইকেওয়াইসি সম্পন্ন করতে হবে।

 

আপনার পরিবারের কারো এমন সমস্যা রয়েছে কিনা কিভাবে দেখবেন :

ঠিক একই ভাবে আপনাকে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং সেটি যেন সার্ভিস অপশনে যেতে হবে।

১.এরপর আপনি দেখতে পারবেন অফিস এপ্রুভাল অপশন

২.সেখানে ক্লিক করার পরে প্রথমেই আধার নম্বর দিয়ে লগইন করতে হবে

৩.লগইন করার পরে আপনার পরিবারের ডিটেলস উপরের দিকে দেখতে পাবেন।

৪.পরিবারের বিভিন্ন সদস্যের নাম ও তার কার্ড কোন পর্যায়ে রয়েছে সমস্ত ডিটেলস এখান থেকেই পেয়ে যাবেন।

আরও পড়ুন: শুরু হচ্ছে ‘যুব শক্তি ভরসা ‘ প্রকল্পে আবেদন? কীভাবে আবেদন করবেন, রইল বিস্তারিত – Yuba Shakti Barosa Scheme Apply

 

বিশেষ ঘোষণা : বিশেষ করে ইতিমধ্যে রেশন ব্যবস্থা বন্ধ হয়ে গিয়েছে এবং তাদের জমি ২.৫ একর এর কম রয়েছে তারা প্রধানমন্ত্রী কিষাণ যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের স্ট্যাটাস চেক করে দেখে নিতে পারেন। যদি কোন কারণবশত এই ওয়েবসাইটে আপনার দেওয়া থাকে তাহলে এই সমস্যা হতে পারে অথবা আপনি নিকটবর্তী অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন।