বর্তমান সময়ে নিত্যদিনের খরচের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েই চলেছে চিকিৎসা, পড়াশোনা ও বাড়ি তৈরির ব্যয়। এই পরিস্থিতিতে অনেক সাধারণ পরিবারের পক্ষেই সব খরচ সামলানো কঠিন হয়ে দাড়িয়েছে। তবে কেন্দ্র সরকারের বেশ কিছু এমন প্রকল্প রয়েছে, যেগুলির মাধ্যমে কম খরচে বা একেবারে বিনামূল্যে গুরুত্বপূর্ণ সুবিধা পাওয়া সম্ভব। স্বাস্থ্য থেকে শিক্ষা, বাড়ি থেকে ব্যবসা কিংবা সন্তানের ভবিষ্যৎ —বিভিন্ন ক্ষেত্রেই এই সহায়তা পেতে পারেন আপনিও। চলুন ধাপে ধাপে জেনেনি
চিকিৎসার খরচ অনেক সময় সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায়। এই সমস্যার সমাধান করতে চালু হয়েছে Ayushman Bharat Yojana।
এই প্রকল্পের মাধ্যমে একটি পরিবার বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পেতে পারে। সরকারি ও বেসরকারি—দু’ধরনের নির্দিষ্ট হাসপাতালে এই সুবিধা পাওয়া যায়। ফলে বড় অসুখের ক্ষেত্রেও অনেকটাই আর্থিক সুরক্ষা মেলে।
কন্যাসন্তানের ভবিষ্যৎ নিয়ে অনেক পরিবারের চিন্তা থাকে। সেই কথা মাথায় রেখেই শুরু হয়েছে Sukanya Samriddhi Yojana।
এই স্কিমে বছরে অল্প টাকা জমা করেও ভবিষ্যতে বড় অঙ্কের সঞ্চয় তৈরি করা সম্ভব। ন্যূনতম ২৫০ টাকা থেকে শুরু করে বছরে দেড় লক্ষ টাকা পর্যন্ত জমা রাখা যায়। নির্দিষ্ট সময় পর এই টাকার উপর ভালো সুদ সহ ফেরত পাওয়া যায়, যা মেয়ের পড়াশোনা বা বিয়ের খরচে কাজে লাগে।
নিজের একটা বাড়ি করার স্বপ্ন অনেকেরই থাকে, কিন্তু অর্থের অভাবে তা পূরণ হয় না। এই ক্ষেত্রে সাহায্য করছে Pradhan Mantri Awas Yojana।
এই প্রকল্পে যোগ্য পরিবারগুলিকে বাড়ি তৈরির জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়। গ্রাম ও শহর—দু’জায়গাতেই এই সুবিধা পাওয়া যায়। এতে কম খরচে নিজের বাড়ি তৈরির সুযোগ তৈরি হয়।
ছোট ব্যবসা শুরু করতে বা বাড়াতে অনেক সময় মূলধনের অভাব বড় বাধা হয়ে দাঁড়ায়। এই সমস্যার সমাধান দিতে রয়েছে Pradhan Mantri Mudra Yojana।
এই স্কিমের মাধ্যমে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যায়, তাও কোনও জামানত ছাড়াই। ফলে নতুন উদ্যোক্তাদের জন্য এটি একটি বড় সুযোগ তৈরি করে।
গ্রামীণ ও নিম্নআয়ের পরিবারের মহিলাদের জন্য রান্নার গ্যাস পাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। এই সমস্যা দূর করতে চালু হয়েছে Pradhan Mantri Ujjwala Yojana।
এই প্রকল্পে বিনামূল্যে গ্যাস সংযোগ দেওয়া হয়। পাশাপাশি গ্যাসের উপর ভর্তুকির সুবিধাও পাওয়া যায়, ফলে রান্নার খরচ কিছুটা কমে।
অনেক মেধাবী পড়ুয়া শুধুমাত্র অর্থের অভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারে না। তাদের জন্য রয়েছে National Scholarship Portal।
এই প্ল্যাটফর্মের মাধ্যমে স্কুল থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন স্তরের পড়ুয়ারা আর্থিক সহায়তা পায়। এতে পড়াশোনা চালিয়ে যাওয়া অনেক সহজ হয়ে ওঠে।
স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান, স্কলারশিপ বা ব্যবসার টাকা—জীবনের গুরুত্বপূর্ণ প্রতিটি ক্ষেত্রেই এই সরকারি প্রকল্পগুলি সাধারণ মানুষকে অনেকটাই স্বস্তি দেয়। কিন্তু সমস্যা হলো, এখনও অনেকেই এই সুবিধাগুলির বিষয়ে জানেন না বা কীভাবে আবেদন করতে হয় তা বুঝতে পারেন না।
এবার রাজ্যের বেকার যুবক যুবতীনের জন্য ফের এক নতুন কর্মসংস্থানের সুযোগ চলে এলো। ইতিমধ্যে জেলা…
রাজ্যের পড়ুয়াদের জন্য ফের দারুণ ঘোষণা। কেননা রাজ্য সরকার এবার NSP অর্থাৎ National Schoolarship Portal…
কেন্দ্র সরকারের অন্যতম প্রকল্পে পেতে পারেন ২০ লক্ষ টাকা পর্যন্ত লোন। কোনো গ্যারেন্টার ছাড়াই এই…
আপনি কি একজন চাকরিপ্রার্থী? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুসংবাদ। কেননা এবার ফের SSC-র মাধ্যমে…
বর্তমানে অনেকেই রয়েছে যে ঘরে বসে ভালো ইনকাম করতে চাই। তার হাতে নানা আইডিয়া থাকলেও…
এবার পশ্চিমবঙ্গের সমস্ত পর্বতের জন্য রাজ্য সরকার নতুন করে ঢেলে সাজালেও স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপ…
This website uses cookies.