ভারত সরকারের ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের মাধ্যমে এবার Pre Matric থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত স্কলারশিপ এর ব্যবস্থা করা হয়েছে। এক কথায় সমস্ত শ্রেণীর পড়ুয়াদের জন্য আর্থিক সাহায্য দিতে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল তরফে আবেদন নেওয়া হচ্ছে। ভারতের বিভিন্ন সরকারি কিংবা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে যে সমস্ত ছাত্রছাত্রীরা বর্তমানে পড়াশুনা করেন এবং আর্থিক দিক থেকে পিছিয়ে রয়েছেন তাদের জন্য বিরাট সুখবর।
ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল ভারত সরকার কর্তৃক জাতীয় স্তরের একটি স্কলারশিপ সুবিধা। এখানে দেশের বিভিন্ন প্রান্তের মাধ্যমিকের নিচে কিংবা মাধ্যমিকের উপরে যে কোন শ্রেণীর জন্য স্কলারশিপের সুবিধা পেতে পারেন। চরম এই স্কলারশিপ সম্পর্কে ধাপে ধাপে এই প্রতিবেদনে বিস্তারিত জেনে নিব
ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল কি :
ন্যাশনাল স্কলার্শিপ পোর্টাল হলো জাতীয় স্তরের একটি স্কলারশিপ প্রধানকারী ন্যাশনাল ই-গভর্নেন্স প্ল্যান। এর মাধ্যমে স্বচ্ছতার ভিত্তিতে প্রার্থীদের আবেদন গ্রহণ করে তা যাচাই করে দায়িত্বশীল ভাবে সেই সমস্ত উপভোক্তাদের একাউন্টে টাকা ক্রেডিট করা হয়ে থাকে।
ন্যাশনাল স্কলারশিপ পেতে যোগ্যতা সমূহ :
- শিক্ষাগত যোগ্যতা :এখানে ক্লাস ওয়ান থেকে শুরু করে পিএইচডি পর্যন্ত নির্দিষ্ট যোগ্যতার ভিত্তিতে স্কলারশিপ এর সুবিধা পেয়ে থাকেন।
- পারিবারিক ইনকাম : এই স্কলারশিপ এর সুবিধা পেতে গেলে পরিবারের বার্ষিক আয় সাধারণত আড়াই লক্ষ কিংবা তার নিচে হতে হবে।
- একাডেমিক স্কোর : যারা এই স্কলারশিপ সুবিধা পেতে চায় তাদের পূর্ববর্তী পরীক্ষায় কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর নিয়ে পাস করতে হবে
- ক্যাটাগরি অনুযায়ী যোগ্যতা : এই স্কলারশিপে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী যোগ্যতার পার্থক্য হতে পারে।
- আধারের সঙ্গে অ্যাকাউন্ট লিঙ্ক : যেহেতু এই স্কলারশিপ এর সুবিধা ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে দেওয়া হয় তাই একাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করে রাখবেন। DBT চালু করে নিবেন।
- অনুমোদিত প্রতিষ্ঠান : আপনি যেখান থেকে আবেদন করতে চান বা আপনার শিক্ষা প্রতিষ্ঠানের অবশ্যই সরকার কর্তৃক অনুমোদন থাকতে হবে।
- রেনুয়াল সুবিধা :প্রথমবারের সুবিধা পেলে বছরের পর বছর রেনুয়াল করে এই স্কলারশিপ এর সুবিধা নিতে পারেন।
- বাসিন্দা : অবশ্যই প্রার্থীকে ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে।
কিভাবে আবেদন জানাতে হবে?
অনলাইনে মাধ্যমে আবেদন করতে দুটি পদ্ধতি অবলম্বন করতে হয়।
প্রথম পদ্ধতি
- – মোবাইলে NSP OTR এপ্লিকেশন নিতে হবে এবং এটি গুগল প্লে স্টোরেই পাওয়া যাবে।
- এরপর আধার ফেস RD এর মাধ্যমে আপনার ফেস অথেনটিকেশন করে রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় যেতে হবে।
- রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় যাওয়ার সময় আপনাকে আপনার নিজের আধার নম্বর দিতে হবে এবং ওটিপি দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার ভেতরে যেতে হবে।
- জরুরী কিছু তথ্য দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং শেষে আপনাকে একটি ১৪ ডিজিটের রেজিস্ট্রেশন নম্বর দেওয়া হবে
দ্বিতীয় পদ্ধতি :
- আপনাকে সর্বপ্রথম google এ গিয়ে সার্চ করতে হবে ন্যাশনাল স্কলার্শিপ পোর্টাল (NSP)
- এরপর রেজিস্ট্রেশন নম্বর দিয়ে লগইন করতে হবে
- লগইন করে পুরো তথ্যগুলি নির্ভুলভাবে পূরণ করতে হবে
- আবেদনপত্র ঠিকঠাকভাবে পূরণ করা হলে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে যথাযথ উল্লেখ করতে হবে
- এরপর শেষে আবেদনপত্র সঙ্গে জরুরি ডকুমেন্টস আপলোড করতে হবে।
- সবশেষে ফাইনাল সাবমিট করে নিতে হবে।
যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা ৩১ অক্টোবর পর্যন্ত অনলাইনে মাধ্যমে আবেদন জানাতে পারবেন। তাই দেরি না করে এখনই আবেদন পত্রটি পূরণ করে জমা করে দিন।
আমরা কেবল ছাত্র-ছাত্রীদের অবগত করার জন্য এই প্রতিবেদন রচনা করেছি। আমাদের তরফ থেকে সরাসরি কোন পরিষেবা দেওয়া হয় না। শুধু আমরা আমাদের পাঠকদের সজাগ রাখতে এ ধরনের প্রতিবেদন রচনা করি।
Official Website : https://scholarships.gov.in/
আমি প্রায় ৫ বছর ধরে কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করছি। শিক্ষা ও চাকরি, সরকারি সুবিধা, দৈনন্দিন ঘোষণা সহ অন্যান্য ধরনের আপডেট সম্পর্কে কন্টেন্ট লিখে থাকি। প্রতিনিয়ত নতুন নতুন খবর পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন।