২৫,০০০ পদে GDS কর্মী নিয়োগ শুরু, মাধ্যমিক পাশে আবেদন করুন – India Post GDS New Notice Out

পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ শুরু। অফিসিয়াল নোটিশ প্রকাশিত হল। দেখুন বিস্তারিত

https://www.indiapost.gov.in/gdsonlineengagement

দীর্ঘ অপেক্ষার পর ফের ভারতীয় ডাক বিভাগে ২৫,০০০ এর বেশি পদে গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হলো। শুধুমাত্র মাধ্যমিক পাস করা থাকলেই এই পদগুলিতে আবেদন করা যাবে। ছেলে কিংবা মেয়ে উভয় প্রার্থী আবেদনের যোগ্য হবে। যদি আপনি একজন চাকরিপ্রার্থী হয়ে থাকেন এবং মাধ্যমিক পাশে কোন পরীক্ষা ছাড়াই সরকারি চাকরির সঙ্গে যুক্ত হতে চান? তাহলে এটি হলো আপনার জন্য সেরা সুযোগ –

ভারতের ডাক বিভাগের অধীনে গ্রামীণ ডাক সেবক পদে কর্মী নিয়োগের জন্য ইতিমধ্যে অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী মাধ্যমিক পাশের ছেলে-মেয়ে উভয় প্রার্থী আবেদন জানাতে পারবেন। গোটা ভারত জুড়ে এই নিয়োগ সম্পাদন হবে। আপনি নিজস্ব ডিভিশনে আবেদন জানাতে পারেন অথবা অন্য ডিভিশনও আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গেও প্রচুর শূন্যপদ রয়েছে। চলুন ধাপে ধাপে বিস্তারিত জেনে নেই।

কী কী শূন্যপদ রয়েছে :

এখানে মূলত বেশ কয়েক ধরনের পদে নিয়োগ করা হয়। প্রথমত ব্রাঞ্চ পোস্টমাস্টার হিসেবে নিয়োগ করা হয়ে থাকে। এখানে এসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার হিসেবেও শূন্য পদ থাকে। এছাড়াও পোস্টম্যান বা পিয়ন পদেও নিয়োগ করা হয়ে থাকে।

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা কী থাকতে হবে :

যারা এই নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চাই তাদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে কমপক্ষে মাধ্যমিক পাস থাকতে হবে। এছাড়াও উচ্চ যোগ্যতা থাকলেও আবেদন করা যাবে। তবে মাধ্যমিক পরীক্ষার উপর ভিত্তি করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এর পাশাপাশি থাকতে হবে কমপক্ষে ৩ মাসের কম্পিউটার সার্টিফিকেট।

আরও পড়ুন:

কৃষক বন্ধ নিয়ে সুসংবাদ! শীঘ্রই পেতে পারেন আর্থিক সাহায্য – Krishak Bandhu Prakalpo

যে সমস্ত প্রার্থী আবেদন জানাতে চাই, তাদের বয়স নূন্যতম ১৮ বছর এবং সর্বাধিক ৪০ বছরের মধ্যে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

শূন্যপদ সংখ্যা : এখানে নিদিষ্ট করে বলা না গেলেও প্রায় ২৫০০০ এর বেশি পদে নিয়োগ করা হবে।

মাসিক বেতন : যেসকল প্রার্থী নিযুক্ত হবে তাদের নূন্যতম মাসিক বেতন ১০ হাজার থেকে সর্বাধিক ২৯ হাজার পর্যন্ত দেওয়া হবে।

কীভাবে আবেদন জানাতে হবে :

এখানে অনলাইন মাধ্যমে আবেদন করার সুযোগ দেওয়া হয়ে থাকে। নিচে ধাপে ধাপে বিস্তারিত দেওয়া হল –

জরুরি ডকুমেন্টস সমূহ :

বেশ কিছু প্রয়োজনীয় নথিপত্র থাকতে হবে –

কীভাবে নিয়োগ করা হবে :

এক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা আয়োজন করা হবে না। সরাসরি মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে নিয়োগ করা হবে। এরপর সরাসরি ডকুমেন্টস যাচাই করার জন্য সরাসরি ডেকে নেওয়া হবে। শেষে ফাইনাল নিয়োগ শেষ হবে।

আবেদনের মূল্য ও তারিখ : এক্ষেত্রে অনলাইন আবেদন করতে মূল্য ১০০ টাকা জমা করতে হবে। এখানে এসসি ও এসটিদের আবেদনের মূল্য জমা করতে হবে না।

আরও পড়ুন:

যুব শক্তি সুবিধা পেতে চান? এই যোগ্যতা থাকতেই হবে – দেখুন বিস্তারিত | Yuba Shakti Criteria

আবেদন শুরু ২ সেপ্টেম্বর থেকে এবং চলবে ২১ আগস্ট পর্যন্ত।

বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ থেকে দেখে নিবেন –

Official Notification : Check Now

Exit mobile version