
কেন জরুরি eKYC ও Land Verification?
আমরা সকলে জানি, PM-KISAN স্কিমের আওতায় প্রতিটি কৃষক বছরে তিনটি কিস্তিতে মোট ₹৬০০০ পান। কিন্তু অনেক কৃষকের eKYC বা জমির কাগজ যাচাই এখনও হয়নি। ২০তম কিস্তি পাওয়ার জন্য ৩১ মে ২০২৫-এর মধ্যে নিচের কাজগুলো সম্পূর্ণ করতে হবে:
- eKYC সম্পূর্ণ করতে হবে
- ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করতে হবে
- জমির মালিকানার দলিল যাচাই করাতে হবে
কীভাবে করবেন eKYC? ধাপে ধাপে নির্দেশিকা
- প্রথমে Google Play Store থেকে PM-Kisan Mobile App ডাউনলোড করতে হবে
- এরপর আপনার আধার নম্বর ও Beneficiary ID দিয়ে লগইন করতে হবে
- তারপর মোবাইলে পাওয়া OTP দিন
- এরপর Face Authentication অপশন সিলেক্ট করে স্ক্যান করুন
- শেষে স্ক্যান সম্পূর্ণ হলে, আপনার eKYC শেষ হবে
কবে জমা হবে ২০তম কিস্তির টাকা?
১৯তম কিস্তি ফেব্রুয়ারি ২০২৫-এ দেওয়া হয়েছিল মোট ₹২২,০০০ কোটি টাকার বেশি কৃষকদের অ্যাকাউন্টে DBT (Direct Benefit Transfer)-এর মাধ্যমে। অনুমান করা হচ্ছে, জুন ২০২৫-এর মাঝামাঝি সময়ের মধ্যে ২০তম কিস্তি কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হবে।
PM-KISAN স্টেটাস চেক করার পদ্ধতি দেখেনিন
- এর জন্য ভিজিট করুন pmkisan.gov.in
- তারপর ‘Know Your Status’ অপশনে ক্লিক করুন
- এর রেজিস্ট্রেশন নম্বর ও ক্যাপচা দিয়ে ‘Get Data’ ক্লিক করুন
- তারপর স্ক্রিনে আপনার স্টেটাস দেখা যাবে
বেনেফিসিয়ারি তালিকায় আপনার নাম দেখবেন কীভাবে?
- প্রথমে ওয়েবসাইটে যান: pmkisan.gov.in
- এরপর ‘Beneficiary List’ সেকশনে যান
- State, District, Sub-District, Block, Village সিলেক্ট করুন
- শেষে ‘Get Report’ ক্লিক করলেই তালিকা স্ক্রিনে আসবে
সমস্যা হলে কোথায় যোগাযোগ করবেন?
হেল্পলাইন নম্বর: 155261 অথবা 011-24300606
শেষ সময়ের আগে কী করবেন?
যদি আপনি একজন কৃষক হয়ে থাকেন এবং এখনও eKYC বা জমির কাগজ যাচাই করেননি, তাহলে আর দেরি করবেন না। কেননা ৩১ মে ২০২৫-এর মধ্যে সবকিছু সম্পূর্ণ করার শেষ তারিখ দেওয়া হয়েছে, না হলে ₹২০০০ টাকার এই কিস্তি থেকে আপনি বঞ্চিত হতে পারেন।
সরকারি প্রচার ও সুবিধা
এদিকে যদিও রাজ্য প্রশাসন ও পঞ্চায়েত স্তরে কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে কৃষকদের সহায়তা করছেন যাতে কেউ বাদ না যান। এটা শুধু একটা সুযোগ নয়, বরং ভবিষ্যতের আর্থিক সুরক্ষার একটি পদক্ষেপও বটে ।
তাই এই সুযোগ মিস করবেন না! এখনই সম্পূর্ণ করুন আপনার eKYC এবং জমির যাচাই প্রক্রিয়া এবং নিশ্চিন্তে পান PM-KISAN-এর ২০তম কিস্তির ₹২০০০ টাকা।
