
বাংলার কৃষকদের জন্য বিরাট সুসংবাদ। এবার প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় আবেদন করুন মাত্র ১ টাকায়। সবথেকে বড় কথা, হলো আর এদিক ওদিক অফিসে ঘোরাঘুরি করতেও হবে না, শুধু অনলাইনে ঘরে বসেই আবেদন করুন আজকেই। আপনার যদি হাতে মেবাইল ফোন থাকে তবেই কেল্লাফতে। ঘরে বসে সহজ পদ্ধতিতে পেতে পারেন এই দারুণ সুবিধা। আপনার ফসল বীমা যোজনায় একবার নাম নথিভুক্ত করতে পারলে, বন্যা হোক বা খরা সব কিছুতেই ভর্তুকি পাবেন। আসুন আজকের এই প্রতিবেদনে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক –
ফসল বীমা যোজনায় আবেদন প্রক্রিয়া :
সবথেকে বড় কথা হলো, এখন ডিজিটাল পদ্ধতিতে ফসল বীমা যোজনায় আবেদন করতে হবে। আগে যেখানে বিভিন্ন অফিসে লাইনে দাড়িয়ে কাজ করতে হতো এখন তা ঘরে বসে সম্ভব। কৃষক নিজেই তার নিজের তথ্য, আধার, ব্যাঙ্ক একাউন্ট, জমি সংক্রান্ত তথ্য দিতে পারবেন। এর জন্য আপানকে যেতে হবে Play store এ। যেখানে গিয়ে সার্চ করতে হবে Crop Insurance। মোবাইল App টি পেলে Install করতে হবে।
এরপর ধাপে ধাপে আবেদন পদ্ধতি :
প্রথমেই Login করতে হবে। এরজন্য মোবাইল নম্বর দিতে হবে এবং সেখানে OTP যাবে। ওটিপি দিশে লগইন করে নিতে হবে। এরপর জরুরি কিছু তথ্য পূরণ করতে হবে। জমি সমস্ত তথ্য নির্ভুলভাবে পূরণ করার পর ব্যাংক একাউন্টের ডিটেলস পূরণ করতে হবে। তবে অবশ্যই পাসবুক দেখেই তথ্যগুলি পূরণ করে নিবেন। আধার কার্ডের তথ্যও পূরণ করতে হবে।
এরপর এই সমস্ত তথ্য সেভ করে নিয়ে নিতে হবে। তারপর আপনাকে প্রধানমন্ত্রীর ফসল বীমা যোজনা (PMFBY) এই অপশনটিতে ক্লিক করতে হবে। এরপর নিজের রাজ্য সিলেট করতে হবে এবং ফসলের মরসুম সিলেক্ট করে নিতে হবে। যে বছরের জন্য আবেদন করছেন সে বছরও সিলেট করতে হবে। এবার আপনার বাসস্থান সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য পূরণ করতে হবে। যদি একটি ফসলের জন্য তা তাহলে individual এবং একাধিক প্রদানের জন্য হলে Mix অপশনে ক্লিক করতে হবে। তারপর ফসলের নাম এবং রোপনের তারিখ উল্লেখ করতে হবে। শেষে তথ্যগুলি পূরণ হয়ে গেলে জমির পরিমাণ এবং বীমার হিসেবে ঠিক হয়ে যাবে।
আবেদন করার সময় ব্যাংক পাসবুক এর প্রথম পাতার পরিষ্কার একটি ছবি আপলোড করতেই হবে। এরপর সব তথ্য একবার যাচাই করে নিয়ে Proceed for payment অপশনে ক্লিক করতে হবে ্তারপর কৃষকের পক্ষ থেকে প্রিমিয়াম হিসেবে এক টাকা জমা করতে হবে। আপনি ইউপিআই অথবা নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে এই টাকা জমা করতে পারেন।
সবশেষে পেমেন্ট সফল হয়ে গেলে পেমেন্ট এর রশিদ প্রিন্ট আউট করে বের করে নিতে পারবেন। ভবিষ্যতে এ সংক্রান্ত কোনো আপডেট আসলে বা ফসল বীমা পেতে গেলে এই রশিদ টি প্রয়োজন হতে পারে। তাহলে আর আগের মতো অফিসে যাওয়ার কোন প্রয়োজন থাকছে না আপনি হাতের মুঠোয় আবেদন করতে পারছেন। এভাবে আপনি যে কোন ফসলের ফসল বীমা করে নিতে পারবেন।
অফিসিয়াল ওয়েবসাইট : https://pmfby.gov.in/
আমি প্রায় ৫ বছর ধরে কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করছি। শিক্ষা ও চাকরি, সরকারি সুবিধা, দৈনন্দিন ঘোষণা সহ অন্যান্য ধরনের আপডেট সম্পর্কে কন্টেন্ট লিখে থাকি। প্রতিনিয়ত নতুন নতুন খবর পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন।