২ লক্ষ টাকা পর্যন্ত স্কলারশিপ, HS পাশ হলে দারুণ সুযোগ – Reliance Foundational Scholarship 2026
2 লক্ষ টাকা পর্যন্ত স্কলারশিপ সুবিধা দিচ্ছেন রিলায়েন্স জিও ফাউন্ডেশন, ভারতের যেকোনো প্রান্তের বাসিন্দা হলে এবং উচ্চমাধ্যমিক পাশ হলেই পেতে পারেন দারুন এই সুযোগ, এই সংক্রান্ত বিস্তারিত জানতে নিজের শেষ পর্যন্ত পড়ুন
Reliance Foundational Scholarship 2026: পশ্চিমবঙ্গের পড়ুয়াদের জন্য অবশেষে আরও এক দারুন সুসংবাদ। মাধ্যমিক স্তরে পড়ুয়াদের জন্য এবার নতুন স্কলারশিপ নিয়ে আসলো রিলায়েন্স ফাউন্ডেশন স্কলার্শিপ। ভারতের অন্যতম বৃহৎ শিল্প সংস্থা রিলায়েন্স গ্রুপের তরফে এই স্কলারশিপ দেওয়া হয়ে থাকে এবং প্রতিবছর লক্ষাধিক শিক্ষার্থী এর সুবিধা নিয়ে থাকেন। বছরে সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। তাই আপনি কিংবা আপনার পরিবারের কেউ যদি মাধ্যমিক স্তরে পড়ুয়া হয়ে থাকে তাহলে কলেজে ভর্তির সময় এই স্কলারশিপ নিতে পারেন সহজেই। আসুন আমরা জেনে নিব কিভাবে এই স্কলারশিপে আবেদন করা যাবে এবং কি কি যোগ্যতা লাগবে।

বিষয় | বিস্তারিত তথ্য |
|---|---|
স্কলারশিপের নাম | রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ |
প্রদানকারী সংস্থা | রিলায়েন্স গ্রুপ / রিলায়েন্স ফাউন্ডেশন |
আর্থিক সাহায্যের পরিমাণ | সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত (কোর্সের মেয়াদ অনুযায়ী) |
আবেদনের মাধ্যম | সম্পূর্ণ অনলাইন |
বাছাই ও মেধা তালিকা প্রক্রিয়া | উচ্চ মাধ্যমিকের ফলাফল এবং ৭ মিনিটের একটি MCQ পরীক্ষা |
যোগাযোগের মাধ্যম | অফিসিয়াল |
রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ :
রিলায়েন্স ফাউন্ডেশন স্কলার্শিপ হলো একটি বেসরকারি সংস্থা কর্তৃক পরিচালিত এক স্কলারশিপ যার মাধ্যমে সর্বাধিক দু লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সুবিধা দেওয়া হয়ে থাকে। প্রতিবছরের ন্যায় এই বছরও এই স্কলারশিপ এর সুবিধা নিতে পারেন আপনি কিংবা আপনার পরিবারের সংশ্লিষ্ট যোগ্যতার অধিকারীরা।
আবেদনের যোগ্যতা মাপকাঠি :
এই স্কলারশিপে আবেদন করতে গেলে কি কি যোগ্যতা থাকতে হবে তা নিম্নরূপ আলোচনা করা হলো –
১.আবেদনকারীকে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে
২.প্রার্থীকে উচ্চমাধ্যমিক কিংবা তার সমতুল্য পরীক্ষায় নূন্যতম ৬০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে
৩.পারিবারিক বার্ষিক আয় ১৫ লক্ষের কম হতে হবে এছাড়াও যাদের পারিবারিক বার্ষিক আয় ২.৫ লক্ষের কম তারা বিশেষ সুবিধার অগ্রাধিকার পাবেন
৪.তবে এক্ষেত্রে ডিসটেন্স লার্নিং অথবা অনলাইন মোডে পড়াশোনা করছেন তারা এই স্কলারশিপে আবেদন জানাতে পারবেন না।
স্কলারশিপে আর্থিক সাহায্যের পরিমাণ :
ফাউন্ডেশন কর্তৃক এই স্কলারশিপের মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থীকে যোগ্যতার নিরিখে দুই লক্ষ টাকা পর্যন্ত স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। সব থেকে বড় বিষয় হলো এই স্কলারশিপ এককালীন নয় অর্থাৎ বড় কোর্সের জন্য প্রতিবছর এর আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে।
কিভাবে আবেদন জানাতে হবে :
যে সমস্ত প্রার্থীরা আগ্রহী এবং যোগ্যতার অধিকারী সে সমস্ত প্রার্থীদের অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। নিচে ধাপে ধাপে আবেদন পদ্ধতি দেওয়া হল-
১.এরজন্য প্রথমে আপনাকে রিলায়েন্স ফাউন্ডেশন এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং সংশ্লিষ্ট লিংক খুঁজে নিতে হবে
২.এরপর সেখানে নিজের নাম ইমেইল আইডি মোবাইল নম্বর ইত্যাদি নানা তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে
৩.তারপর লগইন করে আপনার ব্যক্তিগত সমস্ত তথ্য ও শিক্ষাগত যোগ্যতার মাপকাঠির তথ্য এবং পারিবারিক আই বিষয়ে নানা বিবরণ তথ্য ফিলআপ করতে হবে
৪.এরপর শেষে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে
মাপকাঠি | শর্ত ও প্রয়োজনীয় তথ্যাদি |
|---|---|
নাগরিকত্ব | আবেদনকারীকে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে। |
শিক্ষাগত যোগ্যতা ও নম্বর | উচ্চমাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় ন্যূনতম ৬০% নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। |
পারিবারিক বার্ষিক আয় | ১৫ লক্ষ টাকার কম (২.৫ লক্ষের কম আয় হলে বিশেষ অগ্রাধিকার পাবেন)। |
অযোগ্যতা | ডিসটেন্স লার্নিং (Distance Learning) বা অনলাইন মোডে পাঠরতরা আবেদন করতে পারবেন না। |
আবেদন করতে প্রয়োজনীয় নথিপত্র সমূহ :
আবেদন করার সময় যে সমস্ত নথিপত্রের স্ক্যান করতে হবে তা নিম্নরূপ –
১.পাসপোর্ট সাইজের ছবি
২.প্রার্থীর জাতিগত শংসাপত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট
৩.শেষ পরীক্ষার মার্কশীট
৪.ব্যাংক একাউন্ট
৫.আধার কার্ড
৬.বার্ষিক আয়ের সার্টিফিকেট
স্কলারশিপ যাচাই প্রক্রিয়া :
আবেদনকারীদের বাছাই করা হয় মূলত দুটি বিষয়ের উপর ভিত্তি করে
প্রথমত তাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল যাচাই করা হয়ে থাকে
দ্বিতীয়তঃ প্রার্থীদের জন্য আয়োজন করা হয়ে থাকে ৭ মিনিটে একটি mcq পরীক্ষা। নির্দিষ্ট সিলেবাস এর উপর ভিত্তি করে এই পরীক্ষা নেওয়া হয়ে থাকে এবং দুটির উপর ভিত্তি করে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হয়।
স্কলারশিপ সম্পর্কে বিভিন্ন যোগাযোগ প্রক্রিয়া :
এই স্কলারশিপ সম্পর্কে আপনাকে যদি আরো বিস্তারিত জানতে হয় তার জন্য রিলায়েন্স ফাউন্ডেশন এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে ভিজিট করতে পারেন। সেখানে এই স্কলারশিপ সম্পর্কে যোগাযোগ এবং বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে এছাড়াও হেল্পলাইন নম্বর দেওয়া আছে অথবা whatsapp নাম্বার দেওয়া আছে। সেখান থেকে আপনি সরাসরি যোগাযোগ করে এ সংক্রান্ত আরো বিভিন্ন তথ্য নিতে পারেন।
এই স্কলারশিপ সম্পর্কে আরো বিস্তারিত জানতে অথবা এর শেষ তারিখ ও এর যোগ্যতা সম্পর্কে আরো কোন তথ্য জানতে হলে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে কেননা আমরা কেবল অনলাইন মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী এ প্রতিবেদন রচনা করেছি। সময় এর সাপেক্ষে তথ্য পরিবর্তন হতে পারে।
