১০টি ইউনিক ব্যবসা! চাকরিজীবী থেকে বেকার সকলের জন্য সেরা। আয় হাজার হাজার – Business Idea

Business idea : দিনে দিনে বেকারত্ব যেখানে বেড়েই চলেছে। শুধু তাই নয় পাশাপাশি প্রত্যেক জিনিসের বাজার দরও বেড়ে যাচ্ছে। তাইতো মানুষের একটা কাজে আর সংসার চলে না। অনেকেই আবার রয়েছেন যারা পুরোপুরি বেকার। তাই এই সমস্ত বেকার প্রার্থীদের জন্য বা আয় করতে চাই এমন ব্যক্তিদের জন্য আজকের এই প্রতিবেদন। এখানে মোট ১০ টি ব্যবসার সম্পর্কে আলোচনা করা হবে এবং এই দশটি ব্যবসার মধ্যে যেকোনো একটি আপনার সাধ্য অনুযায়ী শুরু করলে ভবিষ্যতে বাজিমাত করতে পারেন। চলুন নিচে ধাপে ধাপে বিস্তারিত দেখে নেওয়া যাক

১) ডিজিটাল মার্কেটিং ব্যবসা

বর্তমানে সব থেকে ট্রেন্ডিং ব্যবসা গুলির মধ্যে একটি হল ডিজিটাল মার্কেটিং। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, গুগল—সব জায়গাতেই বিজ্ঞাপন দরকার হয়ে থাকে। এর ফলে ডিজিটাল মার্কেটিং এখন সবচেয়ে দ্রুত বাড়তে থাকা ব্যবসাগুলির মধ্যে অন্যতম একটি।

আপনি যদি সোশ্যাল মিডিয়া, SEO, বিজ্ঞাপন চালানো বা ভিডিও প্রচারের কাজ করতে আগ্রহী তাহলে বাড়িতে বসেই এই ব্যবসা শুরু করতে পারেন।

কেন লাভজনক এই ব্যসা?

২) জুতা তৈরির ব্যবসা

দৈনন্দিন বিভিন্ন প্রয়োজনীয় জিনিসের মতোই এটি একটি। বর্তমানে ফ্যাশনের যুগে নিত্যনতুন ডিজাইনের জুতো তৈরি করার ব্যবসা শুরু করলেই কম সময়ে অধিক লাভ করতে পারেন।

এক্ষেত্রে আপনি জনপ্রিয়তা হিসেবে বিভিন্ন ধরনের ডিজাইন ব্যবহার করতে পারেন। মার্কেট চাহিদা অনুযায়ী কোম্পানি শুরু করলে তাড়াতাড়ি সাফল্য পাওয়া যাবে।

সাফল্যের চাবিকাঠি

আরও পড়ুন:

কৃষক বন্ধ নিয়ে সুসংবাদ! শীঘ্রই পেতে পারেন আর্থিক সাহায্য – Krishak Bandhu Prakalpo

৩) অনলাইন কোর্স বিক্রির ব্যবসা

আপনি শিক্ষক হন কিংবা অন্যান্য কোন দক্ষতার অধিকারী। আপনার জন্য সেরা প্ল্যাটফর্ম হল অনলাইনে কোর্স বিক্রি করা। আপনি যে কাজ জানেন সেই কাজের কোর্স তৈরি করে সেটি অনলাইনে বিক্রি করে নিজের ব্যবসা শুরু করতে পারেন।

এক্ষেত্রে আপনি এই কাজ ঘরে বসে করতে পারেন এবং নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে নিজের ব্যবসাকে দাঁড় করতে পারেন।

সবচেয়ে বড় সুবিধা হল

৪) পুরনো ল্যাপটপ ও কম্পিউটার কেনাবেচা

বর্তমান ভারত যেহেতু ডিজিটাল যুগে রয়েছে, তাই এক্ষেত্রে বিভিন্ন ইলেকট্রনিক জিনিসের চাহিদা ব্যাপক।এক্ষেত্রে আপনি যদি চাহিদা অনুযায়ী পুরনো কম্পিউটার কিংবা ল্যাপটপ অথবা মোবাইল কিনে তাকে যথাযথ মেরামত করে পুনরায় বিক্রয় করতে পারেন তাহলে অতি দ্রুত ব্যবসায়ী সাফল্য পেতে পারেন। 

৫) ট্রাভেল এজেন্সি ব্যবসা

ভ্রমণপ্রেমীদের সংখ্যা দিনে দিনে বাড়ছে। মানুষ এখন শুধু টিকিট নয়, সম্পূর্ণ ট্যুর প্যাকেজ করতে বেশি আগ্রহী। তাই ট্রাভেল এজেন্সি ব্যবসাও দ্রুত জনপ্রিয় হচ্ছে।

এই ব্যবসার বিশেষ দিক

৬) ব্লগিং ও কনটেন্ট ব্যবসা

বর্তমানে অনলাইনে অন্যতম একটি ট্রেন্ডিং ব্যবসা হল ব্লগিং করা। এর মাধ্যমে আপনি আপনার কনটেন্ট লিখে ওয়েবসাইটে প্রকাশ করে আয় করতে পারেন। যদি আপনি ওয়েব ডেভলপমেন্ট সংক্রান্ত জেনে থাকেন তাহলে এই কাজ আপনার জন্য সহজ হতে পারে।

৭) আচারের ব্যবসা

আচারের মতো ঘরোয়া খাবারের চাহিদা কখনও কমে না। বিশেষ করে স্বাস্থ্যকর ও হোমমেড আচার এখন অনলাইনেও দারুণ বিক্রি হচ্ছে এমনি চাহিদাও প্রচুর।

নিজস্ব রেসিপি এবং সুন্দর প্যাকেজিং থাকলে খুব দ্রুত গ্রাহক আকৃষ্ট হয়। কম পুঁজিতে শুরু করার জন্য এটি দারুণ ব্যবসা হতে পারে।

৮) চায়ের দোকান বা টি-ক্যাফে

চায়ের ব্যবসা ছোট মনে হলেও এর বাজার বিশাল রয়েছে। সাধারণত ব্যস্ত এলাকা, অফিস পাড়া বা কলেজের সামনে ভালো লোকেশন পেলে প্রতিদিন ভালো আয় হয়ে থাকবে।

আরও পড়ুন:

যুব শক্তি সুবিধা পেতে চান? এই যোগ্যতা থাকতেই হবে – দেখুন বিস্তারিত | Yuba Shakti Criteria

এখন অনেকেই সাধারণ চায়ের পাশাপাশি ফ্লেভার চা, লেবু চা, কফি ও স্ন্যাকসও বিক্রিও করতে পারেন।

৯) মোবাইল অ্যাকসেসরিজ ব্যবসা

দিনে দিনে মোবাইলের চাহিদা যেহেতু বেড়েই চলেছে তাই প্রত্যেকের কাছে কমপক্ষে একটি করে মোবাইল রয়েছে। আর এই মোবাইল ফোন চালাতে গিয়ে অনেক সময় অনেক রকমের সমস্যা হয়ে থাকে। অনেক সময় অনেকের মোবাইল অ্যাক্সেসরিজেরও দরকার হয়ে থাকে। আপনি মোবাইল ফোনের বিভিন্ন অ্যাক্সেসরিজ বিক্রি করেও ভালো ব্যবসা দার করতে পারেন।

১০) ফুড ডেলিভারি বা হোমমেড ফুড ব্যবসা

বর্তমান সময়ে ঘরোয়া খাবারের চাহিদা আগের থেকে অনেক বেড়ে গেছে। বিশেষ করে চাকরিজীবী ও ছাত্রছাত্রীরা বাড়ির মতো খাবারের জন্য হোমমেড ফুড খুজে থাকেন।

তাই আপনি যদি ভালো রান্না জেনে থাকেন, তাহলে ছোট পরিসরে টিফিন সার্ভিস বা অনলাইন ফুড ডেলিভারির ব্যবসা শুরু করতে পারেন।

ব্যবসা কেবল শুনেই শুরু করা উচিত নয়। আপনার যেই ফিল্ডে অভিজ্ঞতা রয়েছে সেই ফিল্ডেই ব্যবসা শুরু করলে সহজেই লাভবান হওয়া যাবে। এমনকি আপনার এলাকায় যেই ব্যবসার চাহিদা রয়েছে সেই ব্যবসা শুরু করলে সহজেই সাফল্য পাওয়া যাবে। এছাড়াও কিছু ব্যবসা রয়েছে যেখানে আর্থিক বিষয়টিও লক্ষ্য রাখতে হয়। স্থান, অভিজ্ঞতা, চাহিদা এবং বিনিয়োগ এই সমস্ত বিষয়গুলির উপর লক্ষ্য রেখে আপনি ব্যবসা শুরু করতে পারেন।

Exit mobile version