News

পশ্চিমবঙ্গ নির্বাচনে বড় বদল! BJP প্রায় ৪৫.৮৪ শতাংশ! অন্যরা কে কত? সঙ্গে আরও বিস্তারিত

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর চূড়ান্ত ফলাফল প্রকাশের পর রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি একেবারে নতুন মোড় করে নিয়েছে। দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মধ্যে এবারের লড়াই ছিল অত্যন্ত হাড্ডাহাড্ডি। ভোটের শতাংশ থেকে শুরু করে আসনভিত্তিক ফল প্রকাশ করে কমিশন—সব কিছু মিলিয়ে এই নির্বাচন রাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে। সাধারণ ভোটারদের মতামত, স্থানীয় ইস্যু এবং সংগঠনের শক্তি—সবকিছুর প্রভাব স্পষ্টভাবে ধরা পড়েছে এই ফলাফলে।

ভোট শতাংশে কে এগিয়ে?

কমিশনের চূড়ান্ত হিসাব অনুযায়ী, এবারের নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়েছে বিজেপি, প্রায় ৪৫.৮৪ শতাংশ। তার ঠিক পিছনেই রয়েছে তৃণমূল কংগ্রেস, যাদের প্রাপ্ত ভোট প্রায় ৪০.৮০ শতাংশে রয়েছে। অন্যদিকে, সিপিআইএম পেয়েছে প্রায় ৪.৪৫ শতাংশ ভোট। এই পরিসংখ্যান দেখলেই বোঝা যাচ্ছে, মূল লড়াইটা হয়েছে দুই বড় দলের মধ্যেই। ভোটের ব্যবধান খুব বেশি না হলেও সামগ্রিক ফলাফলে বিজেপি এগিয়ে থেকে বড় সাফল্য পেয়েছে।

উত্তরবঙ্গে শক্ত ঘাঁটি গড়ল বিজেপি

বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে এবারে বিজেপির পারফরম্যান্স ছিল নজরকাড়ার মতো। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি—এই অঞ্চলগুলিতে একাধিক আসনে জয় পেয়েছে তারা। অনেক জায়গায় ভোটের ব্যবধানও ছিল চোখে পড়ার মতো। এতে স্পষ্ট হচ্ছে যে, এই অঞ্চলে বিজেপি নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে পেরেছে। সংগঠনের ধারাবাহিক কাজ এবং স্থানীয় ইস্যুতে ফোকাস তাদের সাফল্যের বড় কারণ হিসেবে উঠে এসেছে।

কিছু আসনে তৃণমূলের শক্ত উপস্থিতি

অন্যদিকে, উত্তর দিনাজপুরের মতো কিছু এলাকায় তৃণমূল কংগ্রেস নিজেদের প্রভাব ধরে রাখতে সক্ষম হয়েছে। বিশেষ করে চোপড়া বা ইসলামপুরের মতো আসনে বড় ব্যবধানে জয়ী হয়েছে,এতে তাদের সংগঠনের ভিত্তি এখনও মজবুত আছে বলেই প্রমাণ করে। দক্ষিণবঙ্গের কিছু গুরুত্বপূর্ণ আসনেও তৃণমূলের লড়াই ছিল বেশ শক্তিশালী।

লো মার্জিন সিটে নির্ধারিত ফলাফল

এই নির্বাচনের অন্যতম বড় বৈশিষ্ট্য হল বহু আসনে অল্প ব্যবধানে জয়-পরাজয়ও দেখা গেছে। অনেক ক্ষেত্রে কয়েকশো বা কয়েক হাজার ভোটেই ফল নির্ধারিত হয়েছে বহু বিধানসভায়। যেমন, রাজারহাট নিউটাউনে খুব কম ব্যবধানে জয়, কিংবা হরিরামপুর ও রানিনগরের মতো আসনে টানটান লড়াই—এইসব আসনই শেষ পর্যন্ত সামগ্রিক ফলাফলে বড় প্রভাব ফেলেছে। এই ধরনের আসনগুলোতেই ভোটারদের প্রতিটি ভোট কতটা গুরুত্বপূর্ণ, তা আবারও প্রমাণিত হয়েছে।

দক্ষিণবঙ্গে মিশ্র চিত্র

দক্ষিণবঙ্গের ফলাফল এক কথায় মিশ্র প্রকৃতির দেখা গিয়েছে। কিছু জায়গায় নতুন মুখের উত্থান যেমন হয়েছে, আবার কিছু জায়গায় পুরনো প্রার্থীরাই জয় ধরে রেখেছেন। যাদবপুর, টালিগঞ্জ বা ভাঙড়ের মতো আসনগুলিতে ভোটের লড়াই বেশ আকর্ষণীয় হয়ে দাড়িয়েছিল। এই অঞ্চলগুলিতে ভোটের ফলাফল ভবিষ্যতের রাজনৈতিক কৌশল নির্ধারণে বড় ভূমিকা পালন করতে পারে।

ভোটারদের মনোভাব কী বলছে?

এই ফলাফল থেকে একটি বিষয় পরিষ্কার—ভোটাররা এবার পরিবর্তনের পক্ষেই ভোট দিয়েছেন, তবে পুরোপুরি একতরফা বলা যায় না। উন্নয়ন, কর্মসংস্থান, স্থানীয় সমস্যা—এই সব ইস্যু ভোটে বড় ভূমিকা পালন করেছে। পাশাপাশি, শহর ও গ্রামের ভোটের ধরণেও কিছু পার্থক্য লক্ষ্য করা গেছে।

রাজনৈতিক ভবিষ্যতের ইঙ্গিত

২০২৬ সালের এই নির্বাচন শুধুমাত্র সরকার গঠনের লড়াই ছিলনা, বরং আগামী দিনের রাজনৈতিক দিকনির্দেশও নির্ধারণ করেছিল। ভোট শতাংশের এই পরিবর্তন এবং আসনভিত্তিক ফলাফল ভবিষ্যতে রাজনৈতিক দলগুলোর কৌশল বদলাতে বাধ্য করবে। বিশেষ করে যেখানে অল্প ব্যবধানে জয়-পরাজয় হয়েছে, সেখানে সংগঠন আরও মজবুত করার চেষ্টার কাজ চলবেই।

সব শেষে বলা যায়, এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। ভোটের অঙ্ক, জনমতের পরিবর্তন এবং রাজনৈতিক প্রতিযোগিতা—সব মিলিয়ে এই ফলাফল আগামী কয়েক বছরের রাজনীতিতে বড় ভুমিকা পালন করবে। এখন দেখার বিষয়, এই ফলাফলের ভিত্তিতে নতুন সরকার কীভাবে কাজ করে এবং সাধারণ মানুষের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে তারা।

Team Bongosathi

Recent Posts

জেলা কোর্টে কর্মী নিয়োগ শুরু, বাংলা জানলেই পাবেন সুযোগ – WB Karmabandhu Job Recruitment

এবার রাজ্যের বেকার যুবক যুবতীনের জন্য ফের এক নতুন কর্মসংস্থানের সুযোগ চলে এলো। ইতিমধ্যে জেলা…

3 weeks ago

NSP-WB স্কলারশিপ | নবম থেকে উচ্চ শিক্ষায় ১৫০০০ পর্যন্ত সহায়তা –

রাজ্যের পড়ুয়াদের জন্য ফের দারুণ ঘোষণা। কেননা রাজ্য সরকার এবার NSP অর্থাৎ National Schoolarship Portal…

3 weeks ago

২০ লক্ষ পর্যন্ত সরকারি লোন। কোন গ্যারেন্টার ছাড়াই! দেখুন কী কী শর্ত লাগবে? – PM Mudra Loan Yojana Apply

কেন্দ্র সরকারের অন্যতম প্রকল্পে পেতে পারেন ২০ লক্ষ টাকা পর্যন্ত লোন। কোনো গ্যারেন্টার ছাড়াই এই…

1 month ago

ফের ১২০০০+ শূন্যপদে SCC-র আবেদন শুরু। দেখুন যোগ্যতা, বয়স, আবেদন প্রক্রিয়া ও অন্যান্য বিস্তারিত

আপনি কি একজন চাকরিপ্রার্থী? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুসংবাদ। কেননা এবার ফের SSC-র মাধ্যমে…

1 month ago

ইউটিউব থেকে লক্ষাধিক আয়! জিরো থেকে হিরো টিপস। ঘরে বসে মোবাইল দিয়ে শুরু – YouTube Career Tips 2026

বর্তমানে অনেকেই রয়েছে যে ঘরে বসে ভালো ইনকাম করতে চাই। তার হাতে নানা আইডিয়া থাকলেও…

1 month ago

পড়ুয়ারা মাসে ৮,০০০ পর্যন্ত স্কলারশিপ পাবেন। কোন কোর্সে কত? কীভাবে আবেদন করবেন? রইল বিস্তারিত

এবার পশ্চিমবঙ্গের সমস্ত পর্বতের জন্য রাজ্য সরকার নতুন করে ঢেলে সাজালেও স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপ…

1 month ago

This website uses cookies.