News

২ কোটি ট্যাব দেওয়া ঘোষণা! কারা ও কীভাবে পাবেন? দেখুন বিস্তারিত –

রাজ্যের পড়ুয়াদের জন্য ফের রাজ্য সরকারের দারুণ ঘোষণা। এবার রাজ্য জুড়ে প্রায় ২ কোটি পড়ুয়াকে ট্যাব দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই এ কথা ঘোষণা করেছেন। ২০২৬-২৭ অর্থবর্ষে রাজ্য জুড়ে প্রায় ২৩৭৪.৬০ কোটি টাকা ব্যয় করা হবে এই প্রকল্পে।

এও জানানো হয়েছে যে, ইতিমধ্যে নির্বাচিত সংস্থাগুলিকে ট্যাবের অর্ডারও দেওয়া হয়েছে বলে খবর। কিন্তু এখন অনেকের মধ্যে প্রশ্ন জাগে, তারা এই ট্যাবের সুবিধা কারা পাবেন এবং কিভাবেই বা তাদের আবেদন করতে হবে? আসলেই প্রতিবেদনে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক-

আরও পড়ুন:

কৃষক বন্ধ নিয়ে সুসংবাদ! শীঘ্রই পেতে পারেন আর্থিক সাহায্য – Krishak Bandhu Prakalpo

এদিন ইউপির(UP) মুখ্যমন্ত্রী নিজেই কথা ঘোষণা করে জানিয়েছেন। তিনি জানি জানিয়েছেন যুব সম্প্রদায়কে আরো পড়ার প্রতি আগ্রহী করতে এমনটাই লক্ষ্য নিয়েছে সরকার। ইতিমধ্যে ৫০ লাখ যুবক-যুবতিকে ইতিমধ্যেই এই সুবিধা দেওয়া হয়েছে বলে দাবি সরকারের। পাশাপাশি আরো ২৫ লাখ অর্ডার দেওয়া হয়েছে বলে জানানো হয়। স্নাতের শেষ বর্ষের কলেজ পড়ুয়া রা পেতে চলেছেন এই ট্যাব। সরকারি, বেসরকারি কিংবা পলিটেকনিক বা ইঞ্জিনিয়ারিং কলেজ যেকোনো জায়গায় পড়াশোনা করলেই এই সুবিধা পেতে পারেন।

ওই রাজ্যের যুবকদের প্রযুক্তি এবং আত্মনির্ভরতাশীলতার মাধ্যমে ক্ষমতায়ন করার জন্য সরকার এমন সিদ্ধান্ত নিয়েছেন। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো দরিদ্র এবং মধ্যবিত্ত পরিবারের সেই সমস্ত পড়ুয়াদের সহায়তা করা যারা বর্তমানে ট্যাব কেনার জন্য সামর্থ্য রাখেনা। বর্তমানে স্মার্টফোনের জামানায় নেট দুনিয়ায় নিজেকে আপডেট রাখতে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে যারা সরকারি বিভিন্ন ধরনের চাকরির প্রস্তুতি ঘরে বসেই নিতে পারবেন।

এই প্রকল্পের সুবিধা পেতে কি কি যোগ্যতা থাকা দরকার :

  • প্রথমত সেই প্রার্থীকে উত্তর প্রদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • শিক্ষার্থী স্নাতক, স্নাতকোত্তর, কারিগরি কিংবা ভিত্তিমূলক অথবা চিকিৎসা কিংবা দক্ষতা উন্নয়ন বিভিন্ন বিভাগের সমতুল্য যোগ্যতা থাকতে হবে।
  • প্রার্থীর বেশ কিছু জরুরি ডকুমেন্টস জমা করতে হবে যেমন আধার কার্ড, ব্যাংক একাউন্ট, পাসপোর্ট সাইজের ছবি, ইমেইল এড্রেস এবং মোবাইল, নম্বরসহ বয়সে প্রমাণ পত্র এবং আয়ের প্রমাণ পত্র।
  • ২ লক্ষের বেশি পারিবারিক বার্ষিক আয় হলে আবেদন করতে পারবেন না।

প্রশ্ন হলো কিভাবে আবেদন জানাতে হবে?

এর জন্য পড়ুয়াকে আলাদাভাবে কোন সাইবার ক্যাফে তে গিয়ে অথবা মোবাইল ফোনে আবেদন করতে হবে না। যেখানে পড়াশোনা করছেন ঠিক সেখানে অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে। যেই প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন সেখান থেকেই প্রার্থীর যাবতীয় তথ্য আপলোড করে আবেদন করতে হবে।

আরও পড়ুন:

যুব শক্তি সুবিধা পেতে চান? এই যোগ্যতা থাকতেই হবে – দেখুন বিস্তারিত | Yuba Shakti Criteria

বিশেষ ঘোষণা : এই প্রকল্পটি কেবল উত্তর প্রদেশ রাজ্যে বসবাসকারী যুবক-যুবতীদের জন্য।

Team Bongosathi

আমি প্রায় ৫ বছর ধরে কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করছি। শিক্ষা ও চাকরি, সরকারি সুবিধা, দৈনন্দিন ঘোষণা সহ অন্যান্য ধরনের আপডেট সম্পর্কে কন্টেন্ট লিখে থাকি। প্রতিনিয়ত নতুন নতুন খবর পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন।

Related Articles

Back to top button