VacancyWest Bengal & India

সুখবর! রাজ্যে ৬৫০০+ পদে পঞ্চায়েত দপ্তরে নিয়োগ শীঘ্রই – নতুন পঞ্চায়েত মন্ত্রীর ইঙ্গিত। WB Govt Panchayet Recruitment 2026

দীর্ঘ প্রতীক্ষার পর বেকার যুবক যুবতীদের জন্য ফের দারুণ সুসংবাদ জানালো রাজ্যের নতুন গ্রাম উন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী মাননীয় দিলীপ ঘোষ মহাশয়। দীর্ঘদিন ধরে বেকার যুবক যুবতীরা রাজ্যের চাকরির দিকে হা করে তাকিয়ে রয়েছে। কিন্তু রিক্রুটমেন্টের কোন নামেই ছিল না। যদিও বেশ কয়েকটি রিকুটমেন্টের নোটিশ প্রকাশ করা হয়েছিল কিন্তু তার আবেদন শুরু করা হয়নি। এবার নতুন সরকার বসতে বেকার যুবক যুবতীদের জন্য একের পর এক সুসংবাদ শোনা যাচ্ছে।

 

গতকাল সোমবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছেন। এই পদক্ষেপ ফুলের মধ্যে বেকার যুবক যুবতীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। তিনি এদিন জানান বেকার যুবক-যুবতীরা যারা দীর্ঘদিন ধরে কর্মসংস্থানের কোন সুযোগই পাননি এবং তাদের বয়স ইতিমধ্যে পেরিয়ে গেছে তাদের জন্য অতিরিক্ত আরও পাঁচ বছর বয়সের ছাড় দেওয়া হবে। অর্থাৎ এই খবরটি অবশ্যই যারা চাকরি প্রার্থী অথবা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য স্বস্তি দিতে চলেছে।

 

এদিকে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর মাননীয় দিলীপ ঘোষ মহাশয় জানান রাজ্যে পঞ্চায়েত দপ্তরকে উন্নত করতে গেলে দরকার ম্যানপাওয়ারের। দীর্ঘদিন ধরে রাজ্যে পঞ্চায়েত বিভাগে নিয়োগ আটকে রয়েছে। তিনি এও জানান যে রাজ্যে প্রায় ৬৫০০ মতো শূন্যপদ ইতিমধ্যে তৈরি রয়েছে তার অনুমোদন মিললেই আমরা নতুন নিয়োগের পথে হাঁটবো। এও বলেন যে, গ্রামের উন্নয়ন নির্ভর করে তার গ্রাম পঞ্চায়েতের উন্নয়নের উপর এবং এই গ্রাম পঞ্চায়েত চলে সরকারি ম্যানপাওয়ার এর উপর ভিত্তি করে।

 

গত ২০২৪ সালে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক পঞ্চায়েত দপ্তরে নিয়োগের জন্য একটি নোটিফিকেশন জারি করা হয়। যেখানে প্রায় ৬৫০০ শূন্য পদে নিয়োগের জন্য রেজিস্ট্রেশনও শুরু করা হয়েছিল। কিন্তু তার আবেদনপত্র এখনো পর্যন্ত গ্রহণ করা হয়নি। ঠিক এই সময় দাঁড়িয়ে রাজ্যের নতুন পঞ্চায়েত মন্ত্রী সেই সমস্ত শূন্য পদগুলি পুনরায় পূরণ করার জন্য আশ্বাস দিলেন। তিনি জানালেন অনুমোদন মিললেই আমরা এই নিয়োগের পথে হাঁটতে চলেছি।

 

গত ২০২৪ সালে যে নোটিফিকেশন জারি করা হয়েছিল তা অনুযায়ী -পঞ্চায়েত দপ্তর, পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ স্তরের বিভিন্ন কর্মী পদে নিয়োগ করা হবে। এক্ষেত্রে পঞ্চায়েত সেক্রেটারি থেকে শুরু করে সহায়ক, এক্সিকিউটিভ, ক্লার্ক, গ্রুপ ডি সহ পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ স্তরে বহু ধরনের পদে নিয়োগ করা হবে। এক্ষেত্রে প্রায় শূন্য পদ ছিল ৬৫০০ এর মত।

 

ইতিমধ্যে যদিও রেজিস্ট্রেশন করে নিয়েছেন অনেকেই তবে পুনরায় আবার রেজিস্ট্রেশন করার সুযোগ দেওয়া হতে পারে। যারা এক্ষেত্রে রেজিস্ট্রেশন করতে পারবেন তাদের নূন্যতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অষ্টম শ্রেণী পাস। তবে বিভিন্ন শূন্য পদ অনুযায়ী আলাদা আলাদা যোগ্যতা লাগবে। নির্দিষ্ট পদ অনুসারে যোগ্যতা থাকলে আপনি সেই পদগুলিতেও আবেদন জানাতে পারবেন।

 

সাধারণত এক্ষেত্রে যারা আবেদন জানাতে চাই তাদের ন্যূনতম বয়স থাকতে হবে ১৮ বছরের উপরে এবং সর্বাধিক ৪০ বছরের মধ্যে। কিন্তু রাজ্য সরকারের নতুন নিয়ম অনুসারে আরো পাঁচ বছর অতিরিক্ত সময় যোগ করা হলে সর্বাধিক ৪৫ বছর বয়স পর্যন্ত আবেদন করার সুযোগ পেয়ে যাবেন সাধারণ প্রার্থীরা। এছাড়াও যারা বিভিন্ন সংরক্ষিত ক্যাটাগরি থেকে আবেদন জানাতে চাই তাদের সরকারের নিয়ম অনুসারে বয়সের ঊর্ধ্বসীমার ছাড় দেওয়া হবে।

 

এখন বড় প্রশ্ন হলো এর বাছাই প্রক্রিয়া নিয়ে। যদি পঞ্চায়েত দপ্তর কর্তৃক আবেদন গ্রহণ করা হয়ে থাকে তাহলে প্রার্থীদের মূলত বেশ কয়েকটি প্রক্রিয়ার মাধ্যমে যাচাই করে নিয়োগ করা হবে। তবে এই নিয়োগ প্রক্রিয়া বিভিন্ন পদের ক্ষেত্রে আলাদা আলাদা হয়ে থাকবে। গ্রুপ ডি লেভেলের পদের ক্ষেত্রে প্রার্থীদের লিখিত পরীক্ষা দিতে হবে এবং এরপর ইন্টারভিউ এর মাধ্যমে যাচাই করে নিয়োগ করা হবে। গ্রুপ সির ক্ষেত্রে লিখিত পরীক্ষা ও কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ এর মাধ্যমে সিলেক্ট করা হবে। এছাড়া অন্যান্য পদের জন্য নির্দিষ্ট পদের ক্রাইটেরিয়া অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পাদন করা হবে।

 

অনেকের মাথায় এটাই প্রশ্ন কবে নাগাদ এর বিজ্ঞপ্তি প্রকাশ পেতে পারে। এখনো পর্যন্ত সরকারি ভাবে কোনো রকম বিজ্ঞপ্তি জারি করা হয়নি তবে রাজ্যের নতুন পঞ্চায়েত মন্ত্রীর এক সাক্ষাৎকার থেকে এটা স্পষ্ট হয় যে তারা অতি দ্রুত এই প্রক্রিয়া শুরু করতে চলেছেন। পঞ্চায়েত মন্ত্রী নিজেই জানিয়েছেন তিনি এই বিষয়টি দ্রুত ঊর্ধ্ব বিভাগে জানাবেন। সেই মোতাবেক এই নিয়োগ খুব শীঘ্রই হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

 

যারা বেকার যুবক-যুবতী এবং দীর্ঘদিন ধরে এই ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির অপেক্ষায় রয়েছেন তারা অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশন এর অপেক্ষায় থাকুন। খুব শীঘ্রই হতো এর অফিসের নোটিফিকেশন জারি হয়ে যাবে এবং আপনারা এক্ষেত্রে আরও নতুন করে আবেদন জানাতে পারেন। আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের সরাসরি সেই খবর পৌঁছে দেওয়ার চেষ্টা করব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button