বেকার জন্য সুসংবাদ! ফ্রী আবেদন, হাজার হাজার শূন্যপদ, নয়া নিয়োগ প্রক্রিয়া – সবমিলিয়ে দারুণ আপডেট

এবার অবশেষে নতুন সরকার বেকার যুবক-যুবতীদের জন্য ভালো খবর নিয়ে আসলো। কেননা দীর্ঘদিন ধরে বেকার যুবক-যুবতীদের উপর আর্থিক দিক চাপে রাখা হয়েছিল কিন্তু এখন নতুন সরকার বহু আগের নিয়ম তুলে দিল। এই নতুন সিদ্ধান্তে বেকার যুবক যুবতীদের মুখে হাসি ফুটিয়েছে, এমনকি তাদের পরিবারেও হাসির বার্তা বহন করেছে। নতুন সরকার গঠন হতেই বেকার যুবক-যুবতীদের জন্য একগুচ্ছ নতুন ঘোষণা এসেই চলেছে।

 

একদিকে বেকার যুবক-যুবতীদের জন্য নিয়োগ সংক্রান্ত বিভিন্ন ধরনের আপডেট আসছে অন্যদিকে বেকার যুবক যুবতীদের জন্য আসছে নতুন নিয়োগ পদ্ধতি। শুধু তাই নয়, এবার আবেদনের ক্ষেত্রে বেকার যুবক-যুবতীদের জন্য আরও এক নতুন ঘোষণা করেছে রাজ্য সরকার। রাজ্য সরকারের এমন ঘোষণা থেকে বহু দিক থেকে উপকৃত হতে চলেছেন রাজ্যের সকল বেকার যুবক-যুবতী যারা চাকরির জন্য অপেক্ষায় রয়েছেন।

 

প্রথমত রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী বর্তমানে যে কোন চাকরির আবেদন করতে কোন রকম আবেদন মূল্য নেওয়া হচ্ছে না। অর্থাৎ রাজ্য সরকারের যেকোনো ধরনের নিয়োগের ক্ষেত্রে বেকার যুবক যুবতীদের ক্ষেত্রে বিনামূল্যে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করার সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে এই সংক্রান্ত ঘোষণা করে দিয়েছেন রাজ্যের বর্তমান সরকার বলে জানা গিয়েছে।

 

এখানেই থেমে নেই রাজ্য সরকার। এদিকে রাজ্যের একাধিক দপ্তরে কর্মী নিয়োগের জন্য শূন্য পদ চেয়ে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। রাজ্য সরকারের এক বিজ্ঞপ্তি থেকে জানা যায়, রাজ্যের শিক্ষা দপ্তর থেকে অন্যান্য বিভিন্ন দপ্তরে কত শূন্য পদ রয়েছে তা আগামী ৩ জুন তারিখের মধ্যেই চাওয়া হয়েছে বলে জানা যায়। এই খবর ইতিমধ্যে বেকার যুবক-যুবতীদের মুখে হাসির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।

 

রাজ্য সরকারের আরো একটি পদক্ষেপ বেকার যুবক-যুবতীদের নতুন দিক নিয়ে আসতে চলেছে। রাজ্য সরকার সমস্ত নিয়োগ প্রক্রিয়াতে বেশ কিছু নিয়মের পরিবর্তন আনতে চলেছে। এর আগে যেখানে ভাইবা অর্থাৎ ইন্টারভিউ এর উপর জোর দেওয়া হতো, এবার থেকে সেখানে মিনিমাম ৫ নম্বর রাখার নতুন নিয়ম আসতে চলেছে। এই নিয়ম অনুযায়ী এখন মাত্র ৫ নম্বর বা যতটা কম রাখা যায় সেরকম সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার।

 

বর্তমান রাজ্য সরকারের দাবি অনুযায়ী গত কয়েক বছরে নিয়োগ পদ্ধতি প্রায় বন্ধ ছিল। সেই কারণে অনেক মানুষের চাকরি পেতে বয়সও পেরিয়ে গেছে কিন্তু কোন সুযোগ পাইনি। তাই রাজ্য সরকার সরকার হিসাবে শপথ গ্রহণের পরে পরেই তিনি ঘোষণা করেছেন আরো অতিরিক্ত পাঁচ বছর পর্যন্ত বেকাররা আবেদন জানাতে পারবেন। অর্থাৎ এর আগে যেখানে শেষ বয়স ধরা হতো তার থেকে আরো পাঁচ বছর যোগ করে সুযোগ দেওয়া হবে।

 

রাজ্য সরকারের বেশ কয়েকটি ঘোষণা ইতিমধ্যে বেকার যুবক যুবতী মহলেই আনন্দের বিষয় হয়ে দাঁড়িয়েছে। একদিকে বিভিন্ন দপ্তরে শূন্যপদ চাওয়া, অন্যদিকে বেকার যুবক যুবতীদের কোনো রকম মূল্য ছাড়াই আবেদনের সুযোগ তৈরি করে দেওয়া। এদিকে বয়স বৃদ্ধি থেকে শুরু করে নিয়োগ পদ্ধতিতে নানা পরিবর্তন। সব মিলিয়ে বেকার যুবক যুবতীদের জীবনে বিরাট পরিবর্তন আসতে চলেছে। তবে এখন দেখার বিষয় বাস্তবে কতটা প্রতিফলন ঘটে।

 

আপনারা যদি দৈনন্দিন বিভিন্ন ধরনের চাকরির খবর পেতে চান তাহলে আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকুন। যদি আপনি আমাদের ওয়েবসাইটে রেগুলার ভিজিট করে থাকেন তাহলে এখান থেকেই আপনি চাকরির খবর কিংবা চাকরির সম্বন্ধীয় বিভিন্ন ধরনের আপডেট পেতে পারেন।

WhatsApp Join জয়েন করুন