পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের গ্রামীণ ডাক সেবক পদে আবেদনকারীদের জন্য অবশেষে সুখবর। আজ ১২ই অক্টোবর গ্রামীণ ডাক সেবক পদের লিস্ট প্রকাশ করল ভারতীয় পোস্ট অফিস বিভাগ। আপনার নাম আছে কিনা কিভাবে চেক করবেন? নাম থাকলেই বা কি করনীয়? আপন বিস্তারিত জেনে নেওয়া যাক –
কোথায় দেখবেন মেরিট লিস্ট?
আবেদনকারীরা India Post GDS অনলাইন এনগেজমেন্ট পোর্টালে (indiapost.gov.in/gdsonlineengagement) গিয়ে সার্কেল অনুযায়ী তালিকা দেখতে পারবেন। তালিকাটি PDF আকারে দেওয়া আছে।
সংশ্লিষ্ট PDF-এ নিজের নাম বা রেজিস্ট্রেশন নম্বর দিয়ে খুঁজলেই পদ, ডিভিশন আর প্রাপ্ত নম্বরের শতাংশ দেখতে পাবেন।
ধাপে ধাপে মেরিট লিস্ট দেখার নিয়ম
- প্রথমে India Post GDS অফিসিয়াল পোর্টালে যান
- এরপর জুলাই ২০২৬-এর শিডিউল-II-এর শর্টলিস্টেড প্রার্থীদের অংশটি খুলুন
- নিজের পোস্টাল সার্কেল বেছে নিতে হবে
- মেরিট লিস্টের PDF ডাউনলোড করুন
- নাম বা রেজিস্ট্রেশন নম্বর দিয়ে খুঁজুন
- নিজের তথ্য মিলিয়ে দেখে PDF-টা সেভ করে রাখতে হবে
তালিকায় কী কী তথ্য থাকছে?
সংশ্লিষ্ট মেরিট লিস্টে ডিভিশন অফিসের নাম, পোস্ট আইডি, পদের নাম, কমিউনিটি, রেজিস্ট্রেশন নম্বর এবং প্রাপ্ত নম্বরের Percentage উল্লেখ করা আছে। নিজের Reg Number এর পাশের সব তথ্য ভালো করে মিলিয়ে নেওয়া দরকার। কোনও গরমিল চোখে পড়লে সংশ্লিষ্ট ডিভিশন অফিসে যোগাযোগ করতে পারেন।
ডকুমেন্ট ভেরিফিকেশন কবে, কোথায়?
এখানে যাঁদের নাম তালিকায় আছে, তাঁদের নিজের নির্বাচিত ডিভিশনের ডিভিশনাল অফিসে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে। এর শেষ তারিখ ২৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত।
শুধু মেরিট লিস্টে নাম থাকলেই নিয়োগ হবে এমন নয়। সশরীরে ভেরিফিকেশন এবং বাকি শর্ত পূরণের পরেই প্রক্রিয়া সম্পূর্ণ হবে।
কী কী সঙ্গে নিয়ে যেতে হবে?
GDS ভেরিফিকেশনের দিন প্রতিটি শংসাপত্রের মূল কপি সঙ্গে রাখতে হবে। সেই সঙ্গে লাগবে প্রয়োজনীয় সার্টিফিকেটের দু’সেট ফটোকপি।
প্রতারণা নিয়ে সতর্কতা
সংশ্লিষ্ট ডাক বিভাগ জানিয়েছে, শুধু @indiapost.gov.in বা @indiapostgdsonline.gov.in ডোমেনের অফিসিয়াল ইমেল আইডি থেকে আসা যোগাযোগই বিশ্বাসযোগ্য হবে। টাকা চেয়ে বা ব্যক্তিগত তথ্য জানতে চেয়ে কোনও মেসেজ এলে সেটা প্রতারণা হতে পারে, তাই সাবধান থাকবেন।
ভেরিফিকেশনের সময়সূচি ও অন্যান্য নির্দেশ সংশ্লিষ্ট ডিভিশনাল অফিস থেকে জানতে পারবেন, আর অফিসিয়াল পোর্টালেও তার আপডেট পাওয়া যাবে।

Bongosathi Business Expert মূলতঃ উদ্দোক্তা ও ব্যবসায়ীদের সঠিক দিকনির্দেশনা দেওয়ার জন্য কাজ করে। আমাদের এই টিমের সদস্যরা সংশ্লিষ্ট যথেষ্ট অভিজ্ঞ। অল্প পুঁজিতে লাভজনক ব্যবসার আইডিয়াগুলো আমরা বিশ্লেষণ করে এখানে তুলে ধরি। আমাদের লক্ষ্য হল পশ্চিমবঙ্গের যুবসমাজকে সঠিক তথ্য দিয়ে তাদের ভবিষ্যৎ গড়তে সাহায্য করা।




