NewsVacancy

কলকাতায় ইন্ডিয়ান মিউজিয়ামে লাইব্রেরি সহ একাধিক পদে সুযোগ, এখনই আবেদন করুন – Indian Museum Library Job Opportunity

কলকাতায় ইন্ডিয়ান মিউজিয়ামে লাইব্রেরি সহ একাধিক পদে সুযোগ, এখনই আবেদন করুন - Indian Museum Library Job Opportunity

Indian Museum library

আপনি কি পশ্চিমবঙ্গের বাসিন্দা? দীর্ঘদিন ধরে একটি চাকরির অপেক্ষায় রয়েছেন তাহলে আপনার জন্য একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আসা হল। সম্প্রতি কলকাতা ইন্ডিয়ান মিউজিয়ামের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে লাইব্রেরিয়ান ও ড্রাইভার সহ একাধিক পদে আবেদন গ্রহণ করা হচ্ছে। আপনি যদি একজন চাকরিপ্রার্থী হয়ে থাকেন এবং এই সুযোগ নিতে চান তাহলে অবশ্যই শেষ পর্যন্ত পড়বেন।

এক্ষেত্রে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে ২৩ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে। যেহেতু এখানে কোনো অনলাইন পোর্টাল বা ফর্ম নেই, বরং ইমেল-ভিত্তিক আবেদন প্রক্রিয়া, তাই প্রতিটি নথিপত্র সঠিকভাবে প্রস্তুত করে পাঠানো অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে। নিচে এই নিয়োগ সম্পর্কিত সমস্ত তথ্য ধাপে ধাপে তুলে ধরা হলো।

Indian Museum Kolkata Recruitment 2026 – এক নজরে

বিষয়বস্তুবিস্তারিত তথ্য
প্রতিষ্ঠানের নামইন্ডিয়ান মিউজিয়াম কলকাতা
পদের নাম সমূহলাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অফিসার, হেড মডেলার, হিন্দি ট্রান্সলেটর, মডেলার, ড্রাইভার-কাম-মেকানিক
মোট শূন্যপদ৫টি
বিজ্ঞপ্তি নম্বর০৪/২০২৬
মাসিক বেতন₹২৫,৫০০ – ₹১,১২,৪০০ প্রতি মাসে (পদ অনুযায়ী পরিবর্তনশীল)
শিক্ষাগত যোগ্যতাভারতীয় ইতিহাস/নৃবিজ্ঞান/কলায় স্নাতকোত্তর/অনার্স, লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা, মডেলিং/ভাস্কর্যে ডিগ্রি/ডিপ্লোমা
বয়সসীমাসর্বোচ্চ ৩০ বছর
আবেদনের শেষ তারিখ২৩ অক্টোবর ২০২৬
আবেদনের মাধ্যমইমেল
চাকরির ধরনপূর্ণকালীন (Full Time)

শূন্যপদের বিস্তারিত বিবরণ

 

আরও পড়ুন:

SC,ST ও OBC কাস্ট সার্টিফিকেট Revalidation আপডেট। বর্তমানে কার কী করনীয়, রইল বিস্তারিত – WB Cast Certificate Revalidation

এখানে মোট পাঁচটি পদে পাঁচজনকে নিয়োগ করা হবে। অর্থাৎ প্রত্যেক পদের জন্য একজন করে নিয়োগ করা হবে।

পদের নামশূন্যপদের সংখ্যা
লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অফিসার
হেড মডেলার
হিন্দি ট্রান্সলেটর
মডেলার
ড্রাইভার-কাম-মেকানিক
মোট

পদ অনুযায়ী আবেদনের যোগ্যতা

প্রতিটি পদের জন্য নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রয়োজন রয়েছে, যা নিচে বিস্তারিতভাবে দেওয়া হলো।

পদের নামপ্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা
লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অফিসারভারতীয় ইতিহাস/নৃবিজ্ঞান/কলায় স্নাতকোত্তর বা সমতুল্য অনার্স ডিগ্রি, লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা, লাইব্রেরিতে (বিশেষত মিউজিয়াম লাইব্রেরিতে) ৭ বছরের অভিজ্ঞতা, প্রত্নতত্ত্ব/কলা/নৃবিজ্ঞানে প্রকাশিত গবেষণাকর্মের অভিজ্ঞতা
হেড মডেলারস্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে মডেলিং/ভাস্কর্যে ডিগ্রি বা ডিপ্লোমা, ভাস্কর্য মডেল ও সংশ্লিষ্ট কাজে দায়িত্বপূর্ণ পদে প্রায় ৫ বছরের অভিজ্ঞতা
হিন্দি ট্রান্সলেটরইংরেজির পাশাপাশি হিন্দিতে স্নাতক বা সমতুল্য ডিগ্রি, যেকোনো বড় প্রতিষ্ঠানে অনুবাদের কাজে অন্তত ৫ বছরের অভিজ্ঞতা
মডেলারস্কুল ফাইনাল বা সমতুল্য, মডেলিং বিশেষায়িত কলা বিভাগে স্বীকৃত আর্ট কলেজের ডিগ্রি/ডিপ্লোমা, মডেলিংয়ে অন্তত ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা
ড্রাইভার-কাম-মেকানিকদশম শ্রেণি উত্তীর্ণ, গাড়ি চালানোয় পেশাদার দক্ষতাসহ গাড়ির যন্ত্রকৌশল সম্পর্কে ভালো ধারণা, বৈধ মোটর ড্রাইভিং লাইসেন্স, ড্রাইভিং ও ছোটখাটো মেরামতির কাজে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা

বয়সসীমা

এক্ষেত্রে সব পদের জন্য প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ৩০ বছর। সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা ভারত সরকারের নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন। আবেদন জমা দেওয়ার আগে নির্ধারিত কাট-অফ তারিখ অনুযায়ী নিজের বয়স সঠিকভাবে যাচাই করে নেওয়া উচিত।

ক্যাটাগরি অনুযায়ীবয়সসীমা
সাধারণ প্রার্থীসর্বোচ্চ ৩০ বছর
সংরক্ষিত ক্যাটাগরি (SC/ST/OBC/PwBD ইত্যাদি)ভারত সরকারের নিয়ম অনুযায়ী ছাড় প্রযোজ্য

বেতন কাঠামো

নির্বাচিত প্রার্থীদের পদ অনুযায়ী নিম্নলিখিত পে লেভেলে বেতন দেওয়া হবে।

পদের নামপে লেভেল ও বেতনক্রম
লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অফিসারলেভেল-৬ (₹৩৫,৪০০ – ₹১,১২,৪০০)
হেড মডেলারলেভেল-৬ (₹৩৫,৪০০ – ₹১,১২,৪০০)
হিন্দি ট্রান্সলেটরলেভেল-৫ (₹২৯,২০০ – ₹৯২,৩০০)
মডেলারলেভেল-৫ (₹২৯,২০০ – ₹৯২,৩০০)
ড্রাইভার-কাম-মেকানিকলেভেল-৪ (₹২৫,৫০০ – ₹৮১,১০০)

গুরুত্বপূর্ণ তারিখ সমূহ

ঘটনাতারিখ
আবেদন জমা দেওয়ার শেষ তারিখ২৩ অক্টোবর ২০২৬

বাছাই প্রক্রিয়া

Indian Museum Kolkata Recruitment 2026-এ প্রার্থী নির্বাচন নিম্নলিখিত ধাপের মাধ্যমে সম্পন্ন হবে —

  • লিখিত পরীক্ষা
  • দক্ষতা পরীক্ষা (Skill Test)
  • মেধাতালিকা প্রস্তুতকরণ

কীভাবে আবেদন করতে হবে

এই নিয়োগে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ ইমেল-নির্ভর হয়ে থাকবে। তাই নিচের ধাপগুলি মনোযোগ সহকারে অনুসরণ করা প্রয়োজন —

আরও পড়ুন:

বিনামূল্যে প্রশিক্ষণ, প্রতিমাসে ৯,০০০ টাকা পাবেন -রইল বিস্তারিত – PM Internship Program 2026-27

  • আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়ে নিবেন।
  • ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতাসহ সম্পূর্ণ বায়ো-ডেটা প্রস্তুত রাখতে হবে।
  • প্রয়োজনীয় সব নথির জেরক্স কপি সংযুক্ত করতে হবে— যেমন শিক্ষাগত সার্টিফিকেট, অভিজ্ঞতার সার্টিফিকেট, পরিচয়পত্র এবং সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি।
  • ইমেলের সাবজেক্ট লাইনে স্পষ্টভাবে আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে।
  • বিজ্ঞপ্তিতে উল্লিখিত অফিসিয়াল ইমেল ঠিকানায় সম্পূর্ণ আবেদনপত্র পাঠান।
  • শেষ তারিখ ২৩ অক্টোবর ২০২৬-এর আগেই ইমেল পাঠানো নিশ্চিত করতে হবে।
  • পাঠানো ইমেলের একটি কপি ভবিষ্যতের প্রয়োজনে নিজের কাছে সংরক্ষণ করে রাখতে হবে।

যেহেতু পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে কোনরকম নিয়োগের নোটিফিকেশন যারাই করা হয়নি, ভাই আপনি চাইলে এই মুহূর্তে এই পদগুলিতে আবেদন করতে পারেন। কেননা বর্তমানে যা আছে তাতেই আবেদন করা ভালো।

Official Notification

RAZZ

আমি প্রায় ৫ বছর ধরে কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করছি। শিক্ষা ও চাকরি, সরকারি সুবিধা, দৈনন্দিন ঘোষণা সহ অন্যান্য ধরনের আপডেট সম্পর্কে কন্টেন্ট লিখে থাকি। প্রতিনিয়ত নতুন নতুন খবর পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন।

Related Articles

Back to top button
বিনামূল্যে প্রশিক্ষণ, প্রতিমাসে ৯,০০০ টাকা পাবেন -রইল বিস্তারিত – PM Internship Program 2026-27 ডাক সেবক পদে ধাপে ধাপে আবেদন পদ্ধতি, ঘরে বসে মোবাইল দিয়ে হবে – Post Office GDS Apply Process TATA Tiago Electric Car : বাজারে নয়া চমক, কম দামে পাচ্ছেন ইলেক্ট্রিক গাড়ি। দেখুন বিস্তারিত বেকারদের জন্য সুসংবাদ! ১ বছরের মধ্যে সব শূন্যপদ পূরন। শূন্যপদ সংগ্রহ শুরু –