কোনও সরকারি কাজ হোক কিংবা চাকরির আবেদন অথবা পড়াশোনার ক্ষেত্রে হঠাৎ একটা সার্টিফিকেট চেয়ে বসলে তখনই বোঝা যায় আসল ঝামেলাটা ঠিক কোথায়। আগে এই ধরনের কাগজের জন্য পঞ্চায়েত অফিসে গিয়ে লাইন দিতে হত। এখন গ্রাম পঞ্চায়েত এলাকার অনেক নাগরিকের সেই কাজটাই অনলাইনে ঘরে বসে করার সুযোগ পাচ্ছেন।
Table of Contents
Toggleপশ্চিমবঙ্গ সরকারের Panchayat Management System (WBPMS)-এর Citizen Corner-এ সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন এখন খুব সহজেই। সরকারি পোর্টালের বর্তমান ব্যবস্থায় Residential, Character, Income, Distance, Same Person, Caste এবং Unmarried Certificate-এর মতো পরিষেবা এখন সহজ আবেদনেই মিলছে।
তবে আবেদন করার সময় শুধু ফর্ম পূরণ করলেই কিন্তু হবে না। কোন পঞ্চায়েতের অধীনে আপনার বাড়ি অবস্থান, কোন সার্টিফিকেট দরকার এবং কোন কোন নথি লাগবে—এই তিনটে বিষয় ঠিক রাখা খুব জরুরি। আজকের প্রতিবেদনে ধাপে ধাপে বিস্তারিত জানবো-
আবেদন শুরু করবেন যেভাবে
প্রথমে গুগল গিয়ে WBPMS-এর Citizen Corner-এ গিয়ে Certificate আবেদন করার অপশনে যেতে হবে।
ফর্মটি কয়েকটি ভাগে সাজানো রয়েছে। প্রথমে নিজের District, Block, Gram Panchayat, Sansad এবং Village ইত্যাদি নির্বাচন করতে হয়। তারপর আবেদনকারীর নাম, অভিভাবকের নাম, সম্পর্ক, ঠিকানা, Post Office, Police Station, PIN Code এবং জন্মতারিখ সঠিক ভাবে ইনপুট করতে হবে।
এখানে একটা ছোট ভুলও পরে সমস্যা করতে পারে। তাই Aadhaar বা যে পরিচয়পত্র অনুযায়ী তথ্য দিয়ে আবেদন করবেন, তার সঙ্গে মিলিয়ে নাম-ঠিকানা লিখবেন।
কোন সার্টিফিকেট দরকার সেটি বেছে নিন
এরপর আসে Certificate Selection অপশন। এখানে আপনার প্রয়োজন অনুযায়ী সার্টিফিকেট নির্বাচন করতে হবে অর্থাৎ যে সার্টিফিকেট আপনার প্রয়োজন রয়েছে।
WBPMS-এর সরকারি পোর্টালে আপনি পাবেন Character, Income, Residential, Distance, Same Person, Caste এবং Unmarried-এর জন্য আলাদা certificate field রয়েছে। চাহিদা অনুযায়ী আবেদন করতে পারবেন।
অর্থাৎ কোনও সার্টিফিকেটের নাম আন্দাজ করে নির্বাচন না করে, যে কাজে জমা দেবেন সেখানে ঠিক কোন নথি চাওয়া হয়েছে সেটা আগে দেখে নেওয়াই নিরাপদ হবে।
কী কী কাগজ লাগবে?
আবেদন করার আগে পরিচয় ও ঠিকানার প্রমাণপত্র হাতের কাছে রাখতে হবে। আপনার প্রয়োজন অনুযায়ী আধার কার্ড, ভোটার আইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড, ব্যাংক বা পোস্ট অফিসের পাসবুক, PAN Card, MGNREGA Card, Kisan Passbook, সরকারি পরিচয়পত্র ইত্যাদি নথির মধ্যে প্রাসঙ্গিক নথি স্ক্যান করে আপলোড করতে হবে।
অনলাইন ফর্মে দুটি supporting document আপলোড দেওয়ার ব্যবস্থা রয়েছে। প্রতিটি নথির document number-ও দিতে হয় যেমন আঁধারের ক্ষেত্রে আধার নম্বর। সরকারি Certificate submission structure-এ এই দুই নথির জন্য আলাদা document type, document number এবং file upload-এর যায়গা রাখা হয়েছে।
ছবির ক্ষেত্রেও নিয়ম আছে
আবেদন করার সময় নিজের passport-size photograph প্রস্তুত রাখতে হবে। ছবির সর্বোচ্চ সাইজ 100 KB এবং supporting document-এর ক্ষেত্রে সর্বোচ্চ 2 MB পর্যন্ত ফাইল আপলোড করা যাবে।
তাই ফর্ম খুলে তারপর ছবি ছোট করার ঝামেলায় না গিয়ে আগে থেকেই ফাইল তৈরি করে রাখলে ভালো হবে।
Caste-এর আবেদন হলে
Caste সংক্রান্ত আবেদনে অতিরিক্ত নথির প্রয়োজন হতে পারে। সরকারি ব্যবস্থায় applicant-এর caste ও sub-caste সংক্রান্ত তথ্যের পাশাপাশি পরিবারের সদস্যের caste document-এর জন্যও আলাদা তথ্য লাগতে পারে । তাই এই ধরনের আবেদন করার আগে পরিবারের প্রাসঙ্গিক নথিগুলি গুছিয়ে রাখতে হবে।
মোবাইল নম্বর দিয়ে আবেদন শেষ করুন
এরপর Registered Mobile Number দিয়ে আবেদনের কাজ চালিয়ে যেতে পারেন। ফর্মে WhatsApp Number এবং Email Address দেওয়ার জায়গাও রয়েছে।
সব তথ্য দেওয়ার পর supporting documents এবং photograph আপলোড করে একবার পুরো ফর্মটি দেখে যাচাই করে নিবেন। বিশেষ করে নাম, ঠিকানা, জন্মতারিখ এবং document number ঠিক আছে কিনা মিলিয়ে নেবেন।
তারপর Submit Application করে আবেদন জমা দিতে পারবেন।
আবেদন করার পর কী করবেন?
তবে মনে রাখবেন, আবেদন জমা দিয়েই কাজ শেষ নয়। WBPMS-এ Certificate সংক্রান্ত আবেদন আরও যাচাই করতে হবে, status update এবং Certificate Download-এর জন্য আলাদা অপশন রয়েছে। তাই আবেদন করার পর পাওয়া application details বা reference information নিজের কাছে রেখে দিতে হবে। পরে প্রয়োজন হলে সেটি দিয়েই আবেদনের অবস্থা দেখার সুবিধা পাবেন।
বর্তমানে অনলাইনে আবেদন করার সুবিধা হয়েছে ঠিকই, কিন্তু ভুল তথ্য দিয়ে আবেদন করলে শুধু অনলাইনে জমা হয়ে গেলেই সার্টিফিকেট পাওয়া যাবে—এমনটা কিন্তু নয়। তথ্য ও নথি ঠিকভাবে দেওয়া তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
বিশেষ করে নামের বানান, পঞ্চায়েতের নাম এবং ঠিকানাটা ভাবো ভাবে দেখে তারপর Submit করুন।
সরকারি পোর্টাল: West Bengal Panchayat Management System (WBPMS) — Citizen Corner.

Bongosathi Career Team মূলতঃ ছাত্র-ছাত্রী ও চাকরিপ্রার্থীদের সঠিক দিকনির্দেশনা দেওয়ার জন্য কাজ করে। আমাদের এই টিমের সদস্যরা শিক্ষাক্ষেত্রে যথেষ্ট অভিজ্ঞ। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার আপডেট, ব্যাঙ্কিং সেক্টর বা সরকারি চাকরির খবর, এবং অল্প পুঁজিতে লাভজনক ব্যবসার আইডিয়াগুলো আমরা বিশ্লেষণ করে এখানে তুলে ধরি। আমাদের লক্ষ্য হল পশ্চিমবঙ্গের যুবসমাজকে সঠিক তথ্য দিয়ে তাদের ভবিষ্যৎ গড়তে সাহায্য করা।




