NSP-WB স্কলারশিপ | নবম থেকে উচ্চ শিক্ষায় ১৫০০০ পর্যন্ত সহায়তা –

By Scheme Expert

Published on:

রাজ্যের পড়ুয়াদের জন্য ফের দারুণ ঘোষণা। কেননা রাজ্য সরকার এবার NSP অর্থাৎ National Schoolarship Portal West Bengal নামক স্কলারশিপের মাধ্যমে ১৫০০০ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়ার কথা জানিয়েছেন।যেখানে গত সরকার ঐক্যশ্রী স্কলারশিপ নামে সংখ্যালঘু পড়ুয়াদের বিশেষ স্কলারশিপ দিতেন তা এখন পরিবর্তন করে BSP-WB রাখা হয়েছে। কিছু পরিবর্তন করলেও বেশির ভাগ অপরিবর্তিত রয়েছে। এক্ষেত্রে সর্বাধিক ১৫০০০ টাকা পর্যন্ত পাওয়া যাবে।

আজকের এই প্রতিবেদনে জানবো কীভাবে এই সুবিধা সহজেই পাবেন এবং কীভাবে আবেদন করতে হবে। অন্যান্য বিভিন্ন শর্ত সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো –

সবথেকে বড় বিষয় হলো যাতে ছাত্র ছাত্রীরা বিভ্রান্ত না হয় তা এড়াতে এবং পড়ুয়াদের সুবিধার্থে ঐক্যশ্রী প্রকল্পের মতো একই বৈশিষ্ট্য রেখে এই স্কলারশিপ রাখা হয়েছে। তবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে পুরো প্রক্রিয়াটিকে একটি সুসংহত ব্যবস্থার মধ্যে আনা হচ্ছে।

পড়তে পারেন: শুরু হচ্ছে যুব শক্তি পোর্টাল? মাসে ৩০০০ পেতে দেখেনিন শর্ত সমূহ – Yuba Shakti Prakalpo Apply Portal

প্রি মেট্রিক (Pre Matric Schoolarship) স্কলারশিপ –

ঐক্যশ্রী স্কলারশিপের বৈশিষ্ট্যকে একই রেখে Pre Matric Schoolarship একই ধাচে রাখা হয়েছে অর্থাৎ এর বৈশিষ্ট্য একই রাখা হয়েছে। মাধ্যমিকের নিচে এই স্কলারশিপের সুবিধা দেওয়া হয়। বিশেষকরে ix-x ক্লাসে।

শর্ত ও সাহায্যের পরিমাণ –

  • নবম-দশম পড়ুয়াদের জন্য এই স্কলারশিপ সুবিধা থাকবে বা Pre Matric Schoolarship পাবেন।
  • বছরে সর্বোচ্চ ১০৭০০ টাকা পর্যন্ত পাবেন।
  • ভর্তি, টিউশন, অন্যান্য ফি বাবদ পাবেন
  • পূর্ববর্তী পরিক্ষায় কমপক্ষে ৫০% শতাংশ নম্বর থাকতে হবে।
  • পরিবারের বার্ষিক আয় ১ লক্ষের কম হতে হবে।

পোস্ট মেট্রিক স্কলারশিপ ( Post Matric Schoolarship)

মাধ্যমিকের পরবর্তী অর্থাৎ একাদশ XI থেকে শুরু করে কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষা কিংবা উচ্চ শিক্ষা পর্যন্ত এই স্কলারশিপের সুবিধা পাওয়া যাবে। এছাড়াও ভোকেশনাল, টেকনিক্যাল ইত্যাদি কোর্সেও দেওয়া হবে।

কী কী শর্ত থাকবে বা সাহায্যের পরিমাণ –

  • বছরে সর্বোচ্চ ১৫০০০ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়া হবে
  • সঙ্গে ভর্তি, টিউশন, হোস্টেল, ইত্যাদি সাহায্য দেওয়া হবে
  • পূর্ববর্তী পরীক্ষায় কমপক্ষে ৫০% নম্বর থাকতে হবে
  • পরিবারের বার্ষিক আয় ২ লক্ষের মধ্যে হতে হবে

কীভাবে সুবিধা পাবেন :

অনলাইনে আবেদন করতে পারেন অথবা জনকল্যাণ শিবির ক্যাম্পে গিয়ে যোগাযোগ করতে পারেন৷

আবেদন করতে কী কী লাগবে –

১. বৈধ মোবাইল নম্বর ওটিপি দেওয়ার জন্য
২. আধার কার্ড (প্রার্থী ও অভিভাবক)
৩. অভিভাবক বা প্রার্থী ভোটার কার্ড
৪. ব্যাঙ্ক একাউন্ট
৫. মার্কশিট
৬. আয়ের প্রমান
৭. ভর্তির রশিদ

কোথায় গিয়ে অনলাইনে আবেদন করবেন
https://nspwb.wbmdfc.org/

আরও পড়ুন: ১০ নভেম্বরের পর বন্ধ হবে রেশন সামগ্রী? এই পদ্ধতিতে কার্ড ঠিক করে নিন – Ration Card New Update