
নিজের ব্যবসা দাঁড় করাতে চান? আপনার দীর্ঘদিনের স্বপ্ন যুগের সঙ্গে তাল মিলিয়ে একটি ভালো ব্যবসা করার? তাহলে এই প্রতিবেদনটি আপনারই জন্য। আজকের প্রতিবেদনে এমন যুগের সঙ্গে তাল মিলিয়ে ব্যবসার আইডিয়া দিতে যাচ্ছি, যা একবার শুরু করলে যুগ যুগ পর্যন্ত চলতে পারে। আপনি বেকার কিংবা চাকরিজীবী অথবা আগে থেকেই কোন ব্যবসার মালিক? এমন ব্যবসার আইডিয়া দিতে যাচ্ছি সকলে করতে পারবেন এবং আগে থেকে ব্যবসায়ী হলে আপনার ব্যবসাকে আরও উন্নতির দিকে নিয়ে যেতে পারবেন।
সাধারণত যেকোনো ব্যবসা করার জন্য ভালো পুঁজি এবং ভালো একটি জায়গার প্রয়োজন হয়ে থাকে। কিন্তু এটি একটি এমন ব্যবসা আপনি যে কোন জায়গা থেকেই শুরু করতে পারেন। আপনার বাড়ি হতে পারে অথবা আপনার কাজের স্থান কিংবা আপনার আগে থেকে কোন ব্যবসা থাকলেও শুরু করতে পারেন। একথায় এই ব্যবসার সরাসরি যোগাযোগ রয়েছে ডিজিটাল ব্যবস্থার সঙ্গে।
যে ব্যবসার সম্পর্কে বলতে চাচ্ছি তাকে বলা হয় ড্রপ শিপিং বিজনেস। অর্থাৎ আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্ট অনলাইনে এর মাধ্যমে সেল করবেন এবং সেখান থেকেই আপনার ব্যবসা চলবে। আপনি ঘরে বসে যে কোন জিনিসের স্টক রেখে সেটি অনলাইনে সেই প্রোডাক্ট সেল করতে পারেন। একবার প্রোডাক্টগুলির অর্ডার আসার শুরু হলে আপনার বিজনেস কেউ ঠেকাতে পারবেনা।
বর্তমানে প্রত্যেক ঘরে ঘরে অনলাইন এর মাধ্যমে বিভিন্ন ধরনের জিনিস অর্ডার করা হয়ে থাকে। আর আপনি এই সুবিধাকে কাজে লাগিয়ে হতে পারেন বড় ব্যবসায়ী। এখানে আপনাকে শুধু কিছু দৈনন্দিন চাহিদা সম্পন্ন জিনিসের স্টক রাখতে হবে। এই স্টকগুলি আপনি বিভিন্ন ধরনের অনলাইন মার্কেট থেকেই কিনতে পারেন খুব কম দামে অর্থাৎ পাইকারি দরে। এরপরে আপনি মুনাফা রেখে অনলাইনে দাম রাখতে পারেন।
কিভাবে ও কোথায় এই ব্যবসা শুরু করবেন?
বর্তমানে জনপ্রিয় তিনটি ই-কমার্স সাইট হল অ্যামাজন, ফ্লিপকার্ট অথবা মিশো। এই প্ল্যাটফর্ম গুলিতে নিজের অ্যাকাউন্ট খুলে সেলার হিসেবে বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিক্রির উদ্দেশ্যে রাখতে পারেন। এরপর ক্রেতা যখন আপনার প্রোডাক্ট অর্ডার দিবে আপনাকে তখন সেই প্রোডাক্ট Shipped করতে হবে। অর্ডার সফল হলে আপনার কাছে আপনার মূল্য চলে আসবে।
কিভাবে শুরু করতে পারেন?
যদি আপনি নিজেই কোন কোম্পানির মালিক হয়ে থাকেন বা নিজেই কোন কিছু উৎপন্ন করে থাকেন তাহলে সেই প্রোডাক্ট অনলাইনে বিক্রি করতে পারেন। অথবা বিভিন্ন কোম্পানির জিনিসপত্র পাইকারি দরে কিনে সেগুলি অনলাইনে বিক্রি করতে পারেন। এভাবে আস্তে আস্তে আপনার ব্যবসা বড় করতে পারেন।
পুজির পরিমাণ :
এখানে নির্দিষ্ট কোন পুঁজির কথা উল্লেখ করা যাবে না। কেননা আপনার নিজের উপর নির্ভর করবে আপনি কত পুঁজি খাটাবেন। এই ব্যবসার ক্ষেত্রে যত পুঁজি লাগাবেন আপনার ব্যবসা ততই বেশি লাভবান হতে পারে। সঠিক নিয়মে যদি আপনি এই ব্যবসা শুরু করতে পারেন তাহলে ভবিষ্যতে আপনি একজন বড় ব্যবসায়ী হতে পারেন।
ই-কমার্স সাইটে নিজেকে কিভাবে নথিভুক্ত করবেন :
Amazon, Flipkart, Meesho এর মত জনপ্রিয় ই কমার্স সাইটে নিজের সেলার অ্যাকাউন্ট খুলে নিতে হবে। প্রত্যেক ই-কমার্স কোম্পানির আলাদা আলাদা নিয়মে সেলার অ্যাকাউন্ট খুলতে হয়। তাই নির্দিষ্ট ই-কমার সাইটে আবেদন করার আগে ইউটিউবে কিংবা অন্য কোথাও থেকে সাহায্য নিয়ে দেখে নিতে পারেন।

- Bongosathi Scheme Expert হল আমাদের অভিজ্ঞ কন্টেন্ট রাইটার ও ফ্যাক্ট-চেকারদের একটি ডেডিকেটেড টিম। পশ্চিমবঙ্গ ও ভারতের রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প ও তার সুযোগ সুবিধা সহ আবেদন পদ্ধতি সংক্রান্ত তথ্য দ্রুত ও সহজ ভাষায় আপনাদের কাছে পৌঁছে দেওয়াই এই টিমের প্রধান লক্ষ্য।




