WBSSC গ্রুপ সি ও ডি OBC আপডেট পদ্ধতি। দেখুন বিস্তারিত –

By Scheme Expert

Published on:

Wbssc edit option

গত কিছুদিন আগেই স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নন টিচিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের পরীক্ষা নেওয়া হয়। কিন্তু দীর্ঘ কিছুদিন ধরে ওবিসি নিয়ে ফের নতুন আপডেট আসলে পুনরাই রাজ্য সরকার নতুন OBC আপডেট করার নির্দেশনামা দিয়ে নোটিফিকেশন জারি করেন। গত ২০২৬ তারিখে স্কুল সার্ভিস কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, সে বিজ্ঞপ্তি অনুসারে ওবিসি সংক্রান্ত ফের একবার এডিট অপশন চালু করবার কথা বলা হয়। আজকের এই প্রতিবেদনে জানবো, কাদের এডিট করতে হবে এবং কিভাবে এডিট করবেন অথবা সময়সীমা কি।

Wbssc edit option

গত কয়েক মাস আগে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নন টিচিং স্টাফ নিয়োগের জন্য পরীক্ষা আয়োজিত হয়। সেই পরীক্ষায় যথারীতি বিভিন্ন ধরনের সংরক্ষণ নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেন। কিন্তু পরবর্তীতে রাজ্যে নতুন সরকার আসলে, ওবিসি নিয়ে নতুন সংরক্ষণ নীতি জারি করা হয়।বর্তমানে 66 টি জাতি নিয়ে শুধু ওবিসি validity দেওয়া হয়। আগে যেখানে ওবিসি এ এবং ওবিসি বি হিসেবে চিহ্নিত ছিল, এখন তা পরিবর্তিত হয়ে শুধু ওবিসি করা হয়।

এবার পরীক্ষার ফলাফলের সময় আসতেই, অফিসের সম্পর্কে নতুন করে নথি আপডেট করা নোটিফিকেশন জারি করা হয় গত ২৫শে আগস্ট। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত ওবিসি সংক্রান্ত এডিট অপশন দেওয়া হবে। সেখানে যথারীতি যারা ওবিসি হিসেবে সংরক্ষণ নিয়েছেন তাদের নতুন করে নিজের কাস্ট আপডেট করতে হবে। বর্তমানে যে সমস্ত কাস্ট ভ্যালিড রয়েছে, কেবল সেই সমস্ত প্রার্থীরাই ওবিসি সংরক্ষণ পাবেন।

পড়তে পারেন: বেকারদের ৫০ লক্ষ পর্যন্ত লোন, ৩৫ শতাংশ সরকারি সাবসিডি – PMEGP Business Loan Apply

 

তবে এখানে জানিয়ে রাখা ভালো, যারা ওবিসির বাইরে অন্যান্য ক্যাটাগরি থেকে সংরক্ষণ নিয়েছেন তাদের কোনরকম এডিট অপশন দেওয়া হবে না। অর্থাৎ তার আগের মত যেভাবে সংরক্ষণ পাচ্ছিলেন ঠিক একইভাবে সংরক্ষণটি পেয়ে যাবেন। কিন্তু ওবিসি নিয়ে একটু ব্যতিক্রমী। কেননা এখানে সংরক্ষণের কাছ থেকে শুরু করে সংরক্ষণের পরিমাণ সবকিছুতেই পরিবর্তন আনা হয়েছে।

নতুন সংরক্ষণ নীতি অনুসারে সাত শতাংশ হারে ওবিসি সংরক্ষণ দেওয়া হবে। আগে যেখানে ১৭ শতাংশ ছিল এবং দুটি ক্যাটাগরিতে ভাগ করা থাকতো। এখন শুধু ওবিসি হিসেবে সাত শতাংশ সংরক্ষণ নিয়ে বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ায় নির্দিষ্ট কাজগুলি শুধু সংরক্ষণ পাবেন।

কিভাবে এডিট করবেন :

  1. এর জন্য আপনাকে যেতে হবে স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট
  2. সেখানে গিয়ে আপনাকে লগইন করতে হবে আইডি পাসওয়ার্ড দিয়ে
  3. এরপর আপনি যে যে পদগুলিতে আবেদন করছেন এরকম সব পদগুলিতে এডিট অপশন পেয়ে যাবেন
  4. সেই অপশনে ক্লিক করার পরে যথারীতি আপনার কাস্ট সার্টিফিকেট সম্পর্কে যা তথ্য রয়েছে সেগুলি ইনপুট করবেন।
  5. শেষে একবার যাচাই করে নিয়ে ফাইনাল সাবমিট করে নিবেন।

গত বিজ্ঞপ্তি অনুযায়ী জানানো হয়, এই এডিট অপশন চালু থাকবে ১ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত। তাই সময় থাকতে আপনি এই কাজটি সেরে ফেলতে পারেন। একবার সময় পার হয়ে গেলে যদি এই কাজ করতে না পারেন তাহলে এই জেনারেল ক্যাটাগরিতে আপনাকে ধরে নেওয়া হবে।

আরও পড়ুন: শুরু হচ্ছে যুব শক্তি পোর্টাল? মাসে ৩০০০ পেতে দেখেনিন শর্ত সমূহ – Yuba Shakti Prakalpo Apply Portal