এবার নতুন ব্যবসায়ী কিংবা পুরাতন ব্যবসায়ীর জন্য এমন এক সুযোগ নিয়ে এসেছে কেন্দ্র সরকার, যেখানে ২০ লক্ষ টাকা পর্যন্ত বিনা গ্যারান্টি তে লোন পাওয়ার সুবিধা থাকছে। তবে এক্ষেত্রে আপনাকে শক্তভাবে একজন বিজনেসম্যান হওয়ার লক্ষ্য থাকতে হবে। যদি আপনার লক্ষ্য স্থির থাকে তাহলে সরকার কর্তৃক মুদ্রা লোন যোজনার মাধ্যমে পেতে পারেন ২০ লক্ষ টাকা পর্যন্ত লোনের সুবিধা।

কেন্দ্র সরকারের অন্যতম লক্ষ্য হলো, যে সমস্ত বেকাররা ব্যবসা করতে আগ্রহী এবং এমন অনেক ব্যবসায়ী রয়েছেন যারা তাদের নিজের ব্যবসাকে আরও বড় আকারে তৈরি করতে চাই। আর্থিক অভাবের কারণে তারা সেই লক্ষ্যে পৌঁছাতে পারে না। এবার সেই সমস্ত উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তিদের জন্য সরকার কর্তৃক মুদ্রা লোন যোজনায় আনা হয়েছে। এর মাধ্যমে সর্বাধিক ২০ লক্ষ টাকা পর্যন্ত লোনের সুবিধা করা হয়।
২০১৫ সালে কেন্দ্রে মোদি সরকার এই স্কিমের সূচনা করে ফেলেন। এই স্কিমের মূল লক্ষ্য ছিল দেশে বেকারত্বের হার কমানো। বেকার যুবক-যুবতীদের ব্যবসার প্রতি আগ্রহী করা।প্রথমদিকে সর্বাধিক ১০ লক্ষ টাকা লোন সুবিধা দেওয়া হতো তবে তা এখন ২০ লক্ষ টাকা করা হয়েছে। আপনার ব্যবসা যদি যথাযথভাবে যোগ্যতাগুলি পূরণ করে তাহলে ২০ লক্ষ টাকা পর্যন্ত লোনের সুবিধা পেতে পারেন বিনা গ্যারেন্টারে।
মুদ্রা লোন যোজনার বিভাগ :
কেন্দ্র সরকারের মুদ্রা লোন যোজনা চার ধরনের হয়ে থাকে। প্রথমত যে ধরন রয়েছে তার নাম শিশু। এই পর্যায়ে ব্যবসায়ীকে সর্বাধিক ৫০ হাজার টাকা পর্যন্ত লোনের সুবিধা দেওয়া হয়ে থাকে। এরপরে রয়েছে কিশোর। এই পর্যায়ে ৫০ হাজার থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত লোনের সুবিধা দেওয়া হয়ে থাকে। তৃতীয় হলো তরুণ। এই পর্যায়ে ৫ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত লোনের সুবিধা দেওয়া হয়। এবং শেষে রয়েছে তরুণ প্লাস। এই পর্যায়ে সর্বাধিক ২০ লক্ষ টাকা পর্যন্ত লোনের সুবিধা দেওয়া হয়ে থাকে।
আপনি যদি মুদ্রা লোন যোজনার আওতায় আসতে চান, তাহলে এই চারটি ধাপের মধ্যে যেকোনো একটি ধাপে পড়তে হবে। আপনার ব্যবসার মতিগতি নির্ভর করবে আপনি কোন পর্যায়ে পড়বেন। অর্থাৎ আপনার ব্যবসার মূলধন কিরকম এবং আপনার লক্ষ্য কতদূর পর্যন্ত যেতে পারে, তার উপর ভিত্তি করে আপনার লোনের পরিমাণ হয়ে থাকবে।
প্রশ্ন হলো মুদ্রা লোন যোজনায় কিভাবে আবেদন করা যাবে?
এক্ষেত্রে দুইভাবে আবেদন করা যায়,
প্রথমত আপনি চাইলে অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারেন। অনলাইনে আবেদন করতে প্রার্থীকে মুদ্রণ যোজনার অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে জরুরী তথ্য পূরণ করতে হবে। এরপর জরুরী কিছু ডকুমেন্টস চাওয়া হবে যা আগে থেকে তৈরি রেখে সেগুলি আপলোড করতে হবে। তবে অনলাইন আবেদন করার পূর্বে অবশ্যই এই যোজনা সম্পর্কে খুঁটিনাটি সবকিছু জেনে নিবেন।
অফলাইনে আবেদন করতে চাইলে আপনাকে নির্দিষ্ট ব্যাংকে যেতে হবে এবং সেখানে আপনার ব্যবসার শক্তিশালী নীতিগুলি উল্লেখ করতে হবে। আপনার ব্যাংকের ডিটেইলস, সিভিল স্কোর, ব্যবসার অন্যান্য বিষয়গুলির ভালোভাবে যাচাই করে নিয়ে যদি যোগ্য বলে বিবেচিত হন তাহলে এই যোজনার আওতায় আনা হবে।
কি কি ডকুমেন্টস থাকা চাই :
মুদ্রা লোন যোজনায় আবেদন করতে গেলে বেশ কিছু জরুরি ডকুমেন্টস থাকতে হবে। সাধারণভাবে যে সমস্ত ডকুমেন্টস আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের ডিটেইলস, পাসপোর্ট সাইজের ছবি সহ জিএসটি বা ইনকাম ট্যাক্স ফাইল। এছাড়াও ব্যবসা সম্পর্কে যথাযথ প্রজেক্ট তৈরি করতে হবে। পাশাপাশি কেওয়াইসির নথি থাকতে হবে।
মনে রাখা দরকার, মুদ্রা লোন যোজনায় শুধু আবেদন করলেই সেই লোন পাস করা হয় না। আপনার শক্তিশালী ব্যবসার পরিকল্পনায় আপনাকে লোনের সুবিধা দিতে পারে। আপনি যদি একজন সত্যিকারের শক্তিশালী বিজনেস পরিকল্পনা করে থাকেন তাহলে এই যোজনার আওতায় আসতে পারেন এবং লোনের সুবিধা পেতে পারেন।
বিশেষ ঘোষণা – যেহেতু এই প্রকল্প একটি লোন সুবিধা তাই যথাযথ ওয়েবসাইট ছাড়া বা অথরিটির যোগাযোগ ছাড়া কোন রকম ভুয়ো কাজে পা দিবেন না। সবকিছু ঠিকঠাক ভাবে যাচাই করে নিয়ে তবেই পরবর্তী পদক্ষেপ নিবেন।

- Bongosathi Scheme Expert হল আমাদের অভিজ্ঞ কন্টেন্ট রাইটার ও ফ্যাক্ট-চেকারদের একটি ডেডিকেটেড টিম। পশ্চিমবঙ্গ ও ভারতের রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প ও তার সুযোগ সুবিধা সহ আবেদন পদ্ধতি সংক্রান্ত তথ্য দ্রুত ও সহজ ভাষায় আপনাদের কাছে পৌঁছে দেওয়াই এই টিমের প্রধান লক্ষ্য।




