বেকারদের জন্য বিরাট সুখবর! ইস্টার্ন রেল ও মেট্রোতে গ্রুপ-সি এবং ডি পদে বাম্পার সুযোগ –

By Scheme Expert

Published on:

বেকারদের জন্য রেলের ফের নতুন করে সুযোগ তৈরি হয়েছে। আপনার যোগ্যতা যদি মাধ্যমিক পাস কিংবা উচ্চমাধ্যমিক পাশ হয়ে থাকেন, তাহলে সুযোগ রয়েছে রেলের ইস্টার্ন বিভাগে ও মেট্রোরেল বিভাগে। দীর্ঘদিন ধরে একটি সরকারি কাজের খোঁজে রয়েছেন? নানা চাকরির পরীক্ষা দিচ্ছেন? তাহলে আপনি ইস্টার্ন বিভাগে রেলে নিজের কর্মসংস্থান খুঁজে পেতে পারেন। আজকের এই প্রতিবেদনে আমরা ধাপে ধাপে বিস্তারিত জানবো।

 

বর্তমানে মূল্য বৃদ্ধির বাজারে একটি সরকারি কাজের সঙ্গে যুক্ত হলে আর কথাই নেই। অনেকের মধ্যে দীর্ঘদিনের স্বপ্ন থাকে একটি সরকারি কাজের সঙ্গে যুক্ত হয়ে নিজের পায়ে দাঁড়ানো। এবার সেই স্বপ্ন পূরণ হতে পারে ইস্টার্ন রেলওয়ে বিভাগের এই নোটিফিকেশনের মাধ্যমে। অর্থাৎ কলকাতা ইস্টার্ন রেলওয়ে এবং মেট্রোলের অধীনে এই সুযোগটি পেতে পারেন।

 

যারা এই সুযোগ নিতে চায় তাদের জন্য বেশ কয়েক ধরনের পদের কথা উল্লেখ রয়েছে এবং এই পদগুলি দুটি ক্যাটাগরিতে ভাগ করা রয়েছে। লেবেল ২ অর্থাৎ গ্রুপ সি লেভেলের এবং লেভেল ১ অর্থাৎ গ্রুপ ডি লেভেলের। এই দুই বিভাগে আবেদন করতে প্রার্থীদের যোগ্যতা ও আলাদা আলাদা থাকতে হবে। শুধু তাই নয়, নিয়োগ পদ্ধতি এমনকি বেতনও আলাদা আলাদা হবে।

লেভেল ২ অর্থাৎ গ্রুপ সি পদ :

এখানে যারা সুযোগ পাবেন তাদের পে কমিশন ৭ অনুযায়ী পেলেবেল ২ হিসাবে মাসিক বেতন দেওয়া হবে। সঙ্গে GP থাকবে ১৯০০ টাকা।

যোগ্যতা :  এখানে আবেদন করতে গেলে আপনাকে কম পক্ষে উচ্চমাধ্যমিক পাস করতে হবে। এছাড়াও উচ্চমাধ্যমিকে মিনিমাম ৫০ শতাংশ নম্বর নিয়ে পাস করতে হবে। তবে এসসি এসটি এবং বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য ৫০% নম্বর না থাকলেও আবেদন করতে পারবেন। এছাড়াও যারা গ্র্যাজুয়েট পাশ করে রয়েছেন তাদের জন্য অগ্রাধিকার থাকবে।

অথবা : মাধ্যমিক পাস করতে হবে সঙ্গে ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট/ ITI থাকতে হবে। এছাড়াও যোগ্যতার সম্পর্কে বিস্তারিত অফিসিয়াল অফিসে দেওয়া রয়েছে।

পড়তে পারেন: ১০ নভেম্বরের পর বন্ধ হবে রেশন সামগ্রী? এই পদ্ধতিতে কার্ড ঠিক করে নিন – Ration Card New Update

 

পে লেভেল ১ অর্থাৎ গ্রুপ ডি পদ :

এখানে নিযুক্ত প্রার্থীদের পে লেবেল ১ অনুযায়ী মাসিক বেতন দেওয়া হবে।

যোগ্যতা : এই পদে আবেদন করতে মাধ্যমিক পাশ যোগ্যতা অথবা আইটিআই অথবা ন্যাশনাল অ্যাপেরেন্টি সার্টিফিকেট থাকতে হবে

 

বয়সীমা কেমন থাকতে হবে :

গ্রুপ সি এবং গ্রুপ ডি উভয় ক্ষেত্রে বয়সসীমা আলাদা আলাদা। তবে সাধারণত নূন্যতম ১৮ বছর বয়স থাকতে হবে। গ্রুপ সি পদের জন্য সর্বাধিক ৩০ বছর বয়স থাকতে হবে এবং গ্রুপ ডি পদের জন্য সর্বাধিক ৩৩ বছর থাকতে হবে। এছাড়াও যারা বিভিন্ন সংরক্ষিত ক্যাটাগরি থেকে আবেদন জানাবেন তাদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের তার থাকবে।

 

কিভাবে প্রার্থীর বাছাই করা হবে :

যারা সফলভাবে আবেদন জানাবেন তাদের দুটি পর্যায়ের মাধ্যমে বাছাই করা হবে৷ প্রথম পর্যায়ে তাদের লিখিত পরীক্ষা দিতে হবে যেখানে ৬০ নম্বর থাকবে। নির্দিষ্ট সিলেবাসের ভিত্তিতে প্রশ্ন করা হবে। এরপর দ্বিতীয় পর্যায়ে মোট ১০০ নম্বর থাকবে তবে এই নম্বরগুলি বিভাজন হবে নিদিষ্ট সার্টিফিকেট এর উপর ভিত্তি করে।লিখিত পরীক্ষায় কমপক্ষে ৪০ শতাংশ নম্বর পেতে হবে এবং এক তৃতীয়াংশ অনুযায়ী পরবর্তী পর্যায়ে ডাকা হবে।

 

কিভাবে আবেদন জানাতে হবে :

  • আগ্রহী প্রার্থীদের অনলাইন মাধ্যমে ফরম পূরণ করতে হবে।
  • অনলাইনে ফর্ম পূরণ করতে সর্বপ্রথম অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। (www.rrcer.org)
  • এরপর যদি আগে থেকে রেজিস্ট্রেশন না থাকে তাহলে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে।
  • তারপরে লগইন করে ফরম ফিলাপ শুরু করতে হবে।
  • জরুরী সমস্ত তথ্য নির্ভুলভাবে পূরণ করতে হবে।
  • প্রয়োজন অনুসারে জরুরী ডকুমেন্টস আপলোড করতে হবে ।
  • শেষে আবেদন মূল্য ক্যাটাগরি অনুযায়ী জমা করতে হবে।

 

আবেদন মূল্য :

যারা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে চাই তাদের রেলের নিয়ম অনুযায়ী আবেদন মূল্য জমা করতে হবে। তবে বিভিন্ন ক্যাটাগরির আবেদন মূল্য আলাদা আলাদা ভাবে। সাধারণ ও ওবিসি ক্যাটাগরির প্রার্থীদের জন্য আবেদন মূল্য হবে ৫০০ টাকা এরমধ্যে ৪০০ টাকা পরবর্তীতে ফেরত দেওয়া হবে । অন্যান্য সংরক্ষিত প্রার্থীদের জন্য ২৫০ টাকা আবেদনমূল্য জমা করতে হবে। পুরো আবেদন মূল্যে পরবর্তীতে ফেরত দেওয়া হবে।

তবে মহিলাদের জন্য যে কোন ক্যাটাগরির হলেও আবেদন মূল্য হবে ২৫০ টাকা। পুরো আবেদন মরলে পরবর্তীতে ফেরত দেওয়া হবে।

 

আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ সমূহ :

অনলাইন মাধ্যমে আবেদন গ্রহণ শুরু হয়েছে ৭ আগস্ট ২০২৬ তারিখ পর থেকে। এই অনলাইন আবেদন চলবে ৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত।

 

আরও পড়ুন: কৃষক আইডি কী? কী কী কাজে লাগবে? রইল বিস্তারিত – আবেদন পদ্ধতিও দেখুন – Farmer Id Agri Stack Apply

আবেদন করার পূর্বে অবশ্যই অফিশিয়াল নোটিশ থেকে আরও বিস্তারিত জেনে নিবেন। আমরা কেবল এই প্রতিবেদনে সংক্ষিপ্ত তথ্য তুলে ধরেছি। আবেদন করার পূর্বে অফিসিয়াল নোটিশ থেকে যোগ্যতা, বয়স, আবেদন পদ্ধতি ও অন্যান্য তথ্যগুলি বিস্তারিতভাবে দেখে নিবেন।

অফিসিয়াল নোটিশ : চেক করুন 

অনলাইন আবেদন : (www.rrcer.org)