TATA Tiago Electric Car : বাজারে নয়া চমক, কম দামে পাচ্ছেন ইলেক্ট্রিক গাড়ি। দেখুন বিস্তারিত

By Scheme Expert

Published on:

TATA Tiago Electric Car

TATA Tiago Electric Car

মূল্য বৃদ্ধির বাজারে দিনে দিনে পেট্রোলের দাম বেড়েই চলেছে। ঠিক সেখানে দাঁড়িয়ে মধ্যবিত্তদের জন্য তেল চালিত গাড়ি চালানো পাহাড় সমান হয়ে দাঁড়িয়েছে। কিন্তু বর্তমানে ভারতের অন্যতম কোম্পানি টাটা (TATA Electric) দিনে দিনে ইলেকট্রিক গাড়ির উপর বেশি করে জোর দিতে চলেছে। মূল্যবৃদ্ধির বাজারে যদি খুব কম দামে একটি ইলেকট্রিক গাড়ি পাওয়া যায় এবং কম খরচে যাতায়াত করা যায়, অবশ্যই একটি খুশির খবর। এমন একটি খবর নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি –

 

আমরা সকলে জানি, টাটা মানে একটি নির্ভরযোগ্য কোম্পানি। টাটা শুধু সিকিউরিটি দেয় না ইলেকট্রিক জগতে এক বিরাট প্রতিফলন নিয়ে এসেছেন। আপনি যদি কম দামে একটিভ ভালো ইলেকট্রিক গাড়ি করছেন তাহলে আপনার জন্য সেরা হতে পারে টাটা টিয়াগো EV। কেননা কত কিছুদিন আগে এই গাড়ি লঞ্চ করে জানানো হয়েছে মাত্র ৪ লক্ষ ৬৯ হাজার টাকায় যেতে পারেন এই গাড়ি। তবে এখানেই শেষ নয় এর সঙ্গে আরও কিছু হিসেবে জুড়তে পারে। আসুন ধাপে ধাপে দেখেনি।

 

টাটা টিয়াগো EV BAAS অর্থাৎ Battery As Per Service মডেলের আওতায় টাটা টিয়াগো ইভি শুরু হচ্ছে মাত্র ৪ লক্ষ ৬৯ হাজার টাকায়। তবে অবশ্যই এর সঙ্গে যুক্ত হবে প্রতি কিলোমিটারে অতিরিক্ত ২ টাকা ৬০ পয়সা। অন্যদিকে যদি আপনি একটি ব্যাটারি সহ বেশ মডেল নিয়ে থাকেন তাহলে ৬ লক্ষ ৯৯ হাজার টাকা হতে পারে। আর যদি আপনি একই গাড়ি টপ মডেলের নিয়ে থাকেন, তাহলে ৯ লক্ষ ৯৯ হাজার হয়ে থাকবে। তবে এই দাম সময়ের সাপেক্ষে পরিবর্তনশীল।

পড়তে পারেন: বেকারদের ৫০ লক্ষ পর্যন্ত লোন, ৩৫ শতাংশ সরকারি সাবসিডি – PMEGP Business Loan Apply

 

টাটার তরফে জানানো হয়েছিল, টাটা টিয়াগোতে ইতিমধ্যে ব্যাটারির কোন সাইজ পরিবর্তন করা হয়নি। তাদের দাবি ব্যাটারির সাইজ পরিবর্তন করলে দাম এবং চার্জ হওয়ার সময় দুটিই বৃদ্ধি পেয়ে যাবে। এর ফলে গ্রাহকদের জন্য এটি একটি অসুবিধার কারণ হতে পারে। ক্রেতাদের আকৃষ্ট করতে এবং তাদের বাজেটের দিকে ধ্যান দিয়ে এখনো পর্যন্ত টাটা ক্রিয়াগোতে ব্যাটারির ক্ষেত্রে কোন পরিবর্তন আনা হয়নি।

 

এই মুহূর্তে ২৪ কিলোওয়াট যুক্ত আয়ার ব্যাটারি প্যাকে ARAI স্বীকৃত রেঞ্জ রয়েছে ২৮৫ কিলোমিটার। তবে যারা রিভিউ দিয়েছেন তাদের মতে ২০৫ থেকে ২১৫-র মধ্যে হয়ে থাকে। তবে আরো জানানো হয়েছে, চার্জের ক্ষেত্রে এই গাড়িতে ডিসি ফাস্ট চার্জিং ব্যবস্থা করা হয়েছে।

 

তবে ব্যাটারীতে পরিবর্তন না করলেও ডিজাইনে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। গাড়িটিতে নতুন লুক দেওয়া হয়েছে। ১৫ ইঞ্চি চাকা এবং কানেক্টেড এয়ার লাইটিং গাড়িটিকে আরো ঝকমকে করে তুলেছে। সব থেকে বড় কথা হলো গ্রাহকরা এখানে ছয়টি নতুন রং এর বিকল্প পেয়ে যাচ্ছেন।

 

গাড়িতে রয়েছে টাচ স্ক্রিন, ওয়ারলেস অ্যান্ড্রয়েড অটো ও অ্যাপেল কার প্লে, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, মোবাইলে চার্জার, ২৪ কিলোওয়াট আওয়ার যুক্ত ব্যাটারি। অন্যান্য গাড়ির মতো আনলিমিটেড কিলোমিটার ওয়ারেন্টি। এছাড়াও ক্রেতাদের আরো আকৃষ্ট করতে নানা রকম অফারও রাখা হয় সময় সময়ে। যদি আপনি একজন পরিবেশবান্ধব ব্যক্তিত্বের অধিকারী হয়ে থাকেন এবং ইলেকট্রিক গাড়ি নিয়ে আপনার আগ্রহ থাকে তাহলে এই অপশনটি চয়েস করতে পারেন।

আরও পড়ুন: শুরু হচ্ছে যুব শক্তি পোর্টাল? মাসে ৩০০০ পেতে দেখেনিন শর্ত সমূহ – Yuba Shakti Prakalpo Apply Portal

ওয়েবসাইট –https://ev.tata.cars/