শিক্ষক দিবসে একগুচ্ছ বার্তা মূখ্যমন্ত্রী! শিক্ষক ও শিক্ষা কর্মী নিয়ে সবুজ সংকেত – WB Govt

By Scheme Expert

Published on:

শিক্ষক দিবসে -রাজ্যের শিক্ষক নিয়োগ নিয়ে বিরাট বার্তা দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে কাজ করতে চাই রাজ্য সরকার (WB Govt)। রাজ্য সরকার জানান শুধু শিক্ষক নিয়োগ নয়, শিক্ষাব্যবস্থাকে নতুন রূপে গঠন করা হবে। পাশাপাশি শিক্ষাব্যবস্থাকে আরো ত্বরান্বিত করতে নতুন পদক্ষেপও নিতে চলেছেন রাজ্য সরকার (WB Govt)।

এদিন রাজ্য সরকার জানান রাজ্যের প্রত্যেকটি জেলায় সিএম শ্রী ইনস্টিটিউট তৈরি করা হবে। আপাতত কমপক্ষে প্রতিটি জেলায় দুটি করে এমন স্কুল তৈরি করা হবে। যেখানে থাকবে সমস্ত ধরনের ডিজিটাল ব্যবস্থা। ডিজিটাল বোর্ড থেকে শুরু করে কম্পিউটার শিক্ষা ব্যবস্থা, প্রভৃতির মাধ্যমে অভিনব পদ্ধতিতে শিক্ষাদান দেওয়া হবে। এর ফলে প্রচুর শিক্ষক ও প্রয়োজন হয়ে থাকবে এমন টাই জানানো হয়।

এদিকে শিক্ষক দিবসের দিন আরো বেশ কিছু আশ্বাস দেন চাকরিপ্রার্থীদের। তিনি জানান, শিক্ষক ও শিক্ষা কর্মী দ্রুত নিয়োগ করা হবে। তিনি তৃণমূল জামানার এসএসসির বেশ কিছু সিদ্ধান্তকে কটাক্ষ করে বলেন, আগে যেখানে এসএসসিতে মৌখিক পরীক্ষায় বেশি নাম্বার দেওয়া হতো, বেশি নম্বর রাখা হয়েছিল কেন? এই নিয়ে নানা প্রশ্ন করেন। তিনি আরো জানান, এসএসসি কে বলা হয়েছে, মৌখিক পরীক্ষায় ৫ নম্বরের বেশি আর নয়।

পড়তে পারেন: বেকারদের ৫০ লক্ষ পর্যন্ত লোন, ৩৫ শতাংশ সরকারি সাবসিডি – PMEGP Business Loan Apply

এদিন তিনি চাকরিপ্রার্থীদের জানান , সবাই নিশ্চিন্তে থাকুন, আমরা শিক্ষক নিয়োগ করে যাব। হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের নির্দেশ মাথায় রেখে নিয়োগ করা হবে। কারো সাথে কোনো অন্যায় করা হবে না। চাকরিপ্রার্থীদের আশ্বস্ত করে আরো বেশ কিছু কথা বলেন তিনি।

এদিন তিনি গত সরকারের বেশ কিছু বিষয় নিয়ে প্রশ্ন করেন। বিশেষ করে শিক্ষাব্যবস্থায় বিভিন্ন ধরনের ত্রুটিগুলি তুলে ধরেন তিনি। রাজ্যে চালু হয়নি কেন জাতীয় শিক্ষা কমিশন? কম্পোজিট গ্রান্ট আটকে রাখা হ’য়েছিল মমতার সরকার। এমন বেশ কয়েকটি প্রশ্ন করেন গত সরকারকে উদ্দেশ্য করে।

এদিন তিনি পশ্চিমবঙ্গের ইতিহাস ভূগোল নিয়েও বেশ কিছু বার্তা দেন। তিনি জানান গত সরকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়টি এড়িয়ে শিক্ষাব্যবস্থার সিলেবাস তৈরি করেছেন। কিন্তু এবার তা করতে দেওয়া হবে না। শিক্ষাব্যবস্থার সংস্কারের প্রয়োজন রয়েছে। শিক্ষা ব্যবস্থায় নতুন কিছু পরিবর্তন আনা হচ্ছে। এরপরে হয়তো শিক্ষক নিয়োগের পথে হাঁটবেন সরকার।

মুখ্যমন্ত্রীর দিন জানান, চিফ মিনিস্টার শ্রী ইনস্টিটিউট। ডিজিটাল মাধ্যমে পড়াশোনার করার ব্যবস্থা থাকবে এখানে। আপাতত এক একটি জেলায় দুটি করে এমন ইনস্টিটিউট খোলা হবে। সেন্ট্রাল এর বিভিন্ন স্কুলের মত রাজ্যের এই স্কুলগুলিতেও শিক্ষার মান বাড়ানো হবে। উন্নত পদ্ধতিতে শিক্ষাদান এবং ডিজিটাল ল্যাবের ব্যবস্থা থাকবে এখানে।

তবে একথা সরকারের মতো এগুলি সব প্রতিশ্রুতি নাকি বাস্তবে পূরণ হতে চলেছে, তা আগামী কিছুদিনের মধ্যেই জানা যাবে।

আরও পড়ুন: শুরু হচ্ছে যুব শক্তি পোর্টাল? মাসে ৩০০০ পেতে দেখেনিন শর্ত সমূহ – Yuba Shakti Prakalpo Apply Portal