অনলাইনে ঘরে বসে লক্ষ লক্ষ আয়। দেখুন ৪ দারুণ টিপস – Work From home Income Tips
ঘরে বসে লক্ষ লক্ষ টাকা আয়ের সুযোগ, ইচ্ছার পদ্ধতিতে আয় শুরু করতে পারেন আপনিও। দেখেনিন বিস্তারিত

Work From home Income Tips: কোভিডের পর থেকে মানুষের ঘরে বসে থাকা একটি স্বভাবে পরিণত হয়েছে। মানুষ চাই ঘরে বসে একটি ভাল ইনকাম সোর্স। যাতে ভালো কিছু আয়ও আসবে এবং বাড়ি থেকে বেরোতে হতে হবে না। তাই সেই সমস্ত ব্যক্তিদের জন্য এমন কিছু আয়ের উৎস নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেখানে ঘরে বসেই অনলাইন এর মাধ্যমে শুরু করতে পারেন। শুধু থাকতে হবে আপনার কাছে একটি স্মার্টফোন অথবা ল্যাপটপ। কিভাবে করবেন এই কাজ, কি কি কাজের উৎস রয়েছে তা ধাপে ধাপে আলোচনা করতে যাচ্ছি।
প্রথমত জেনে রাখা দরকার, এই ধরনের কাজ করতে গেলে আপনাকে ধৈর্যশীল হতে হবে। কেননা এখানে সাথে সাথে ইনকাম না আসলেও, একবার শুরু হলে পকেট ভর্তি টাকা আসবে। সব থেকে বড় কথা হল ডিজিটাল যুগের সঙ্গে পাল্লা দিয়ে এই ব্যবসা গুলির চাহিদা বেড়েই চলেছে। যদি আপনি একজন স্মার্টফোন ব্যবহারের উপযোগী ব্যক্তি হয়ে থাকেন তাহলে এই প্রতিবেদনটি মিস করবেন না। চলুন শুরু করা যাক –
ভিডিও বানিয়ে ইনকাম :
বর্তমানে সব থেকে সহজ এবং ইনকামের জন্য উপযোগী মাধ্যম হল ভিডিও তৈরি করা। আপনি বিভিন্ন প্লাটফর্মে কাজ করে এই ইনকাম করতে পারেন। প্রথমত বিশ্বের অন্যতম ভিডিও প্লাটফর্ম ইউটিউব, ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম ইত্যাদি ব্যবহার করতে পারে। এখানে আপনার একটি একাউন্ট অথবা চ্যানেল খুলতে হবে। এরপর আপনি যে কাজ করতে আগ্রহী বা বর্তমানের যেই কাজটি করছেন সেটি ভালোভাবে ক্যামেরায় বন্দি করতে হবে। প্রতিনিয়ত এই কাজটি করতে থাকলে একদিন আপনার ভিডিও ভাইরাল হয়ে প্রচুর লোকের কাছে পৌঁছাবে।
আপনি যদি একটি ভালো ক্যামেরা ব্যবহার করে এই কাজ করতে পারেন তাহলে সহজেই আপনার ভিডিও ভাইরাল হবে। এখানে কোন নির্দিষ্ট বিষয়ের উপর ভিডিও বানাতে হবে না, মূলত আপনি যে এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনার মধ্যে যে বিষয়ের পারদর্শিতা রয়েছে সেই বিষয়ের উপর ভিডিও তৈরি করতে পারেন। এর ফলে আপনার কাজও হবে এবং ধীরে ধীরে আপনার চ্যানেল বড় হয়ে লোকের কাছে পৌঁছাবে।
সব থেকে বড় কথা হল এখানে একবার আয় শুরু হয়ে গেলে আপনার টাকা পকেটে ধরে রাখতে পারবেন না। এখনো পর্যন্ত অনেকেই ছোট ছোট ইউটিউবার লক্ষাদিক টাকা পর্যন্ত ইনকাম করছেন। তাই আপনি পিছিয়ে না থেকে এখনই এই কাজ শুরু করতে পারেন। একা কিংবা টিমের মাধ্যমে এ কাজ করা সম্ভব।
কন্টেন্ট রাইটিং অথবা ফ্রিল্যান্সিং :
ডিজিটাল মাধ্যমে ইনকাম করার অন্যতম একটি সোর্স হলো কনটেন্ট রাইটিং এর কাজ করা। আপনি নিজের একটি ব্লক ওয়েবসাইট তৈরি করে অথবা অন্য কোন ব্লক ওয়েবসাইট বা নিউজ ওয়েবসাইটে কাজ করে এখান থেকে ভালো ইনকাম করতে পারেন। এজন্য আপনাকে কনটেন্ট লেখার সাধারণ অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারে টাইপিং স্পিড অথবা মোবাইলের মাধ্যমে ভয়েস করে টাইপিং করতে পারেন।
যদি আপনি নিজের একটি ব্লগ ওয়েবসাইট খুলেন এবং সেখানে আপনার অভিজ্ঞতার বিভিন্ন ধরনের কনটেন্ট দেখে থাকেন, তাহলে ধীরে ধীরে মানুষের কাছে পৌঁছানো শুরু করলে আপনার ইনকাম শুরু হয়ে যাবে। এছাড়াও বর্তমানে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে বিভিন্ন কনটেন্ট রাইটার নেওয়া হচ্ছে এবং নির্দিষ্ট কাজের ভিত্তিতে পারিশ্রমিকও দেওয়া হচ্ছে। যদি আপনি এই কাজ করতে আগ্রহী হন তাহলে বিভিন্ন ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে গিয়ে আপনার একাউন্ট খুলে নিতে পারেন এবং সেখানে অর্ডার নিয়ে কাজ করতে পারেন।
ফ্রিল্যান্সিং এর মাধ্যমে বিভিন্ন কাজ :
ফ্রিল্যান্সিং এমন একটি পরিষেবা যেখানে অনলাইন এর মাধ্যমে বিভিন্ন কাজের অর্ডার দেওয়া হয় এবং সেটি ঠিকঠাকভাবে করলে পরবর্তীতে আরো বড় বড় কাজের অর্ডার পাওয়া যায়। এখানে আপনি ওয়েব ডিজাইন থেকে শুরু করে গ্রাফিক্স, কন্টেন্ট রাইটিং, এডিটিং ইত্যাদি যাবতীয় কাজ করতে পারেন। ডিজিটাল দুনিয়ার যে কোন কাজ জানলেই আপনি এর অ্যাকাউন্ট করতে পারেন।
আরও পড়ুন:
বিনামূল্যে প্রশিক্ষণ, প্রতিমাসে ৯,০০০ টাকা পাবেন -রইল বিস্তারিত – PM Internship Program 2026-27অনলাইন টিউটরিং :
বর্তমান যুগে এই ব্যবসারও চাহিদা ব্যাপক হারে বেড়েই চলেছে। যদি আপনি নিজে একজন পড়াশুনার সাথে যুক্ত থাকেন এবং কোন বিষয়ে আপনার গভীর জ্ঞান থাকে তাহলে আপনি অনলাইনে চ্যানেল খুলে সেই ভিডিও আপলোড করে মানুষের কাছে পৌঁছাতে পারেন। কেননা এখানে বিভিন্নভাবে আয়ের সুযোগ থাকে। যদি একবার আপনার নাম খ্যাতি পেয়ে যাই, তাহলে পিডিএফ বিক্রিসহ বিভিন্ন কোর্সের মাধ্যমে আয় করতে পারেন।
অ্যাফিলিয়েট মার্কেটিং :
অনলাইনে আয় করার অন্যতম একটি মাধ্যম হল এফিডেড মার্কেটিং করা। অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় যদি আপনার ফলোয়ার্স থাকে অথবা আপনি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের প্রোডাক্ট এর রিভিউ দেন তাহলে এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে ভালো আয় করা সম্ভব হবে। এখানে আপনাকে বিভিন্ন প্রোডাক্ট এর রিপোর্ট দিয়ে সেটি কেনার লিংক দিতে হবে এবং সেই লিংকের মাধ্যমে প্রোডাক্ট কিনলে আপনার একাউন্টে কমিশন চলে আসবে।
বর্তমানে বিভিন্ন কোম্পানিগুলি এই এফিলিয়েট মার্কেটিং এর উপর বেশি করে যোগ দিচ্ছেন। তাই আপনি যদি কোন বিষয়ে রেগুলার কাজ করে থাকেন এবং আপনার ফলোয়ার্স থাকে তাহলে আপনি এই ব্যবসা শুরু করতে পারেন।

আমি প্রায় ৫ বছর ধরে কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করছি। শিক্ষা ও চাকরি, সরকারি সুবিধা, দৈনন্দিন ঘোষণা সহ অন্যান্য ধরনের আপডেট সম্পর্কে কন্টেন্ট লিখে থাকি। প্রতিনিয়ত নতুন নতুন খবর পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন।