বর্তমানে চাকরির বাজারে অনিশ্চয়তা দিনে দিনে বেড়েই চলেছে। বহু মানুষ তাই নতুন আয়ের পথ খুঁজছেন। কেউ আবার ছোট ব্যবসা শুরু করতে চাইছেন, আবার কেউ কম বিনিয়োগে স্থায়ী উপার্জনের সুযোগও খুঁজছেন। এই পরিস্থিতিতে দেশের অন্যতম বৃহৎ সরকারি ব্যাঙ্ক State Bank of India বা SBI সাধারণ মানুষের জন্য নিয়ে এসেছে একটি দারুণ ব্যবসার সুযোগ।
অনেকেই হয়তো জানেন না, SBI-এর Customer Service Point বা CSP খুলে নিয়মিত ভালো আয় করা সম্ভব। বিশেষ করে গ্রামীণ এবং শহরতলির এলাকায় এই ব্যবসার চাহিদা দ্রুত হারে বেড়েই চলেছে।এর কারণ এখনও বহু মানুষ ব্যাঙ্কের সমস্ত পরিষেবা সহজে পান না। সেই জায়গাতেই CSP গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আসলে SBI CSP কী?
সহজ কথায় বললে , Customer Service Point হল ব্যাঙ্কের একটি ছোট পরিষেবা কেন্দ্র হিসেবে পরিচিত। CSP থেকে টাকা তোলা, জমা দেওয়া, নতুন অ্যাকাউন্ট খোলা, ফিক্সড ডিপোজিট করা, আধার লিঙ্ক করা সহ একাধিক কাজ সহজেই করা যায়।এর ফলে এলাকার মানুষও সুবিধা পান, আবার CSP পরিচালনাকারীরও আয় হয়।
বিচেষ করে বর্তমানে ডিজিটাল ব্যাঙ্কিং বাড়ার সঙ্গে সঙ্গে এই ধরনের পরিষেবা কেন্দ্রের গুরুত্ব আরও বৃদ্ধি পাচ্ছে।
কেন এই ব্যবসার এত চাহিদা?
বর্তমানে অনেকেই কম পুঁজিতে এমন ব্যবসা খুঁজছেন যেখানে ঝুঁকি কম এবং আয় স্থায়ী হয়ে থাকে। SBI CSP সেই কারণেই জনপ্রিয় হয়ে দাড়িয়েছে।
কারণ এখানে নিজস্ব বড় দোকান বা বিশাল বিনিয়োগের প্রয়োজন নেই। একটি ছোট জায়গা, ইন্টারনেট সংযোগ এবং কম্পিউটার থাকলেই শুরু করা যায়।
বিশেষ করে গ্রামীণ এলাকায় বহু মানুষ এখনও অনলাইন ব্যাঙ্কিং পুরোপুরি ব্যবহার করতে পারছেন না। তাই CSP-র মাধ্যমে স্থানীয় মানুষদের সাহায্য করলে দ্রুত গ্রাহক বেড়েই চলেছে।
CSP থেকে কীভাবে আয় হয়?
অনেকের মাথায় এই প্রশ্নটা থাকে, এখানে আয়টা ঠিক কীভাবে হয়ে থাকে?
মূলত প্রতিটি ব্যাঙ্কিং পরিষেবার জন্য কমিশন এর মাধ্যমে। যেমন—
- টাকা জমা বা তোলা
- নতুন অ্যাকাউন্ট খোলা
- FD বা RD করা
- টাকা ট্রান্সফার
- বীমা বা সরকারি স্কিমের কাজ
- আধার সংযুক্তিকরণ
এদিকে গ্রাহক যত বাড়বে, কমিশনও তত বাড়বে। অনেক CSP অপারেটর মাসে ভালো অঙ্কের উপার্জন করছেন বলেই জানা যায়।
কোথায় বেশি লাভ হতে পারে?
বহু বিশেষজ্ঞদের মতে, শহরের তুলনায় গ্রামীণ ও আধা-শহর এলাকায় CSP ব্যবসা বেশ উপযোগী ও লাভজনক। কারণ অনেক গ্রামে এখনও ব্যাঙ্ক শাখা কম রয়েছে।
বিশেষ করে বয়স্ক মানুষ, কৃষক, শ্রমিক বা সাধারণ গ্রাহকেরা কাছাকাছি ব্যাঙ্কিং পরিষেবা পেলে সহজেই CSP-র উপর নির্ভর করতে শুরু করে থাকেন।
তবে শহরেও এই ব্যবসা সফল হতে পারে, যদি ভালো লোকেশন বেছে নিতে পারেন।
কী কী পরিষেবা দেওয়া যায়?
SBI CSP-তে সাধারণত যে পরিষেবাগুলি পাওয়া যায় সেগুলি হল—
- নতুন সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবে
- টাকা জমা ও উত্তোলন করা
- FD ও RD অ্যাকাউন্ট করা
- আধার ও মোবাইল নম্বর লিঙ্ক জাতীয় কাজ
- টাকা ট্রান্সফার করা
- বিভিন্ন সরকারি স্কিমে আবেদন
- বীমা সংক্রান্ত পরিষেবা
- মিনি স্টেটমেন্ট ও ব্যালেন্স চেক
কীভাবে আবেদন করবেন?
SBI CSP খোলার জন্য সরাসরি ব্যাঙ্কের Regional Business Office বা RBO-তে যোগাযোগ করতে হবে।
SBI-এর অফিসিয়াল ওয়েবসাইটে RBO-এর তথ্য পেয়ে যাবে
এছাড়াও নিকটবর্তী SBI শাখা থেকেও প্রয়োজনীয় তথ্য নিতে পারেন।
আবেদন করার পর ব্যাঙ্কের পক্ষ থেকে যাচাই করা হয়ে থাকে। সবকিছু ঠিক থাকলে অনুমোদন দেওয়া হয়।
কী কী জিনিস প্রয়োজন হতে পারে?
সাধারণভাবে CSP চালানোর জন্য কিছু প্রয়োজনীয় জিনিস লাগে—
- কম্পিউটার বা ল্যাপটপ থাকতে হবে
- ভালো ইন্টারনেট সংযোগ
- প্রিন্টার ও স্ক্যানার
- ছোট অফিস বা দোকান
- গ্রাহকদের বসার ব্যবস্থা
এর পাশাপাশি ডিজিটাল ব্যাঙ্কিং সম্পর্কে কিছু প্রাথমিক জ্ঞান ও কম্পিউটার নলেজ থাকতে হবে।
কারা এই ব্যবসা করতে পারেন?
বিশেষ করে যাঁরা স্বনির্ভর হতে চান বা ছোট ব্যবসা শুরু করতে চাইছেন, তাঁদের জন্য এটি ভালো বিকল্প।
বিশেষ করে—
- বেকার যুবক-যুবতীদের জন্য
- ছোট ব্যবসায়ী
- CSC অপারেটর করেন
- গ্রামীণ উদ্যোক্তা
- ডিজিটাল পরিষেবা কেন্দ্র চালান যাঁরা
এই সকলের জন্য এই ব্যবসা ভবিষ্যতে স্থায়ী আয়ের পথ তৈরি করতে পারে।
ডিজিটাল ইন্ডিয়ার সঙ্গে বাড়ছে সুযোগ
বর্তমানে কেন্দ্র সরকার ডিজিটাল পরিষেবা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য পরিকল্পনা করছে। সেই কারণেই গ্রামাঞ্চলেও ডিজিটাল ব্যাঙ্কিং দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করেছে।
SBI CSP সেই পরিবর্তনেরই গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পরিচিত। এর ফলে আগামী দিনে এই পরিষেবার চাহিদা আরও বাড়তে পারে বলে মনে করছেন অনেকেই।
শুরু করার আগে কী মাথায় রাখবেন?
যে কোনও ব্যবসা শুরু করার আগে কিছু বিষয় মাথায় রাখা জরুরি।
- শুধুমাত্র অফিসিয়াল সূত্র থেকেই তথ্য নিতে হবে
- এটা অবশ্যই মনক রাখবেন, কোনও ভুয়ো এজেন্সিকে টাকা দেবেন না
- গ্রাহকদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে
- পরিষেবা দ্রুত দেওয়ার চেষ্টা করা
- নিরাপদ ইন্টারনেট ব্যবহার করা
তাই খুব বেশি দেরি না করে এখনই বিস্তারিত জানতে নিকটবর্তী অফিসে যোগাযোগ করতে পারেন। নতুন নতুন এমন খবর পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকুন।

