VacancyNews

রাজ্যে শীঘ্রই টেট পরীক্ষা হতে চলেছে। কারা কারা আবেদন করতে পারবেন? রইল বিস্তারিত – WB New TET Exam 2026

রাজেশ শীঘ্রই হতে চলেছে নতুন টেট পরীক্ষা, জানতে শিক্ষা দপ্তরের নোটিশ জারি। কারা কারা অংশগ্রহণ করতে পারবেন দেখুন বিস্তারিত

 

WB New TET Exam 2026

WB New TET Exam 2026: রাজ্যে শিক্ষা দপ্তর কর্তৃক একটি বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হয়েছে। কেননা রাজ্যের দীর্ঘদিন ধরে টেট পরীক্ষা নেই, সেই সময়ের আদেশ শিক্ষা দপ্তর কর্তৃক যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে টেট পরীক্ষার কথা উল্লেখ রয়েছে। তবে এই টেট পরীক্ষায় (WB New TET Exam 2026) কারা বসতে পারবেন এবং কারা বুঝতে পারবেন না সে বিষয়েও জানানো হয়েছে। চলুন তাহলে ধাপে ধাপে সেই সংক্রান্ত বিস্তারিত জেনে নিই।

রাজ্যে বেশ কয়েক বছর ধরে টেট পরীক্ষা না হওয়ায় লক্ষ লক্ষ চাকরিপ্রার্থী সেই টেট পরীক্ষার অপেক্ষায় রয়েছেন। এদিকে সরকার পরিবর্তন হলেও নতুন করে টেট পরীক্ষা নিয়ে দীর্ঘদিন ধরে কোনরকম আপডেট আসেনি। কিন্তু গত শুক্রবার শিক্ষা দপ্তর কর্তৃক একটি নোটিফিকেশন জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশনকে টেট পরীক্ষার দিনক্ষণ নিয়ে জানতে চাওয়া হয়েছে।

আরও পড়ুন:

SC,ST ও OBC কাস্ট সার্টিফিকেট Revalidation আপডেট। বর্তমানে কার কী করনীয়, রইল বিস্তারিত – WB Cast Certificate Revalidation

এবার সকলের মধ্যেই একটাই প্রশ্ন, এই টেট পরীক্ষায় কারা বসতে চলেছে। মূলত এই বিজ্ঞপ্তি আসার পেছনে একটি কারণ রয়েছে। গত কিছুদিন আগে দেশের সর্বোচ্চ আদালত প্রত্যেক একটি নির্দেশনা দেওয়া হয় যাতে ২০২৮ সালের মধ্যে প্রত্যেক প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষকরা টেট পাশ করে। অর্থাৎ প্রত্যেক ইন সার্ভিস প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষকদের টেট পাস করা বাধ্যতামূলক করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা পর্ষদের আধিকারিক কর্তৃক জানানো হয়েছে, রাজ্য ও শিক্ষা দপ্তর থেকে যে নোটিফিকেশন জারি করা হয়েছে তা কেবল ইন সার্ভিস শিক্ষকদের টেট পরীক্ষা নিয়ে। অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে ২০২৮ সালের মধ্যে রাজ্যকে টেট পরীক্ষা আয়োজন করতে হবে। এবার সেই নির্দেশকে মাথায় রেখে শিক্ষা দপ্তর করতে দিনক্ষণ জানতে চাওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশন এর থেকে।

তবে যদিও এদিকে হবু শিক্ষকরা দীর্ঘদিন ধরে টেট পরীক্ষার অপেক্ষায় রয়েছেন, কিন্তু আপাতত তাদের জন্য এই টেট পরীক্ষায় (WB New TET Exam 2026) কোনরকম জায়গা থাকছে না। কেবল ইন সার্ভিসদের জন্য আয়োজন করা হবে এই টেট। শিক্ষা পর্ষদের একাধিকার থেকে জানা যায়, খুব শীঘ্রই এই টেট পরীক্ষার দিনক্ষণ সম্ভাব্য জানিয়ে দেওয়া হবে শিক্ষা দপ্তরকে।

এদিকে নতুন টেট প্রার্থীদের জন্য হতাশা আরো বেড়েই চলেছে। রাজ্যের দীর্ঘদিন ধরে টেট পরীক্ষা হয়নি অন্যদিকে প্রাথমিকের চলতি ইন্টারভিউ প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি বন্ধ রয়েছে স্কুল সার্ভিস কমিশনেরও ২৬ হাজার শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার কার্যকারিতাও। সব মিলিয়ে এখনো পর্যন্ত ধোঁয়াশার মুখে রয়েছে নতুন হুবহু শিক্ষক প্রার্থীরা।

আরও পড়ুন:

বিনামূল্যে প্রশিক্ষণ, প্রতিমাসে ৯,০০০ টাকা পাবেন -রইল বিস্তারিত – PM Internship Program 2026-27

বিশেষজ্ঞ মহলের দাবি, রাতে এখনো পর্যন্ত বেশ কয়েকটি নিয়োগ বন্ধ রয়েছে। সেই নিয়োগ সম্পন্ন না হওয়া পর্যন্ত নতুন করে রাজ্যে টেট পরীক্ষা নেওয়ার কোন প্রশ্নই উঠে না। তবে চলতি নিয়োগ গুলি তড়িঘড়ি শেষ হলে নতুন করে টেট পরীক্ষা নিতে পারে রাজ্য সরকার।

এখনো পর্যন্ত পর্ষদ কর্তৃক টেট পরীক্ষা নিয়ে কোনো নোটিফিকেশন জারি করা হয়নি। নোটিফিকেশন জারি হলে আরও স্পষ্ট হবে কারা কারা টেট দিতে পারবেন। পরবর্তী আপডেট পেতে সঙ্গে জুড়ে থাকবেন।

RAZZ

আমি প্রায় ৫ বছর ধরে কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করছি। শিক্ষা ও চাকরি, সরকারি সুবিধা, দৈনন্দিন ঘোষণা সহ অন্যান্য ধরনের আপডেট সম্পর্কে কন্টেন্ট লিখে থাকি। প্রতিনিয়ত নতুন নতুন খবর পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন।

Related Articles

Back to top button
বিনামূল্যে প্রশিক্ষণ, প্রতিমাসে ৯,০০০ টাকা পাবেন -রইল বিস্তারিত – PM Internship Program 2026-27 ডাক সেবক পদে ধাপে ধাপে আবেদন পদ্ধতি, ঘরে বসে মোবাইল দিয়ে হবে – Post Office GDS Apply Process TATA Tiago Electric Car : বাজারে নয়া চমক, কম দামে পাচ্ছেন ইলেক্ট্রিক গাড়ি। দেখুন বিস্তারিত বেকারদের জন্য সুসংবাদ! ১ বছরের মধ্যে সব শূন্যপদ পূরন। শূন্যপদ সংগ্রহ শুরু –