ScholarshipVacancy

বিনামূল্যে প্রশিক্ষণ, প্রতিমাসে ৯,০০০ টাকা পাবেন -রইল বিস্তারিত – PM Internship Program 2026-27

প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রোগ্রামে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, কী কী ডকুমেন্টস লাগবে, নিচে ধাপে ধাপে বিস্তারিত দেওয়া হল

PM Internship Program 2026-27

দেশের তরুণ যুবক-যুবতীদের জন্য প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রোগ্রাম এর মাধ্যমে দেওয়া হচ্ছে বিরাট সুযোগ। দেশের বিভিন্ন প্রান্তের বেকার যুবক-যুবতীরা ভারতের প্রায় ৫০০ বেশি সংস্থায় নিজের ইন্টার্ন হিসেবে সুযোগ করে নিতে পারেন। সব থেকে বড় কথা হল, শুধু ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন না পাশাপাশি পাবেন প্রতিমাসে ৯ হাজার টাকাও । যারা যারা এই ইন্টার্নশিপে সুযোগ নিতে চাই, তারা শেষ পর্যন্ত দেখুন নিচে ধাপে ধাপে এই সংক্রান্ত বিস্তারিত আলোচনা করা হলো।

 

বর্তমানে দেশের সরকারের মূল উদ্দেশ্য হলো দেশের তরুণ যুবক-যুবতীদের শুধুমাত্র পুঁথিগত শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া। এই মর্মে প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রোগ্রাম এর মাধ্যমে যুবক-যুবতীদের বিভিন্ন নামি দামি কোম্পানির সঙ্গে কাজ করার সুযোগ করে দেওয়া হচ্ছে। এর ফলে বেকার যুবক-যুবতীরা কাজের অভিজ্ঞতার পাশাপাশি মাসে ৯ হাজার টাকা পর্যন্ত আয়ও করতে পারবেন।

 

সবথেকে বড় সুযোগ হল এই ইন্টারসিটি প্রোগ্রাম শেষে বেকার যুবক-যুবতীদের হাতে একটি সার্টিফিকেট ধরিয়ে দেওয়া হবে। এই সার্টিফিকেটের মাধ্যমে ভবিষ্যতে বিভিন্ন কোম্পানিগুলিতে কাজের অগ্রাধিকারও পেয়ে যাবেন। তাই বেকারদের জন্য একটি সুবর্ণ সুযোগ চলে এসেছে, যদি আপনারা যোগ্য হন তাহলে অবশ্যই হাতছাড়া করবেন না –

আরও পড়ুন:

SC,ST ও OBC কাস্ট সার্টিফিকেট Revalidation আপডেট। বর্তমানে কার কী করনীয়, রইল বিস্তারিত – WB Cast Certificate Revalidation

 

ইন্টার্নশিপের সময়সীমা ও স্টাইপেন্ড –

যে সমস্ত যুবক-যুবতীরা ইন্টার্নশিপ প্রোগ্রামে সুযোগ পেয়ে যাবেন তাদের এক বছরের এই কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে। সঙ্গে প্রতি মাসে নয় হাজার টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। এক্ষেত্রে বেশ একটা অংকের টাকা কেন্দ্র সরকার কর্তৃক সরাসরি প্রার্থীর ব্যাংক একাউন্টে দেওয়া হবে। এক বছর পরে ঠিকঠাকভাবে ইন্টার্নশিপ শেষ করলে প্রার্থীকে একটি সার্টিফিকেটও দেওয়া হবে।

 

আবেদন করতে বিভিন্ন শর্তাবলী :

  1. আবেদনকারীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে
  2. আবেদনকারীর বয়স থাকতে হবে নূন্যতম ২১ বছর এবং সর্বাধিক ২৪ বছরের মধ্যে।
  3. প্রার্থীর কোন পূর্ন চাকরি বা রেগুলার কোর্সে ভর্তি থাকলে হবে না
  4. যেসব প্রার্থী দূর শিক্ষা বা ওপেন লার্নিং বা ডিসটেন্স এ পড়াশোনা করছেন তারাও আবেদন করতে পারবেন
  5. পরিবারের কোনো সদস্য স্থায়ী চাকরির সঙ্গে যুক্ত থাকলে এই সুযোগ পাবেন না
  6. পরিবারের বার্ষিক আয় আট লক্ষ কিংবা তার নিচে হতে হবে
  7. এক্ষেত্রে দেশের বেশ কিছু উচ্চশিক্ষার প্রতিষ্ঠান বা প্রিমিয়াম লার্নিং প্রতিষ্ঠানগুলিকে এই সুযোগ থেকে বাইরে রাখা হয়েছে

 

কি কি ডকুমেন্টস থাকতে হবে :

প্রার্থীর বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস থাকতে হবে যা নিম্নরূপ আলোচিত –

  • প্রার্থীর ডিজিটাল পরিচয় পত্র
  • জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিক এডমিট বা সার্টিফিকেট
  • ইনকাম সার্টিফিকেট
  • শেষ পরীক্ষার মার্কশীট
  • চালু থাকা ব্যাংক একাউন্ট

কিভাবে আবেদন জানানো যাবে :

  • আবেদন করতে প্রার্থীকে ভিজিট করতে হবে প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রোগ্রাম (PM Internship Program) এর অফিসিয়াল ওয়েবসাইটে –
  • এখানে গিয়ে সর্বপ্রথম তার থেকে লগইন করে নিতে হবে যদি আগে থেকে রেজিস্ট্রেশন না থাকে তাহলে আগে রেজিস্ট্রেশন করে তারপর লগইন করবেন।
  • এরপর আপনাকে যাবতীয় তথ্য ও পদের নাম এবং কোন কোম্পানির সঙ্গে কাজ করতে চান তা আপনার যোগ্যতা অনুযায়ী পরিপূর্ণ কিনা সেটি যাচাই করে পূরণ করতে হবে ।
  • আবেদন শেষ হলে প্রার্থীকে সেই আবেদনপত্রের প্রিন্ট আউট বের করে রাখতে হবে যদি ভবিষ্যতে প্রয়োজন পড়ে তারজন্য।

 

বাছাই পদ্ধতি :

আপনি যেই কাজের জন্য internship প্রোগ্রামে আবেদন করেছেন তার সংশ্লিষ্ট কোম্পানির মাধ্যমে আপনার যাবতীয় তথ্য যাচাই করা হবে।

আরও পড়ুন:

কলকাতায় ইন্ডিয়ান মিউজিয়ামে লাইব্রেরি সহ একাধিক পদে সুযোগ, এখনই আবেদন করুন – Indian Museum Library Job Opportunity

যাচাই প্রক্রিয়ার শেষ হলে একটি শর্ট লিস্ট তৈরি করা হবে এবং সেখানে আপনার নাম থাকলেই আপনি এই ইন্টার্নশিপ প্রোগ্রাম এ সুযোগ পেয়ে যাবেন।

 

যারা সঠিক যোগ্যতার অধিকারী তারা কেন্দ্র সরকারের এমন একটি দারুণ সুযোগ হাতছাড়া না করে সুযোগ নিতে পারেন। মাসিক স্টাইপেন্ড সহ কোর্স শেষে সার্টিফিকেট আপনার কর্মজীবনের জন্য বিরাট উপকারী হতে পারে। আবেদন করার পূর্বে এই সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে নিবেন।

PM Internship Official Portal

Raj Al

Raj Al বঙ্গসাথী-র একজন প্রফেশনাল কন্টেন্ট রাইটার। সরকারি প্রকল্প, চাকরির খবর এবং সাধারণ মানুষের দৈনন্দিন প্রয়োজনীয় তথ্য সহজ ভাষায় তুলে আনাই তাঁর কাজ। দীর্ঘদিনের বাস্তব অভিজ্ঞতা থেকে তিনি পাঠকের জন্য নির্ভরযোগ্য ও যাচাই করা খবর পরিবেশন করেন।

Related Articles

Back to top button
বিনামূল্যে প্রশিক্ষণ, প্রতিমাসে ৯,০০০ টাকা পাবেন -রইল বিস্তারিত – PM Internship Program 2026-27 ডাক সেবক পদে ধাপে ধাপে আবেদন পদ্ধতি, ঘরে বসে মোবাইল দিয়ে হবে – Post Office GDS Apply Process TATA Tiago Electric Car : বাজারে নয়া চমক, কম দামে পাচ্ছেন ইলেক্ট্রিক গাড়ি। দেখুন বিস্তারিত বেকারদের জন্য সুসংবাদ! ১ বছরের মধ্যে সব শূন্যপদ পূরন। শূন্যপদ সংগ্রহ শুরু –