
WB Cast Certificate Revalidation: বর্তমানে রাজ্যে কাস্ট সার্টিফিকেট নিয়ে বেশ কয়েকবার নিয়ম বিধি পাল্টাতে দেখা গেল। গত কয়েকদিন ওবিসি এ ও বি থেকে শুধু ওবিসি এবং এসসি, এসটি দের সকলের রিভেরিফিকেশন চলছিল। কিন্তু তারপরে কলকাতা হাইকোর্ট কর্তৃক সরকারের এই নির্দেশনার উপর আপাতত স্থগিতাদেশ জারি করা হয়। বিশেষ কারন ছাড়া কাস্ট যাচাই করা যাবেনা। শুধু যাদের বিরুদ্ধে কম্প্লেন আসবে কেবল তাদের কাস্ট সার্টিফিকেট যাচাই করার নিয়ম রয়েছে। কিন্তু এখন তাহলে কী করনীয়। নিজের কাস্ট প্রমাণ করতে আপনার করনীয় কী। চলুন ধাপে ধাপে বিস্তারিত জেনে নেওয়া যাক –
SC,ST, OBC রিভেলেশন
রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসলে নতুন করে আবার পুরনো সমস্ত কাজ সার্টিফিকেট যাচাই প্রক্রিয়া শুরু করা হয়। এক্ষেত্রে সমস্ত রকমের ডকুমেন্টস ফের একবার যাচাই করা হয়। এক্ষেত্রে যাদের সেকেন্ড জেনারেশন হিসেবে সার্টিফিকেট বানানো হয়েছিল তাদের শুধুমাত্র লিংকেজ দেখালেই রিভেলিটেশন হয়ে যেত। কিন্তু যারা ফাস্ট জেনারেশন হিসেবে কাস্ট সার্টিফিকেট তৈরি করেছিলেন তাদের পুনরায় সমস্ত ডকুমেন্টস দেখাতে হত।
বর্তমানে SC,ST,OBC রেভ্যালিডেশন করা যাবে কিনা –
যদিও সরকারের নির্দেশমতো রিভ্যালিডেশন এর কাজ চলছিল কিন্তু গত কয়েকদিন আগে হাইকোর্টের নির্দেশ অনুসারে ফের বন্ধ করে দেওয়া হয়। হাইকোর্ট কর্তৃক স্থগিতাদেশ দেওয়া হয় কাস্ট সার্টিফিকেটের ভ্যালিডেশন নিয়ে। কলকাতা হাইকোর্ট কর্তৃক জানানো হয়, কোন কমপ্লেন ছাড়া কাস্ট সার্টিফিকেট যাচাই করা আপাতত বন্ধ থাকবে। তবে পরবর্তী কোনো আসলে নির্দেশ পরিবর্তন হতে পারে।
OBC দের কী করনীয় –
এই মুহূর্তে সমস্ত কাস্ট সার্টিফিকেটের রিভ্যালিডেশন প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে। তবে অনেকে জানতে চাই OBC A ও B থেকে শুধু OBC হতে কী করনীয়। আপাতত কোনো কিছুই করতে হবে না। তবে যদি কেও OBC এনসিএল করতে চাই তাহলে করতে পারবে। কেননা বিভিন্ন চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করতে State বা Central NCL প্রয়োজন হয়ে থাকে তাই যদি আপবার প্রয়োজন পরে তাহলে এই কাজ করতে পারেন।
SC,ST কাস্ট সার্টিফিকেট হোল্ডারদের করী –
হাইকোর্টের রায় অনুযায়ী আপাতত সমস্ত কাস্ট সার্টিফিকেট যাচাই বা রিভ্যালিডেশন বন্ধ আছে। তাই এই মূহুর্তে কোনো কিছুই করতে হবে না। যেভাবে ছিল সেই ভাবে কাস্ট সার্টিফিকেট সংরক্ষণ নিতে পারবেন।

- Bongosathi Scheme Expert হল আমাদের অভিজ্ঞ কন্টেন্ট রাইটার ও ফ্যাক্ট-চেকারদের একটি ডেডিকেটেড টিম। পশ্চিমবঙ্গ ও ভারতের রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প ও তার সুযোগ সুবিধা সহ আবেদন পদ্ধতি সংক্রান্ত তথ্য দ্রুত ও সহজ ভাষায় আপনাদের কাছে পৌঁছে দেওয়াই এই টিমের প্রধান লক্ষ্য।





