আজ থেকে অন্নপূর্ণা যোজনার টাকা তো মেয়েদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। এবার পালা ছেলে-মেয়েদের, মানে যাঁরা এখনও চাকরি পাননি, তাঁদের কী হবে। সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে — যুবশক্তি প্রকল্পের টাকা কবে থেকে পাওয়া যাবে?
ভোটের আগে বিজেপির তরফে বলা হয়েছিল, ক্ষমতায় এলে বেকার ছেলে-মেয়েদের মাসে মাসে ভাতা দেবে সরকার। এরপর বাজেটেও এটা পাকা হয়ে যায় — গ্র্যাজুয়েট বেকাররা পাবেন মাসে ৩,০০০ টাকা, আর বাকিরা পাবেন ২,০০০ টাকা করে। এখন খবর হলো, আগামী ১ অক্টোবর থেকে এই প্রকল্পের অনলাইন আবেদন শুরু হয়ে যেতে পারে বলে জানা যাচ্ছে। মানে পুজোর মুখেই এই সুখবরটা আসতে পারে।
কীভাবে আবেদন করবেন?
খবর পাওয়া যাচ্ছে, যুবশক্তির জন্য একটা আলাদা ওয়েবসাইট বা পোর্টাল বানানো হচ্ছে। অন্নপূর্ণা যোজনার মতোই হয়তো অনলাইনের পাশাপাশি অফলাইনেও ফর্ম জমা দেওয়া যাবে — যাঁরা মোবাইল-কম্পিউটারে অতটা স্বচ্ছন্দ নন, তাঁদের জন্য অফলাইন সুবিধা থাকবে। তবে এটা এখনও পাকাপাকিভাবে সরকারি বিভাগ থেকে জানায়নি, তাই ধরে নেওয়ার দরকার নেই, একদম কনফার্ম খবরের অপেক্ষা করাই সবথেকে ভালো। আগামী কয়েকদিনে সব স্পষ্ট হবে পারে।
টাকা অ্যাকাউন্টে ঢুকবে কবে?
আবেদন করলেই তো আর সঙ্গে সঙ্গে হাতে টাকা চলে আসবে না, তাই না? সব তথ্য যাচাই হতে অন্নপূর্ণা যোজনার মতো একটু সময় লাগবে। তাই ধরে নেওয়া হচ্ছে, আবেদন অক্টোবরে শুরু হলেও টাকা হাতে আসতে নভেম্বর হয়ে যেতে পারে। আর হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবেন — আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে DBT (মানে আধার দিয়ে সরাসরি সরকারি টাকা ঢোকার লিঙ্ক) না থাকলে কিন্তু টাকা পেতে সমস্যা হতে পারে। তাই এটা আগে থেকেই ঠিক করে রাখতে হবে।
কারা কারা এই টাকা পাবেন?
| শর্ত | কী লাগবে |
|---|---|
| বয়স | ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। |
| বাসিন্দা | পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে |
| চাকরি | এখন কোনো চাকরি করলে চলবে না |
| পড়াশোনা | অন্তত মাধ্যমিক পাস হতে হবে |
| ৩,০০০ টাকা চাইলে | গ্র্যাজুয়েশন পাস থাকতেই হবে |
| ২,০০০ টাকা চাইলে | মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাসেই হয়ে যাবে |
শেষে একটা কথা বলে রাখি
দেখুন, আসলে ২,০০০ বা ৩,০০০ টাকায় কারো পুরো জীবন বদলে যাবে না, এটা সত্যি। কিন্তু যাঁরা এখনও চাকরি খুঁজছেন, তাঁদের একাংশের কাছে এই টাকাটা মাসের হাতখরচ বা কোনো পরীক্ষার ফর্ম ফিলাপের কাজে লেগে যেতে পারে। তবে এর আগেও তো বহুবার তারিখ পাল্টেছে, তাই ১ অক্টোবরটাও একদম শেষ কথা ধরে নেবেন না। কারন যতক্ষণ না সরকার নিজে থেকে পাকা বিজ্ঞপ্তি দিচ্ছে, ততক্ষণ শুধু অপেক্ষা না করে নিজের DBT লিঙ্ক আর দরকারি কাগজপত্র গুছিয়ে রাখতে পারেন। তাহলে আবেদন শুরু হলেই আপনি একদম রেডি থাকবেন।





