CTET 2026 Exam Date Out: ২০২৬ পরীক্ষা নিয়ে যাঁরা এতদিন ধরে অপেক্ষা করছিলেন, তাঁদের জন্য অবশেষে বড় একটা খবর এসেছে। এদিকে CBSE ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে একটা পাবলিক নোটিস দিয়ে জানিয়ে দিয়েছে, ২২তম সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট (CTET) অনুষ্ঠিত হবে আগামী ১২ ও ১৩ ডিসেম্বর ২০২৬-এ। অর্থাৎ যাঁরা শিক্ষকতার স্বপ্ন নিয়ে বসে আছেন, তাঁদের প্রস্তুতির জন্য এখন হাতে একটা পাকা চলে এলো।
বিশেষকরে এই CTET-এর ২২তম সংস্করণটা নিয়ে অনেক ঘোরপ্যাঁচ দেখা যাচ্ছে। প্রথমে আবেদন শুরু হয়েছিল মে মাসে, সেই আবেদন চলেছিল জুন পর্যন্ত। এরপর পরীক্ষার তারিখ পিছানো হয়, আর সেপ্টেম্বরের গোড়ার দিকে আবার নতুন করে আবেদনের সুযোগও দেওয়া হয়ে থাকে, বিশেষ করে যাঁরা আগে আবেদন করতে পারেননি তাঁদের জন্য। এতদিন সবাই অপেক্ষা করছিলেন, ঠিক কবে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। অবশেষে সেই উত্তরটা পাওয়া গেল CBSE এর তরফে।
কী কী জানা দরকার এখন?
- CTET 2026 পরীক্ষা হবে ১২ এবং ১৩ ডিসেম্বর, ২০২৬ — দুই দিন ধরে চলবে।
- আপনি কোন শহরে বা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেবেন, সেটা জানতে পারবেন পরীক্ষার ঠিক ১৫ দিন আগে, CTET এর অফিসিয়াল পোর্টাল থেকে।
- পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে পরীক্ষার মাত্র ২ দিন আগে থেকে।
- নতুন নোটিশ ও আপডেটের জন্য নজর রাখতে হবে সংশ্লিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট ctet.nic.in-এ।
আপনারা কী করবেন এখন?
দেখুন, অ্যাডমিট কার্ড আর শহরের নাম জানতে যে একটু দেরি হবে, এটা সবাইকে মেনে নিতেই হবে। সাধারণত CBSE-র নিয়মই এরকম — পরীক্ষার একদম কাছাকাছি সময়ে এসেই এসব তথ্য দেওয়া হয়ে থাকে। তাই এখন থেকে ঘন ঘন পোর্টাল চেক করার কোনো প্রয়োজন নেই। বরং হাতে যে দুই-তিন মাস সময় পাওয়া পাচ্ছেন, সেটা প্রস্তুতির কাজে লাগানোই বুদ্ধিমানের কাজ হতে পারে।
বিশেষ করে যাঁরা প্রাইমারি টেট বা আপার প্রাইমারি টেট নিয়ে প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের জন্য এই তারিখটা এখন থেকেই মাথায় গেঁথে রাখা বুদ্ধিমানের কাজ। পরীক্ষার প্রায় তিন মাস আগে তারিখ জেনে যাওয়া মানে হাতে যথেষ্ট সময় আছে সিলেবাস ভালোভাবে শেষ করার, রিভিশন করার, আর মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করে নেওয়ারও।
প্রার্থীদের উদ্দেশ্যে পরামর্শ :
এখন যে সময়টি পাচ্ছেন সেটি অযথা নষ্ট না করে আপনার প্রস্তুতি আরো চরম পর্যায়ে নিয়ে যান। যেহেতু বর্তমানে কম্পিটিশন বেড়েই চলেছে, তাই আপনি সাধারণভাবে প্রস্তুতি নিলে পিছিয়ে পড়তে পারেন। এখানে ভালো নম্বর পেলে আগামীতে এর ভালো ফলাফল পাবেন।





