মহিলাদের জন্য উজ্জ্বলা যোজনা। কীভাবে আবেদন করবেন, কী কী ডকুমেন্টস থাকতে হবে? – PM Ujjwala Yojana Application Process

By RAZZ

Published on:

দেশের মহিলাদের জন্য কেন্দ্র সরকারের অন্যতম একটি সুবিধা হল উজ্জ্বলা যোজনা। কেন সকালে এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের ফ্রিতে বা সামান্য ভর্তুকি দিয়ে গ্যাস কানেকশন দেওয়া হয়ে থাকে। শুধু তাই নয় এই দুজনার আওতায় একবার নাম লেখালে প্রতি রিফিল করলে ৩০০ টাকা পর্যন্ত ভর্তুকীও দেওয়া হয়ে থাকে। এই টাকা সরাসরি DBT এর মাধ্যমে ব্যাংক একাউন্টে পাঠানো হয়। PM Ujjwala Yojana Application Process

কেন্দ্র সরকারের উজ্জ্বলা যোজনার সুবিধা নিতে গেলে বেশ কিছু যোগ্যতা পূরণ করতে হবে। তার আগে জেনে নেওয়া ভালো এই প্রকল্পের মূল উদ্দেশ্য কি। মূলত পরিবেশ দূষণ রোধ করতেই এই প্রকল্পের উপর জোর দেওয়া হয়েছে। কাঠ কিংবা কয়লা বা ধোয়া তৈরি হয় এমন জ্বালানির পরিবর্তে উজ্জ্বলা যোজনা মাধ্যমে মহিলাদের পরিষ্কার রান্নাঘর তৈরি করে দেওয়া।

এবার আসা যাক এই প্রকল্পের সুবিধা নিতে গেলে কি কি যোগ্যতা থাকতে হবে? 

যারা এই প্রকল্পের সুবিধা নিতে চায় প্রধানত তাকে মহিলা হতে হবে। এছাড়াও তার বয়স ১৮ বছরের বেশি থাকতে হবে। পরিবারে অন্য কোন মহিলা এই ধরনের সুবিধা পেলে আবেদন করতে পারবেন না।

তপশিলি জাতি তপশিলি উপজাতি আবাস যোজনায় ঘর পেয়েছেন, AAY রেশন কার্ড রয়েছে, BPL, এমনকি যে সমস্ত পরিবার পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করে তার জন্য আলাদা ডিক্লারেশন দিয়ে আবেদন করার সুযোগ থাকছে।

কি কি সুবিধা পাওয়া যাচ্ছে :

প্রথমত এখানে আপনাকে প্রথমবারের মতো ওভেন ও প্রথম রিফিল ফ্রিতে দেওয়া হয়ে থাকে। তবে এর সাথে আরও বেশ কিছু সরঞ্জাম ও সিকিউরিটি ফিস বাবদ কিছু টাকা উপভোক্তার কাছ থেকে জমা নেওয়া হয়। ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের জন্য প্রায় ১৬০০ টাকা এবং পাঁচ কেজি গ্যাস সিলিন্ডারের জন্য ১১৫০ টাকা সিকিউরিটি ফিস জমা নেওয়া হয়।

কি কি ডকুমেন্টস থাকতে হবে :

এক্ষেত্রে যদি আপনি আবেদন করতে চান তাহলে বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস থাকতে হয়। প্রার্থী রেশন কার্ড এবং আধার কার্ড থাকা অবশ্যই জরুরি। পাশাপাশি ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা অন্যান্য ডকুমেন্টস জমা করতে হবে। এর পাশাপাশি আধার কার্ডের সঙ্গে লিংক রয়েছে এমন অ্যাকাউন্ট জমা দিতে হবে।

কিভাবে আবেদন করবেন :

আবেদন প্রক্রিয়া দুইভাবে হয়ে থাকে। আপনি চাইলে অনলাইনে উজ্জ্বলা যোজনা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। এখানে আপনাকে নির্দিষ্ট সংস্থা যেমন indane, Bharat,HP ইত্যাদি কোম্পানি গুলিতে কানেকশন নেওয়ার জন্য আবেদন করতে পারেন৷

এছাড়াও অফলাইন মাধ্যমে আবেদন করতে পারবেন। এরজন্য আপনাকে নিকটবর্তী ডিস্ট্রিবিউটারের কাছে গিয়ে আবেদন করতে পারেন।