Annapurna Yojana: এখনও ঢোকেনি সহায়তার টাকা? বিষয়টি নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ

By Raj Al

Published on:

আপনি হইতো মোবাইলে বারবার ব্যাঙ্কের অ্যাপ খুলে চেক করছেন, টাকা ঢুকল কি না? স্ট্যাটাস দেখে মন খারাপ? কিন্তু আপনি একা নন। অন্নপূর্ণা যোজনার টাকার জন্য এখনও হাজার হাজার মহিলা এভাবেই অপেক্ষায় দিন কাটছেন। আর ঠিক এই সময়েই এই প্রকল্প নিয়ে মুখ খুললেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয়, আর তাঁর কথায় বেশ পরিষ্কার একটা বোঝা যাচ্ছে।

গত ১৭ সেপ্টেম্বর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন প্রায় দেড় কোটিরও বেশি অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পাঠানো হয়েছে। তবে শুনতে বিপুল সংখ্যা লাগলেও, বাস্তবে এখনও অনেকেই টাকার মুখ দেখতে পানি। ঠিক এই সময় পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের কথাটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

 

আসলে মন্ত্রী কী বললেন ?

এদিকল প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সারা দেশে চলছে “সেবা সংকল্প অভিযান”, যা চলবে আগামী ১০ অক্টোবর পর্যন্ত। এই কর্মসূচির প্রস্তুতি নিয়ে বুধবার জেলা প্রশাসনের অফিসে একটা বৈঠক ডাকেন মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয়। সেখানেই অন্নপূর্ণা যোজনা প্রসঙ্গে তিনি স্পষ্ট বার্তা দেন — এই টাকা সবার জন্য নয়, শুধু যোগ্য ব্যক্তিরাই এই সুবিধা পাবেন। এর অর্থ জলো যাঁরা সব শর্ত পূরণ করে ফেলেছেন, শুধু তাঁদের অ্যাকাউন্টেই টাকা যাবে, বাকিরা এই প্রকল্পের অযোগ্য বলে বিবেচিত হবে।

কতজন এখনও টাকা পাননি?

চলতি ৪র্থ পেমেন্ট প্রায় ১ কোটি ৫৮ লক্ষ যোগ্য মহিলার অ্যাকাউন্টে টাকা পৌঁছেছে বলে জানা গিয়েছে। তবুও বহু জায়গায় অভিযোগ উঠছে, অনেক মহিলা এখনও ৩,০০০ টাকার কিস্তি হাতে পাননি। অনেকের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত একটা টাকাও জমা পড়েনি বলে অভিযোগ করছেন মহিলারা। প্রশাসনের কথায়, এই টাকা পর্যায়ক্রমে দেওয়া হচ্ছে, তাই এখনই দুশ্চিন্তা করার প্রয়োজন নেই, ধাপে ধাপে বাকিদের অ্যাকাউন্টেও টাকা জাম হবে।

টাকা না ঢুকলে কী করবেন?

  1. প্রথমেই নিজের আবেদনের স্টেটাস চেক করে দেখেনিন
  2. ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধারের সঙ্গে ঠিকমতো লিঙ্ক আছে কিনা চেক করে নিন
  3. আবেদন বাতিল হয়েছে কিনা সেটাও অনলাইনে যাচাই করে দেখে নিবেন।

তবে একটা কথা মাথায় রাখবেন — টাকা না পাওয়া মানেই যে আবেদন বাতিল, এটা কিন্তু সঠিক নশ। ব্যাঙ্কের তথ্যে ভুল, আধার সংযোগে গোলমাল বা প্রশাসনিক যাচাইয়ে দেরি হলেও টাকা আসতে সময় লাগতে পারে।

এককথায়, দিলীপ ঘোষের এই বার্তাটা আসলে একটা সতর্কবাণী আর আশ্বাসও। সতর্কবাণী এই কারণে বলা যাবে, যোগ্যতা না থাকলে টাকা আসবে না বলে স্পষ্ট করে দিয়েছেন দিলীপ ঘোষ। আর আশ্বাস এই জায়গায় যে, যাঁরা সত্যিই যোগ্য, তাঁদের টাকা একটু দেরিতে হলেও পেতে পারেন । তাই যাঁদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা ঢোকেনি, তাঁদের উচিত আতঙ্কিত না হয়ে নিজের কাগজপত্র আর ব্যাঙ্ক ডিটেলস একবার ভালো করে যাচাই করার। অহেতুক গুজবে কান না দিয়ে সরাসরি অফিসিয়াল পোর্টাল বা স্থানীয় প্রশাসনের কাছেই খোঁজ নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে।