Jio 5g free data Plan: ফোনে নেট চালাতে গিয়ে 5G-র নাম দেখেও অনেকে ব্যবহার করতে পারেনা । এবার সেই আফসোসটা দূর করার একটা সহজ পথ দেখিয়েছে Reliance Jio, তাও আবার মাত্র ৫১ টাকায়। কম দামের এই প্ল্যানটা নিয়ে অনেকেই ঠিকমতো জানেন না এখনো, এরফলে সুবিধা থাকা সত্ত্বেও ব্যবহার করা হয় না। আজ এই প্ল্যানটা নিয়ে সহজ ভাষায় সব খুঁটিনাটি বলে দিচ্ছি।
৫১ টাকার প্ল্যানে কী কী মিলছে
Jio-র এই ৫১ টাকার প্ল্যানে গ্রাহকরা পাচ্ছেন আনলিমিটেড 5G ডেটা, তার সঙ্গে বাড়তি ৩ জিবি 4G ডেটাও। এই 4G ডেটার অংশটা কিন্তু একদম নতুন সংযোজন — আগে এই প্ল্যানে শুধু 5G দেওয়া হয়ে থাকতো, কোনো 4G ডেটা থাকত না। এখন সেটাও যোগ হয়ে যাওয়ায় প্ল্যানটা আরও দারুণ সুযোগ নিয়ে এসেছে।
তবে এই অফারটা কিন্তু সবার জন্য নয়। যাঁরা ১.৫ জিবি প্রতিদিন ডেটা রিচার্জ প্ল্যান ব্যবহার করেছেন, শুধু তাঁদের জন্যই এই ৫১ টাকার প্ল্যান প্রযোজ্য হবে। আর একটা শর্ত হলো, আপনার বেস প্ল্যানের ভ্যালিডিটি অন্তত ১ মাসের হতে হবে, তবেই এই প্ল্যান আপনার জন্য কাজ করবে।
কাদের জন্য এই প্ল্যান কাজ করবে না
এই প্ল্যান রিচার্জ করার আগে দুটো জিনিস অবশ্যই দেখে নিতে হবে —
- আপনার ফোনটা 5G সাপোর্ট করে কিনা
- আপনার এলাকায় Jio-র 5G নেটওয়ার্ক এর সুবিধা আছে কিনা
এই দুটোর একটাও না থাকলে ৫১ টাকা খরচ করেও লাভ নিতে পারবেন। নিজের এলাকায় Jio-র 5G কভারেজ আছে কিনা জানতে সহজেই MyJio অ্যাপে গিয়ে চেক করে দেখতে পারবেন।
ভ্যালিডিটি নিয়ে একটু খেয়াল রাখবেন
এখানে একটা মজার ব্যাপার রয়েছে — পুরো প্ল্যানের ভ্যালিডিটি আপনার বেস প্ল্যানের সমান হলেও, আনলিমিটেড 5G সুবিধাটা কিন্তু মাত্র ১ মাসের জন্যই পেয়ে থাকবেন। অর্থাৎ যদি আপনার বেস প্ল্যান ৩ মাসের হয়, তাহলে ৩ জিবি 4G ডেটা পুরো ৩ মাস জুড়ে কাজ করবে এটা ঠিক, কিন্তু আনলিমিটেড 5G চলবে শুধু প্রথম এক মাসের জন্য হবে। এই ছোট্ট শর্তটা অনেকেই খেয়াল করেন না, পরে বিভ্রান্ত হয়ে পরে।
যাঁদের ফোনে 5G সুবিধা আছে কিন্তু প্রতিদিন বেশি রিচার্জ করার সামর্থ্য নেই, তাঁদের জন্য এই প্ল্যানটা সত্যিই বেশ লাভজনক হতে চলেছে। মাত্র ৫১ টাকায় পুরো মাস আনলিমিটেড 5G পাওয়াটা কিন্তু কম কথা নয়। তবে রিচার্জ করার আগে একবার নিজের ডিভাইস আর এলাকার কভারেজ দেখে নেওয়াটা ভুলবেন না, নাহলে টাকাটাই জলে যাবে।

Bongosathi News Desk হল আমাদের অভিজ্ঞ কন্টেন্ট ক্রিয়েটর ও ফ্যাক্ট-চেকারদের একটি ডেডিকেটেড টিম। পশ্চিমবঙ্গ ও ভারতের রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প, স্কলারশিপ, দৈনন্দিন খবরাখবর এবং সাধারণ মানুষের জন্য দরকারি ট্রেন্ডিং আপডেটগুলো দ্রুত ও সহজ ভাষায় আপনাদের কাছে পৌঁছে দেওয়াই এই টিমের প্রধান লক্ষ্য। সরকারি নোটিফিকেশন থেকে তথ্য সংগ্রহ করে, তা সঠিকভাবে যাচাই (Fact-Check) করার পরেই আমরা এখানে প্রকাশ করি, যাতে পাঠকরা সবসময় নির্ভুল ও নির্ভরযোগ্য তথ্য পান।




