রাজ্য সরকার ফের জমি রেজিস্ট্রিতে নতুন নিয়ম জারি করতে চলেছে। মূলত পেপারলেস রেজিস্ট্রেশন শুরু করতেই এমন উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। জানা যায়, আগামী এক অক্টোবর থেকেই জারি হতে পারে এই নিয়ম। এর ফলে আগের নিয়ম পরিবর্তন হয়ে নতুন নিয়মে জমি রেজিস্ট্রেশন করা হবে। সম্পূর্ণ অনলাইন মাধ্যমে এই প্রক্রিয়া হয়ে থাকবে এবং স্লট বুকিং প্রক্রিয়া কিভাবে আনা যায় সেই নিয়েও কাজ চলছে বলে জানা গিয়েছে। এদিকে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন বাজেটে।
রাজ্য নতুন সরকার ক্ষমতায় আসলে শুধু সাধারণ পশ্চিমবঙ্গবাসীর জন্য নয় পাশাপাশি সরকারি কর্মচারী, সরকারি প্রকল্পের উপভোক্তা সহ আরও বিভিন্ন নিয়মে পরিবর্তন আনেন। এবার জমি বাড়ি রেজিস্ট্রেশনে পুরনো নিয়ম পরিবর্তন করে পেপারলেস বা টেকনোলজি ব্যবহার করতে চাই রাজ্য৷ জানাযায় ইতিমধ্যে এই সংক্রান্ত কাজ অনেকটাই এগিয়ে ফেলেছে রাজ্য। এক্ষেত্রে সরকারের মূল লক্ষ্যই হলো আরো সহজ এবং স্বচ্ছ পদ্ধতিতে জমি রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পাদন করা।
তবে এর পাশাপাশি রাজ্য সরকারের অন্য একটি উদ্দেশ্য রয়েছে। জানা যায় জমি পাড়ে অনলাইনে রেজিস্ট্রেশন হলে সরকারের কাছে সমস্ত তথ্য থাকবে। এর ফোনে রাজস্ব আদায়ের ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে এবং এর পরিমাণও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। তবে সরকার এই প্রক্রিয়া আনতে প্রযুক্তিগত কাজ অনেকটাই সেরে ফেলেছেন বলে জানা গিয়েছে।
এদিকে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন, অনলাইনে জমি রেজিস্ট্রেশন করতে গেলে সর্বপ্রথম স্লট বুকিং প্রক্রিয়া আনতে হবে। যার কাজ ইতিমধ্যে প্রায় শেষের দিকে রয়েছে। এরপর ধাপে ধাপে টেকনোলজির দিক থেকেও উন্নত হতে হবে । নিজের পছন্দমত সময়ে এবং নির্ধারিত লড বুকিং এর মাধ্যমে রেজিস্ট্রেশন করা হবে যাতে অতিরিক্ত ভিড় এড়ানো যায়। এর ফলে সাধারণ মানুষ অতি সহজে এবং লাইনে না দাঁড়িয়ে এই প্রক্রিয়ায় জমি রেজিস্ট্রেশন করতে পারেন।
এদিকে সরকারি সূত্রে জানা যায়, বর্তমান সরকার প্রযুক্তির সঙ্গে পা মিলিয়ে এগোচ্ছে। রাজ্যে আগামীতে সমস্ত ধরনের কাজ পেপারলেস হতে চলেছে। অর্থাৎ টেকনোলজিকে ব্যবহার করে কম সময়ে কম খরচে সরকারি পরিষেবা কে আরো উন্নত করতে চাই রাজ্য সরকার। মূলত সরকারের লক্ষ্য এটাই যে, সরকারি অফিস গুলিতে ফাইলের বোঝা কমানো।
তবে জমি রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় যদি টেকনোলজি ব্যবহার করা হয় তাহলে আগামীতে স্বচ্ছতাই এগিয়ে থাকবে। তবে অনেকের মধ্যে কোন প্রশ্ন কবে চালু হবে এই প্রক্রিয়া। যদিও বিভিন্ন মাধ্যম থেকে জানা যাচ্ছে এক অক্টোবর থেকে শুরু হতে পারে এ নতুন প্রক্রিয়া। তবে এখনো পর্যন্ত সরকারিভাবে কোন রকম ঘটনা করা হয়নি। সরকারি ঘোষণা হলেই এই বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

Bongosathi News Desk হল আমাদের অভিজ্ঞ কন্টেন্ট ক্রিয়েটর ও ফ্যাক্ট-চেকারদের একটি ডেডিকেটেড টিম। পশ্চিমবঙ্গ ও ভারতের রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প, স্কলারশিপ, দৈনন্দিন খবরাখবর এবং সাধারণ মানুষের জন্য দরকারি ট্রেন্ডিং আপডেটগুলো দ্রুত ও সহজ ভাষায় আপনাদের কাছে পৌঁছে দেওয়াই এই টিমের প্রধান লক্ষ্য। সরকারি নোটিফিকেশন থেকে তথ্য সংগ্রহ করে, তা সঠিকভাবে যাচাই (Fact-Check) করার পরেই আমরা এখানে প্রকাশ করি, যাতে পাঠকরা সবসময় নির্ভুল ও নির্ভরযোগ্য তথ্য পান।





