Today Gold Rate : আজ সোনা ও রুপোর দাম কত? দেখেনিন শহর কলকাতার আপডেট

By Bongosathi News Desk

Published on:

আজ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ সোনার বাজারে দাম বেশ চড়া দেখা যাচ্ছে। আপনি যদি আজ সোনা বা রুপো কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে বাজারে যাওয়ার আগে একবার আজকের প্রতিবেদন থেকে দেখেনিন কেমন দর।

আমরা জানি যে, আন্তর্জাতিক বাজারের গতিবিধির পাশাপাশি স্থানীয় বাজারে চাহিদার ওঠানামার উপরও সোনা ও রুপোর দাম নির্ভর করে থাকে। এর ফলে প্রতিদিনই দামে কিছুটা পরিবর্তন দেখা যেতে পারে।

আজ কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম কত?

আজ ১ গ্রাম হলমার্ক ২২ ক্যারেট সোনার দাম ১৪ হাজার ৭৭০ টাকা দর রয়েছে।অর্থাৎ ২২ ক্যারেটের গয়না কিনতে গেলে প্রতি গ্রাম হিসেবে এই দামটি দিতে হবে। তবে গয়নার ক্ষেত্রে এর সঙ্গে আরও অতিরিক্ত খরচ করতে হবে – মজুরি ও অন্যান্য প্রযোজ্য খরচ যোগ হয়ে থাকে।

২৪ ক্যারেট সোনার দাম কত?

আজ কলকাতায় খুচরো ২৪ ক্যারেট পাকা সোনার দাম ১ গ্রাম ১৫ হাজার ৫৪০ টাকা রয়েছে।অন্যদিকে, ২৪ ক্যারেট পাকা সোনার বাটের দাম আজ ১ গ্রাম ১৫ হাজার ৪৬০ টাকা রয়েছে।তাই সোনার গয়না কেনার আগে শুধু প্রতি গ্রামের বাজারদর না দেকৈ, গয়নার মজুরি ও অন্যান্য চার্জও হিসাব করে নেওয়াও জরুরি। 

রুপোর দামও একনজরে দেখে নেওয়া যাক 

সোনার পাশাপাশি কলকাতায় রুপোর দামও উঠানামা করেই চলেছে। গয়না থেকে শুরু করে বিভিন্ন কাজে রুপোর ব্যবহার থাকায় বাজারে এর চাহিদাও বিপুল রয়েছে।আজ খুচরো রুপোর দাম ১ কেজিতে ২ লক্ষ ৩৮ হাজার ৪০০ টাকা রয়েছে।অন্যদিকে, রুপোর বাটের দাম আজ ১ কেজিতে ২ লক্ষ ৩৮ হাজার ৩০০ টাকা রয়েছে।

গয়না কেনার আগে যে বিষয়টি মাথায় রাখবেন

সোনার বাজারদর দেখেই গয়নার মোট দাম নির্ধারিত করা হয়না। গয়না কেনার সময় মজুরি, টেক্স এবং দোকানের অন্যান্য প্রযোজ্য চার্জ যোগ হতে পারে। তাই দোকানে যাওয়ার আগে আজকের প্রতি গ্রামের দর জেনে নেওয়ার পাশাপাশি, পছন্দের গয়নার মোট দাম এবং বিলের সমস্ত খরচ আলাদা করে দেখে নেওয়াই বুদ্ধিমানের কাজ।