অন্নপূর্ণা যোজনার টাকা ইতিমধ্যেই বহু মহিলার অ্যাকাউন্টে ঠুকে গিয়েছে। সেপ্টেম্বর মাসের কিস্তিতে প্রায় ১ কোটি ৬০ লাখ মহিলা ৩ হাজার টাকা করে পেয়েছেন বলে সরকার কর্তৃক জানানো হয়েছে। কিন্তু অনেকের দাবি যে অ্যাকাউন্টে এখনও টাকা পৌঁছয়নি। বহু ব্লক বলা মিউনিসিপালিটি অফিসে মহিলাদের ভিড় দেখা যাচ্ছে।
এবার আপনার অ্যাকাউন্টেও যদি অন্নপূর্ণা যোজনার টাকা না এসে থাকে, তাহলে আর চিন্তার কিছু নেই। টাকা না পাওয়ার বিষয়টি সরাসরি অভিযোগ করে জানানো যাবে। এবার আপনি ঘরে বসে অভিযোগ করতে পারবেন আপনার অন্নপূর্ণা নিয়ে৷
অন্নপূর্ণার টাকা না এলে কোথায় যোগাযোগ করবেন?
ইতিমধ্যে রাজ্যের তরফে অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত সমস্যার জন্য একটি হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে। টাকা না পাওয়া বা প্রকল্প সংক্রান্ত কোনও সমস্যা থাকলে ৮২৮২০ ৮২৮২০ নম্বরে ফোন করতে পারেন আপনিও। এবার নিজের ফোন দিয়ে নিজের অভিযোগ নিজেই জানাতে পারেন
তবে ফোন করার ক্ষেত্রে সঠিক সময়টা মাথায় রাখবেন। সোমবার থেকে শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই নম্বরে অভিযোগ জানানো যাবে। এর পরে বা আগে ফোন করলে নাও ফোন তুলতে পারে। তাই সঠিক সময়ে ও দিন অভিযোগ করাই বুদ্ধিমানের কাজ।
ইমেল করেও জানাতে পারবেন অভিযোগ
মেবাইল নম্বরের মাধ্যমে অভিযোগ জানাতে না চাইলে ইমেলের মাধ্যমেও সমস্যার কথা জানানে পারেন। সেক্ষেত্রে নিজের সমস্যা বিস্তারিত লিখে asap@wb.gov.in ঠিকানায় মেল করে জানাতে পারবেন।
অভিযোগ করার সময় আপনার অন্নপূর্ণা যোজনার সঙ্গে সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্টস ঠিকভাবে দেওয়াই ভালো। তাহলে সমস্যাটি খতিয়ে দেখার ক্ষেত্রে সুবিধা হতে পারে।
কয়েক মাসে বেড়েছে উপভোক্তার সংখ্যা
আমরা প্রায় সকলে জানি,গত জুন মাস থেকেই অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া শুরু হয়েছে। প্রথম মাসে প্রায় ২৮ লক্ষ মহিলা ৩ হাজার টাকা করে পেয়েছিলেন।
এরপর জুলাই মাসে উপভোক্তার সংখ্যা বেড়ে প্রায় ১ কোটি ১৯ লক্ষে পৌঁছায়। অগাস্টে প্রায় ১ কোটি ৪৬ লক্ষ এবং সেপ্টেম্বরে সেই সংখ্যা প্রায় ১ কোটি ৬০ লক্ষে পৌঁছেছে।
যদিও অনেকের অ্যাকাউন্টে টাকা চলে এসেছে,তবে এখনও যাঁরা টাকা পাননি তাঁদের জন্য অভিযোগ জানানোর সুযোগ করে দেওয়া হয়েছে। আপনার ক্ষেত্রেও যদি টাকা না এসে থাকে, তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে হেল্পলাইন নম্বরে যোগাযোগ করে অভিযোগ জানাতে পারেন।

Bongosathi News Desk হল আমাদের অভিজ্ঞ কন্টেন্ট ক্রিয়েটর ও ফ্যাক্ট-চেকারদের একটি ডেডিকেটেড টিম। পশ্চিমবঙ্গ ও ভারতের রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প, স্কলারশিপ, দৈনন্দিন খবরাখবর এবং সাধারণ মানুষের জন্য দরকারি ট্রেন্ডিং আপডেটগুলো দ্রুত ও সহজ ভাষায় আপনাদের কাছে পৌঁছে দেওয়াই এই টিমের প্রধান লক্ষ্য। সরকারি নোটিফিকেশন থেকে তথ্য সংগ্রহ করে, তা সঠিকভাবে যাচাই (Fact-Check) করার পরেই আমরা এখানে প্রকাশ করি, যাতে পাঠকরা সবসময় নির্ভুল ও নির্ভরযোগ্য তথ্য পান।




