আবাস যোজনার ৬০ হাজার টাকা পুজোর পরে, প্রায় ৩০ লক্ষ উপভোক্তা পাবেন সুবিধা – Awas Plus

By Bongosathi News Desk

Published on:

Awas Plus : বর্তমানে রাজ্য জুড়ে বহু চর্চিত একটি প্রকল্প হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা।কেনই বা না, যেহেতু দীর্ঘ কয়েক বছর ধরে এই কাজ রাজ্যে প্রায় বন্ধ হয়েছিল। এখন রাজ্যে নতুন সরকার এলেই এই প্রকল্পের উপর বিশেষ ভাবে জোর দেওয়া হয়েছে। ডবল ইঞ্জিন সরকার হতেই না হতে নতুন আবেদন শুরু করা হয়। আবেদন শেষ হলেও পুনরায় সময় বাড়িয়ে উপভোক্তাদের বার বার সুযোগ দেওয়া হয়৷

Awas Plus 2024 Details

সরকারের রিপোর্ট অনুযায়ী, প্রায় ৬০ লক্ষের মতো উপভোক্তা আবাস যোজনার ঘর পাওয়ার জন্য আবেদন করেন৷ হিসেব সঠিক করে বললে দেখা যায় প্রায় ৫৫ লক্ষ পরিবার এই প্রকল্পে নয়া করে ঘরের জন্য আবেদন করে। এখানে ইতিমধ্যে প্রথম দফার ভেরিফিকেশন কাজ হয় ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত।

কিন্তু এবার ফের উপভোক্তা নিয়ে নয়া আপডেট দিল সরকার পক্ষ। সম্প্রতি জানানো হয়, রাজ্যে ২য় দফার ভেরিফিকেশনের কাজ ইতিমধ্যে শুরু করেছে সরকার। পুজোর আগেই শেষ করতে তৎপর রাজ্য। কেননা পুজোর পরে একাউন্টে টাকা দিতে চাই সরকার। জানা যায়, প্রায় ৩০ লক্ষের বেশি উপভোক্তা পুজোর পর তার প্রথম কিস্তির টাকা পেতে চলেছে।

এও জানানো হয়, রাজ্যে প্রথম ধাপে প্রায় ৩০ লক্ষ উপভোক্তাকে পুজোর পর প্রথম কিস্তির ৬০ হাজার টাকা দিতে পারে রাজ্য। শুধু তাই নয়, এই নিয়ে কাজের রিপোর্ট অনুযায়ী পরবর্তী টাকা পাবেন। এককথায় সরকারি নির্দেশ মেনে ঘরের কাজ শুরু করলে তবেই পরবর্তী কিস্তির পাবেন। যদি টাকা পেয়ে কাজ না করেন তাহলে পরবর্তী কিস্তির টাকা পেতে সমস্যা হবে।

সবথেকে বড় প্রশ্ন হলো, সরকার চাই স্বচ্ছতা আনতে। যাতে কোনো বৈধ উপভোক্তা বাদ না পরে। প্রত্যেক বৈধ উপভোক্তাকে বেছে ঘরের টাকা দেবে সরকার। তাইতো প্রথম দফার ভেরিফিকেশন শেষ হলেও দ্বিতীয় দফাতেও চলছে ভেরিফিকেশন জোরকদমে। অবৈধ উপভোক্তা বাদ দিতেই এই ভাবে চলছে কাজ৷

ইতিমধ্যে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী বিভিন্ন জেলা ঘুরে ঘুরে মিটিং করে গেছেন। এই দায়িত্ব দেওয়া হয়েছে মূলত বিডিও কে। বিডিও এর মাধ্যমে এই যাচাই প্রক্রিয়া হবে তবে নিদিষ্ট শতাংশ হিসেবে এই যাচাই প্রক্রিয়া সম্পন্ন করা হবে। বিডিও এর যাচায়ে শেষ কথা নয়, জেলা বিভাগ থেকেও চলবে যাচাই।

জানানো হয়, প্রত্যেক উপভোক্তাকে প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা ঘর তৈরি বাবদ দেওয়া হবে। তবে পাহাড়ি এলাকায় ১ লক্ষ ৩০ হাজার হবে। তবে ঘর তৈরির উপযুক্ত জায়গাও তৈরি রাখতে হবে। যদি শৌচাগারের জন্যও আবেদন করেন তাহলে আরও কিছু অতিরিক্ত জায়গা থাকতে হবে। সঙ্গে আরও ১২ হাজার টাকা পাবেন।

সব মিলিয়ে প্রায় ৩০ লক্ষ উপভোক্তা প্রথম ধাপে আবাস যোজনার টাকা পেতে চলেছেন। ধাপে ধাপে সমস্ত উপভোক্তাকে বৈধ হলে আবাসের সুবিধা দেওয়া হবে। তাই যদি প্রথম লিস্টে আপনার নাম নাও থাকতে তাতে চিন্তার কোনো কারন নেই। অপেক্ষা করুন, যোগ্যতার শর্ত পূরণ করলে আবাস যোজনার সুবিধা নিয়ে সমস্যা হবে না।