অন্নপূর্ণা থেকে অন্যান্য প্রকল্পে আবেদন জানতে চান? সরকার নিয়ে এসেছে এক দারুণ কর্মসূচি। যদি আপনি অন্নপূর্ণা থেকে শুরু করে পেনশন ভাতা সুবিধা না পেয়ে থাকেন তাহলে আপনার জন্য দারুণ সুসংবাদ। আগামী কয়েকদিনের মধ্যে আপনাকে ফের সুবিধা দিতে চলেছে সরকার। কোথায় ও কীভাবে? চলুন ধাপে ধাপে বিস্তারিত জেনে নেওয়া যাক –
অনেকেই রয়েছেন যারা এখনো পর্যন্ত সরকারি প্রকল্পের সহায়তা পাননি৷ অনেকেই আবেদন করেও বাতিল হয়েছেন। এবার সকলের জন্য রাজ্য সরকার শুরু করছে এক বিশেষ কর্মীসূচি যার নাম “সেবা সেতু( Deva Setu) ” কর্মসূচি। সব থেকে বড় কথা হল, আপনাকে দুরে কোথাও যেতে হবে না। সমস্ত প্রকল্পের কাজ আপনি মাত্র একটি জায়গায় গিয়ে করে নিতে পারবেন।
কোথাও ও কীভাবে পাবেন সুবিধা?
এরজন্য আপনাকে যেতে হবে সরকারের আয়োজিত নিদিষ্ট সেবা সেতু কর্মসূচির স্থানে। সেখানে গিয়ে নিদিষ্ট ফর্ম পূরণ করে জমা করতে হবে। এরপর যথাযথ ডকুমেন্টস দিয়ে আবেদন জমা করতে হবে। সরকারি অফিসার আপনার ফর্ম যাচাই করবে এবং নিদিষ্ট সময়ে তা সমাধান করবে৷
সেবা সেতু (Seva Setu) কর্মসূচিতে কী কী সুবিধা পাবেন?
এখানে আপনি রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পে সুবিধা পেয়ে যাবেন। রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনা সহ অন্যান্য সমস্ত প্রকল্প সহ কেন্দ্রের আয়ুস্মান ভারত, আবাস, সোলার প্রকল্প সহন আরও অন্যান্য। সব থেকে গুরুত্বপূর্ণ হলো বিভিন্ন পেনশন স্কিমে আবেদন করা যা অন্য সময়ে হয়না।
এর পাশাপাশি জব কার্ড বা ১২৫ দিনের কাজের ডিমান্ড সহ অন্যান্য বহু কাজের জন্য আবেদন জানাতে পারবেন। তাই আপনি এখনই ঠিক করে নিন কোন কোন কাজ আপনার এখনো পেন্ডিং রয়েছে এবং তার একটা লিস্ট তৈরি করে ফেলুন। সঠিক সময়ে গিয়ে কাজ সেরে ফেলুন।
কোথায় ও কোন স্থানে যাবেন?
জানা যায়, আগামী অক্টোবর মাসে প্রথম সপ্তাহে হতে চলেছে এই সেবা সেতু (Seva Setu) কর্মসূচি। এখান থেকে আপনি সমস্ত প্রকল্পের সুবিধা পাবেন। জেলার বিভিন্ন ব্লক বলা মিউনিসিপালিটি অফিসে এই সেবা সেতু কর্মসূচি আয়োজিত করা হবে। তবে অনেক ক্ষেত্রে কয়েকটি গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নিয়েও এই কর্মসূচি হতে পারে। জানা যায়, আমার ২-৪ অক্টোবর হতে পারে এই কর্মসূচি।
এই কর্মসূচিতে যাওয়ার আগে যোগাযোগ করে দেখে নিবেন আপনার এলাকায় ঠিক কোথায় বা কোন স্থানে হতে চলেছে এই বিশেষ কাজ।

Bongosathi News Desk হল আমাদের অভিজ্ঞ কন্টেন্ট ক্রিয়েটর ও ফ্যাক্ট-চেকারদের একটি ডেডিকেটেড টিম। পশ্চিমবঙ্গ ও ভারতের রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প, স্কলারশিপ, দৈনন্দিন খবরাখবর এবং সাধারণ মানুষের জন্য দরকারি ট্রেন্ডিং আপডেটগুলো দ্রুত ও সহজ ভাষায় আপনাদের কাছে পৌঁছে দেওয়াই এই টিমের প্রধান লক্ষ্য। সরকারি নোটিফিকেশন থেকে তথ্য সংগ্রহ করে, তা সঠিকভাবে যাচাই (Fact-Check) করার পরেই আমরা এখানে প্রকাশ করি, যাতে পাঠকরা সবসময় নির্ভুল ও নির্ভরযোগ্য তথ্য পান।




