Free LPG Gas Connection : ফ্রী রান্না গ্যাস কানেকশন সঙ্গে ৩০০ টাকা ভর্তুকি মিলনে – রইল আবেদন পদ্ধতি

By Bongosathi News Desk

Published on:

বর্তমানে ঘরে ঘরে রান্নার গ্যাসের চাহিদা বেড়েই চলেছে। ধোঁয়া মুক্ত রান্নাঘর এখন একটি স্বভাবে পরিণত হয়েছে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে অনেক উপভোক্তা এখনো পর্যন্ত নিজের একটি রান্নার গ্যাস কানেকশনেই নিতে পারছেন না। কিংবা গ্যাস কানেকশন নিতে গেলে পকেট থেকে চলে যাচ্ছে বিপুল পরিমাণ টাকা। তাই এই জায়গায় দাঁড়িয়ে উপভোক্তাদের জন্য নতুন এক সুবিধা এসে গেল।

আমরা সকলে জানি, কেন্দ্রে নরেন্দ্র মোদি সরকার আসার পরেই ধোঁয়া মুক্ত রান্নাঘর করার জন্য অন্যতম একটি সরকারি যোজনা শুরু করেন, যার নাম হল প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ( Free LPG Gas Connection Apply)। এর মাধ্যমে শুধু ফ্রিতে রান্নার গ্যাস কানেকশন নয়, তার পাশাপাশি ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডার বাবদ ৩০০ টাকা করে ভর্তুকিও দেয় সরকার। অতি রিফিলে এই টাকা দিয়ে থাকে কেন্দ্র সরকার থেকে।

এবার অনেক উপভোক্তা রয়েছে যারা এখনো পর্যন্ত এই প্রকল্প থেকে বঞ্চিত রয়েছে। সেই সমস্ত উপভোক্তাদের জন্য ফের একবার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার (Free LPG Gas Connection) মাধ্যমে আবেদন গ্রহণ করা হচ্ছে। আপনি যদি ভারতের একজন বাসিন্দা হয়ে থাকেন এবং এখনো পর্যন্ত এই প্রকল্পের সুবিধার না পেয়ে থাকেন -তাহলে আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ এসে গেছে।

কি কি শর্ত পূরণ করতে হবে :

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা আওতায় সুবিধা পেতে গেলে আপনাকে বেশ কয়েকটি যোগ্যতা পূরণ করতে হবে –

  1. ভারতের স্থায়ী বাসিন্দা বা নাগরিক হতে হবে।
  2. শুধু পরিবারের মহিলারাই আবেদন জানাতে পারবেন
  3. আগে থেকে পরিবারের কেউ এই এই প্রকল্পের অধীনে নাম নথিভুক্ত থাকবে না
  4. আবেদনকারীর বয়স থাকতে হবে নূন্যতম 18 বছর
  5. পাশাপাশি আবেদনকারীর কিছু জরুরি ডকুমেন্টস থাকতে হবে

কি কি ডকুমেন্টস থাকতে হবে :

আবেদনকারীর বেশকিছু প্রয়োজনে ডকুমেন্টস আবেদন করার সময় লাগবে –

  • আবেদনকারীর আধার কার্ড ও ভোটার কার্ড
  • পাসপোর্ট সাইজের ছবি 
  • ব্যাংকের পাস বই 
  • অন্যান্য কিছু সাধারণত ডকুমেন্টস যেমন -যদি অন্তোদয় রেশন কার্ড থাকে /তপশিলি জাতি বা উপজাতি প্রমাণ /অন্যান্য পিছিয়ে পড়ার প্রমাণ 

কি কি সুবিধা পাওয়া যায় :

আবেদনকারী একবার আবেদন করলে এখানে বেশ কিছু সুবিধা পেয়ে থাকেন –

  • প্রথমত আবেদনকারি প্রথম কানেকশন নেওয়ার জন্য যে খরচ হয়ে থাকে সেটা থেকে মুক্তি পাবেন
  • একবার আপনার নাম নথিভুক্ত হলে প্রতি মাসে সরকার কর্তৃক ভর্তুকি দেওয়া হবে
  • এই ভর্তুকের টাকা সরাসরি উপভোক্তার একাউন্টে বা আধার ডিবিটির মাধ্যমে ঢুকে যাবে।

কিভাবে আবেদন জানানো যাবে ( Free LPG Gas Connection Apply):

এক্ষেত্রে আপনি অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমে আবেদন জানাতে পারেন –

অফলাইন আবেদন পদ্ধতি :

অফলাইন মাধ্যমে আবেদন করতে গেলে সর্বপ্রথম আপনাকে বিভিন্ন গ্যাস ডিস্ট্রিবিউশন সংস্থার অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। যেমন ইন্ডেন, ভারত অথবা এইচপি ইত্যাদি।

নির্দিষ্ট অফিসে গিয়ে আপনাকে উজ্জ্বলা যোজনার একটি আবেদন ফরম পূরণ করতে হবে।

যদি আগে থেকে এই যোজনার আওতায় নাম না থাকে তাহলে ভেরিফাই করে আপনাকে এই প্রকল্পের আওতায় আনতে পারে।

তবে মনে রাখবেন আবেদন করলেই কিন্তু সফল হবে না, সরকার কর্তৃক নির্দিষ্ট সংখ্যায় উপভোক্তা নিয়ে থাকে। যদি আপনি সেই সংখ্যার মধ্যে থাকেন তাহলে আপনার নাম নথিভুক্ত করা হতে পারে। অন্যথায় আপনি পরেরবার আবেদন করতে পারেন।

অনলাইন মাধ্যমে আবেদন :

অনলাইন আবেদন করার জন্য আপনাকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা অফিসিয়াল (PM Ujjawala Yojana) ওয়েবসাইট ভিজিট করতে হবে। সেখানে গিয়ে নির্দিষ্ট ফর্মটি পূরণ করতে হবে। আপনার যাবতীয় ডকুমেন্টস যা চাওয়া হবে সেটি স্ক্যান করে আপলোড করতে হবে।

তবে অনলাইন আবেদন করার পর আপনি চাইলে সরাসরি সংশ্লিষ্ট অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন। সেখানে গিয়ে আপনি জানতে পারবেন আপনার আবেদন পাস হওয়ার কতটা সম্ভাবনা রয়েছে।