আপনার কি দীর্ঘদিনের স্বপ্ন শিক্ষকতা করার? তাহলে এবার সরকারি স্কুলে আপনার জন্য রয়েছে দারুন সুযোগ। এখানে প্রাথমিক শিক্ষক থেকে ভাইস প্রেসিডেন্ট এবং প্রিন্সিপাল হওয়ার সুযোগ রয়েছে। উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে ডিপ্লোমা বা ডিগ্রি থাকলে এই সুযোগ পেতে পারেন। আসুন ধাপে ধাপে বিস্তারিত জেনে নেওয়া যাক –
আপনার যদি দীর্ঘদিনের স্বপ্ন হয়ে থাকে রাজ্যের স্কুলের শিক্ষকতা করার তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুযোগ। আপনার উপযুক্ত যোগ্যতা থাকলে এই সুযোগ কোনোমতে হাতছাড়া করবেন না। আসুন আমরা প্রত্যেক পদের যোগ্যতা এবং অন্যান্য সত্য সম্পর্কে বিস্তারিত জেনে নিই –
কী কী পদে নিয়োগ করা হবে :
শুকনা আর্মি পাবলিক স্কুল কর্তৃক যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে জানানো হয়েছে, এখানে বেশ কয়েক ধরনের শিক্ষক পদের জন্য এবং শিক্ষা কর্মী পদের জন্য নিজের নিয়োগ দেওয়া হবে। প্রাইমারি থেকে শুরু করে মাধ্যমিক এবং ভাইস প্রিন্সিপাল, হেড মাস্টার ও স্পেশাল এডুকেটর পদে নিয়োগ করার জন্য আবেদন চাওয়া হয়েছে।
আবেদন করতে যে সমস্ত শর্ত পূরণ করতে হবে :
আবেদন করার জন্য এখানে বয়সের একটি শর্ত দেওয়া রয়েছে। প্রাথমিক শিক্ষক পদের জন্য আবেদন করতে সর্বাধিক চল্লিশ বছর বয়স থাকতে হবে। হেড মাস্টার পদের জন্য আবেদন করতে সর্বাধিক ৫৫ বছর বয়স থাকতে হবে। এছাড়াও ভাইস প্রিন্সিপাল পদের জন্য আবেদন করতে গেলে ন্যূনতম ৩৫ এবং সর্বাধিক ৪৫ বছর বয়স থাকতে হবে। এছাড়াও কিছু ক্ষেত্রে বয়সের ছাল রয়েছে অফিসিয়াল নোটিশ থেকে দেখে নিবেন।
শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রাথমিকে শিক্ষক হতে গেলে আপনাকে উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে দুবছরের ডি এল এড কোর্স কমপ্লিট করতে হবে। এছাড়াও অন্যান্য শিক্ষক যেমন মাধ্যমিক বা স্পেশাল এডুকেটর পদের জন্য আবেদন করতে গেলে নির্দিষ্ট বিষয়ে স্নাতক এবং সঙ্গে বিএড বা প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। এছাড়াও হেডমাস্টার বা ভাইস প্রিন্সিপাল পদের জন্য বিজ্ঞপ্তি অনুযায়ী যোগ্যতা পূরণ করতে হবে।
কিভাবে বাছাই করা হবে :
যে সমস্ত আগ্রহী প্রার্থীরা যোগ্যতার ভিত্তিতে আবেদন জানাবেন তাদের নিয়ে একটি শর্টলিস্ট তৈরি করা হবে। এই লিস্ট অনুযায়ী প্রার্থীদের ইন্টারভিউ এর জন্য ডেকে নেওয়া হবে। এর পাশাপাশি কম্পিউটার টেস্ট নেওয়া হবে যে পদের জন্য প্রযোজ্য রয়েছে। সবশেষে যোগ্য প্রার্থীদের একটি তালিকা প্রকাশ করে নিয়োগ করা হবে।

কিভাবে আবেদন জানাবেন :
আবেদন জানাতে প্রার্থীদের অফালাইন মাধ্যমে একটিভ ফর্ম জমা করতে হবে। এই ফর্মটি শুকনা আর্মি পাবলিক স্কুলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া যাবে অথবা নিচে থেকে ডাউনলোড করতে পারবেন। ওই আবেদন পত্রটি প্রিন্টার বের করে নিয়ে যথার্থ তথ্য পূরণ করবেন। সঙ্গে যাবতীয় ডকুমেন্টস দিয়ে স্কুলের ঠিকানায় জমা করতে হবে।
আবেদন জমা করার শেষ তারিখ :
অফলাইন আবেদনপত্র জমা করার শেষ তারিখ ধার্য করা হয়েছে ২৮ শে অক্টোবর ২০২৬। তবে যেহেতু আপনার মাধ্যমে আবেদন জমা করতে হবে তাই অবিলম্বে এই আবেদন জমা করাই বুদ্ধিমানের কাজ।
| অফিসিয়াল ওয়েবসাইট | চেক করুন |
| আবেদন পত্র | চেক করুন |

Bongosathi Career Team মূলতঃ ছাত্র-ছাত্রী ও চাকরিপ্রার্থীদের সঠিক দিকনির্দেশনা দেওয়ার জন্য কাজ করে। আমাদের এই টিমের সদস্যরা শিক্ষাক্ষেত্রে যথেষ্ট অভিজ্ঞ। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার আপডেট, ব্যাঙ্কিং সেক্টর বা সরকারি চাকরির খবর, এবং অল্প পুঁজিতে লাভজনক ব্যবসার আইডিয়াগুলো আমরা বিশ্লেষণ করে এখানে তুলে ধরি। আমাদের লক্ষ্য হল পশ্চিমবঙ্গের যুবসমাজকে সঠিক তথ্য দিয়ে তাদের ভবিষ্যৎ গড়তে সাহায্য করা।




