Daily Income : দৈনিক আয় ৩০০ টাকা। রাজ্য সরকারের এই কার্ড আছে কী? কীভাবে আবেদন? দেখুন

By Bongosathi Career Team

Published on:

আপনি যদি একজন বেকার হয়ে থাকেন এবং এদিক ওদিক একটি কাজের সন্ধান করে থাকেন তাহলে আপনার জন্য একটি ভালো উদ্যোগ এসেছে রাজ্য সরকার কর্তৃক। রাজ্য সরকারের বেশ কয়েকদিন আগে ঘোষণা করেছেন রাজ্যের শ্রমিকেরা দৈনিক ৩০০ টাকা রোজগার করতে পারবেন সরকারের এই প্রকল্পে। এবার অনেকের মধ্যে প্রশ্ন কি এই প্রকল্প? কিভাবে বা দৈনিক ৩০০ টাকা আয় করা সম্ভব?

রাজ্য সরকার ক্ষমতায় আসার আগে বেশ কয়েকবার এই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে শ্রমিকেরা বছরে ১২৫ দিন কাজ নিশ্চয়তা পাবে। এই মর্মে সরকার ইতিমধ্যে কাজও শুরু করে দিয়েছেন। জেলায় জেলায় এবং এমনকি বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের সংসদগুলিতে ইতিমধ্যে এই কাজ শুরু হয়ে গেছে। এখানে দৈনিক ৩০০ টাকা আশ অতি সহজেই পাওয়া যাবে।

মূলত সরকারের এই প্রকল্প হল ১২৫ দিনের কাজ অর্থাৎ “বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ)”। এই প্রকল্পের মাধ্যমে কেন্দ্র সরকার করতে সমস্ত শ্রমিকদের ১২৫ দিনের কাজের গ্যারান্টি সহকারে কাজ ধরিয়ে দিচ্ছে। এর ফলে শ্রমিকেরা সরকারি কাজ করে দৈনিক ৩০০ টাকা পর্যন্ত আয় করার সুযোগ পাচ্ছেন। 

মূলত সরকারের এই প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো, শ্রমিকদের রোজগার প্রদান করা। আগে যেখানে ১০০ দিনের কাজ হাত দেওয়া হতো সেখানে ১২৫ দিন করা হয়েছে। তবে এখানে কাজ করতে গেলে আপনার বেশ কয়েকটি জরুরী কাজ আগে থেকেই করে নিতে হবে।

যদি আপনি কেন্দ্র সরকারের ১২৫ দিনের অর্থাৎ “বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ)” এর অধীনে কাজ করতে চান তাহলে সর্বপ্রথম আপনার একটি জব কার্ড থাকতে হবে। এরপর সেই জব কার্ড অনুযায়ী আপনার এলাকায় বা সংসদে সরকারি কোনো কাজ হলে সেই কাজে আপনাকে অংশগ্রহণ করতে হবে।

“বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ)” মাধ্যমে সরকার দিনমজুরদের দৈনিক ৩০০ টাকা পারিশ্রমিক দিচ্ছেন। সব থেকে বড় কথা হল এই টাকা সরাসরি ব্যাংক একাউন্টে আধার ডিভিডির মাধ্যমে ঢুকে যাবে। অর্থাৎ কাজ করার পর টাকা নিয়ে কোনরকম সমস্যা নেই।

আপনি যদি এখনো পর্যন্ত নিজের জব কার্ড তৈরি না করে থাকেন তাহলে এখনি নিজের গ্রাম পঞ্চায়েত অথবা পৌরসভা অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন। সেখানে গিয়ে একটিভ ফর্ম আপনাকে জমা করতে হবে এবং তার সঙ্গে আপনার আধার কার্ড এর জেরক্স কপিও জমা করতে হবে।

যদিও সাথে সাথে জব কার্ড প্রদান করা হয় না তবে আবেদন করার পর কিছুদিন অপেক্ষা করলেই আপনার এই জব কার্ড ইস্যু হতে পারে।