রাজ্যের কৃষকদের সামনে বর্তমানে একটি বিশেষ প্রশ্ন তা হল কৃষক আইডি নিয়ে। অনেকের মধ্যে প্রশ্ন, এই কৃষক আইডি কি কাজে লাগতে পারে অথবা কিভাবে এই কৃষক আইডি তৈরি করবেন। আজকের এই প্রতিবেদনে আমরা ধাপে ধাপে কৃষক আইডি সম্পর্কে যথাযথ তথ্য দিয়ে আপনাকে সাহায্য করতে চলেছি। চলুন তাহলে শেষ পর্যন্ত পড়ুন –
কৃষক আইডি হল রাজ্যের কৃষকদের জন্য এমন একটি ডকুমেন্টস ১১ সংখ্যার নম্বর যার মাধ্যমে একজন কৃষকের জমির পরিমাণ তার আধার কার্ডের সঙ্গে লিংক করা হয়ে থাকে। অর্থাৎ সে তার আধার কার্ড দিয়ে তার সমস্ত জমির সুবিধা পেয়ে যাবেন। ভবিষ্যতে কৃষক সংক্রান্ত কোনো ধরনের আপডেট আসলে অথবা জমি সংক্রান্ত আপডেট আসলে তাকে বল একটি আইডি দিলেই সমস্ত তথ্য পাওয়া সম্ভব।
তাই প্রত্যেক কৃষককে উচিত এই কৃষক আইডি তৈরি করে রাখা। বিশেষ করে যে সমস্ত কৃষকরা প্রধানমন্ত্রী কৃষাণ যোজনা অথবা রাজ্যের মুখ্যমন্ত্রী কৃষি সম্মাননীতি প্রকল্পের আওতায় রয়েছেন তাদের জন্য এই প্রকল্প বিশেষভাবে কাজে লাগতে পারে। এর পাশাপাশি এই কৃষক আইডি দিয়ে আপনি ভবিষ্যতে সরকারি ভাবে নিজের ধান বা অন্যান্য পণ্য বিক্রি করতে পারেন।
তাহলে প্রশ্ন কিভাবে এই আইডিতে আবেদন করবেন :
- প্রথমত আপনাকে ভিজিট করতে হবে এগ্রি স্টক (Agri Stack) এর অফিসিয়াল ওয়েবসাইটে।
- এরপর আপনাকে সর্বপ্রথম লগ ইন ড্যাসবোটে গিয়ে ফার্মার লগইন তৈরি করে নিতে হবে।
- ফার্মার লগইন আইডি এবং পাসওয়ার্ড তৈরি করার পূর্বে আপনাকে নিউ রেজিস্টার বা এনরোলমেন্ট অপশন এ ক্লিক করে আধার ওটিপি দিয়ে এনরোল করতে হবে।
- এরপর আপনাকে সব থেকে নিচে পরপর দুবার একই পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। তবে এক্ষেত্রে পাসওয়ার্ড দেওয়ার জন্য কিছু নিয়ম অবলম্বন করতে হবে।
- এরপর সরাসরি ফার্মার লগইন করতে হবে। লগইন করার পর সমস্ত ধরনের ডিটেলস বাংলায় অর্থাৎ লোকাল ভাষায় ইনপুট করতে হবে।
- এরপরে আপনার ঠিকানা ঠিকঠাক ভাবে পূরণ করতে হবে।
- কৃষকের যদি কোনরকম থাকে তাহলে তার নাম্বার অথবা ফ্যামিলি কার্ড নাম্বার দিতে পারেন।
- এরপর দেখতে পাবেন জমি সংক্রান্ত ডিটেলস পূরণ।
- নিজের জমি হলে সেই অপশনটি ক্লিক করার পর আপনাকে নিজের জমি সংক্রান্ত জেলা মৌজা গ্রাম ইত্যাদি সিলেট করতে হবে এবং যেকোনো একটি প্লট নম্বর দিয়ে সাবলেট অপশনে ক্লিক করলেই আপনার নাম ভেসে উঠবে।
- এরপর নিজের নামটি সিলেক্ট করে নিয়ে সমস্ত প্লট গুলি সিলেক্ট করে নিয়ে জমি ভেরিফাই করে নিতে হবে।
- জমি ভেরিফাই হয়ে গেলে ব্লু টিক চলে আসবে।
এরপর সব থেকে নিচে দেখতে পাবেন সেখানে ক্লিক করতে বলবে। সব ঠিকঠাক কবে ক্লিক করার পরে ফাইনাল সাবমিট করতে হবে। এরপর আপনার সামনে একটি অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে আপনি চাইলে সেটি ভবিষ্যতের জন্য ডাউনলোড করে রাখতে পারে। তবে মনে রাখবেন এটি কোন ফার্মার আইডি নম্বর নয়।
আপনি প্রায় 24 ঘন্টা বা কয়েক দিনের মধ্যে ফার্মার আইডি পেয়ে যাবেন তবে আপনাকে একবার চেক করে দেখে নিতে হবে।
ফার্মার আইডি কিভাবে চেক করবেন :
- এর জন্য আপনাকে সর্বপ্রথম আবার একই ওয়েবসাইটে যেতে হবে অর্থাৎ Agri stack।
- সেখানে গিয়ে আপনি ড্যাসবোটে দেখতে পাবেন চেক স্ট্যাটাস।
- ওই অপশনে ক্লিক করে আধার ওটিপি দিয়ে লগইন করতে হবে।
- লগইন হয়ে গেলে আপনার সামনে একটি পেজ ওপেন হয়ে যাবে এবং সেখানে আপনার আমার আইডি এপ্রুভ হয়েছে কিনা তা দেখাবে।
যদি এপ্রুভ হয়ে যায় তাহলে সেই আইডিটি আপনি ভবিষ্যতের জন্য প্রিন্ট করে রাখতে পারেন অথবা লিখে রাখতে পারেন।

- Bongosathi Scheme Expert হল আমাদের অভিজ্ঞ কন্টেন্ট রাইটার ও ফ্যাক্ট-চেকারদের একটি ডেডিকেটেড টিম। পশ্চিমবঙ্গ ও ভারতের রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প ও তার সুযোগ সুবিধা সহ আবেদন পদ্ধতি সংক্রান্ত তথ্য দ্রুত ও সহজ ভাষায় আপনাদের কাছে পৌঁছে দেওয়াই এই টিমের প্রধান লক্ষ্য।




