শুরু হচ্ছে যুব শক্তি পোর্টাল? মাসে ৩০০০ পেতে দেখেনিন শর্ত সমূহ – Yuba Shakti Prakalpo Apply Portal

By Scheme Expert

Published on:

পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য রাজ্য সরকারের বিরাট পদক্ষেপ হলো ‘যুবশক্তি ভরসা কার্ড প্রকল্প‘। মমতা সরকারের আমলে তৈরি হওয়া যুব সাথী প্রকল্পের নাম পরিবর্তন ও আর্থিক সহায়তার পরিমান বৃদ্ধি করে নতুন করে যুবশক্তি ভরসা কার্ড প্রকল্প চালু করা হচ্ছে। এখানে পশ্চিমবঙ্গের যে কোন প্রান্ত থেকে বেকার যুবক-যুবতীরা মাসিক যথাক্রমে ২০০০ ও ৩০০০ টাকা পেয়ে যাবেন। এই প্রকল্প নিয়ে বেশ কিছু গাইডলাইন সামনে এসেছে – চলুন দেখে নেওয়া যাক

 

আবেদন কিভাবে করা যাবে : 

যুবশক্তি ভরসা কার্ড নিয়ে অনেকের মধ্যেই একটা প্রশ্ন সরকার কর্তৃক এর আবেদন চালু করলে কিভাবে আবেদন জমা করা যেতে পারে –

অনলাইন আবেদন :

যুব শক্তি ভরসা কার্ড প্রকল্পে বেকার যুবক যুবতীরা দুই ভাবেই আবেদন করতে পারবেন। সব থেকে সহজ এবং দ্রুত আবেদন পদ্ধতি হলো অনলাইন মাধ্যমে আবেদন করা। এখানে আপনাকে নির্দিষ্ট পোর্টালে গিয়ে কথা ভাবে আবেদন ফরমটি পূরণ করতে হবে এবং নির্দেশ মতো ডকুমেন্টস আপলোড করতে হবে।

পড়তে পারেন: ১০ নভেম্বরের পর বন্ধ হবে রেশন সামগ্রী? এই পদ্ধতিতে কার্ড ঠিক করে নিন – Ration Card New Update

অফলাইন আবেদন পদ্ধতি :

যদি কেউ অনলাইনে আবেদন করতে না চায় তাহলে অফলাইন মাধ্যমেও আবেদন করা যেতে পারে। অফলাইনে আবেদন করতে গেলে আপনি যে অঞ্চলে বসবাস করেন অর্থাৎ গ্রামীণ অঞ্চলে বসবাস করলে সংশ্লিষ্ট BDO অফিসে এবং শহর অঞ্চলে বসবাস করলে বা মিউনিসিপ্যালিটি এর অধীনে বসবাস করলে SDO অফিসে গিয়ে সমস্ত দরকারি নথিপত্র নিয়ে অফলাইন মাধ্যমে আবেদন করা যেতে পারে।

আর্থিক সাহায্যের পরিমাণ কেমন :

গত সরকারের আমলে যেখানে যুব সাথী প্রকল্পের মাধ্যমে সকলকে মাসে ১৫০০ টাকা দেওয়া শুরু হয়েছিল সেখানে সরকার তা বৃদ্ধি করে যথাক্রমে ২ হাজার এবং ৩ হাজার মাসিক ভাতা করা হচ্ছে। আপনার যোগ্যতার উপর নির্ভর করবে মাসিক সাহায্যের পরিমাণ। অর্থাৎ আপনি যদি গ্রেজুয়েট হয়ে থাকেন তাহলে মাসিক ৩০০০ এবং আন্ডার গ্রেজুয়েট হয়ে থাকলে মাসিক ২০০০ টাকা ভাতা পাবেন।

কবে নাগাদ আবেদন গ্রহণ হতে পারে :

বেকার যুবক যুবতীদের জন্য অতি দ্রুত অনলাইন আবেদন গ্রহণ প্রক্রিয়া হতে চলেছে। তবে সরকার প্রতি এখনো পর্যন্ত নোটিফিকেশন জারি করে এই সংক্রান্ত কোনো কিছুই জানানো হয়নি। এদিকে সরকার কর্তৃক ইঙ্গিত দিয়ে জানানো হয়েছে ইতিমধ্যে এই প্রকল্পের আবেদন ও শর্ত সমূহ নিয়ে প্রশাসনিক স্তরে কাজ চলছে। আগামী ২৩ নভেম্বরের পর যুবশক্তি প্রকল্প নিয়ে পূর্ণাঙ্গ গাইডলাইন আসতে পারে। তবে তার আগে আপনারা নিজেদের ডকুমেন্টস গুলি রেডি করে রাখতে পারেন।

কি কি যোগ্যতা থাকতে হবে :

  1. আবেদনকারীর বয়স থাকতে হবে তোমায় ২১ বছর এবং সর্বাধিক ৪০ বছরের মধ্যে
  2. পারিবারিক বাৎসরিক আয় ১ লক্ষ টাকা কিংবা তার কম থাকতে হবে
  3. প্রার্থী অন্য কোন প্রকল্প থেকে সামাজিক ভাতা সংক্রান্ত সুবিধা পেলে আবেদন জানাতে পারবেন না।
  4. যোগ্যতা হিসেবে গ্রাজুয়েট বা আন্ডারগ্রেজুয়েটরা আবেদন জানাতে পারবেন।

প্রয়োজনীয় ডকুমেন্টস সমূহ :

যুবশক্তি ভরসা কার্ড প্রকল্পে আবেদন করতে গেলে আপনাকে বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস তৈরি রাখতে হবে এবং অনলাইন আবেদন করার সময় সেই সমস্ত ডকুমেন্টগুলি কেন করে আপলোড করতে হবে।

  1. বয়সের প্রমাণপত্র বা জন্ম সার্টিফিকেট কিংবা এডমিড অথবা সার্টিফিকেট  
  2. শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
  3. পাসপোর্ট সাইজের ছবি
  4. পরিবারের আয়ের সার্টিফিকেট
  5. প্রার্থীর আধার ও ভোটার কার্ড
  6. অন্যান্য

 

যদিও এখনো পর্যন্ত অনলাইন আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়নি তবে সরকার কর্তৃক জানানো হয়েছে এই প্রকল্পের কাজ নিয়ে প্রশাসনিক স্তরে অতিসত্বর আপডেট জানানো হবে। আগামী ২৩ শে নভেম্বরের পর এই প্রকল্প সম্পর্কে পূর্ণাঙ্গ শর্ত সমূহ জানানো হলে পরবর্তীতে অনলাইন আবেদন গ্রহণ প্রক্রিয়ায় শুরু হতে পারে। কেবলমাত্র সরকার কর্তৃক জানানো অফিশিয়াল ওয়েবসাইটে আবেদন করা যাবে এবং অন্য কোথাও আবেদন বা প্রতারণার ফাঁদে পড়বেন না।

আরও পড়ুন: কৃষক আইডি কী? কী কী কাজে লাগবে? রইল বিস্তারিত – আবেদন পদ্ধতিও দেখুন – Farmer Id Agri Stack Apply