WB New Seva Setu camp 2026: পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠন করার পর একের পর নতুন নতুন ঘোষণা এসেই চলেছে। রাজ্যে বিজেপি সরকার বসার পর ‘দুয়ারে সরকার‘ অথবা ‘পাড়ায় সমাধান ‘এর পরিবর্তে জনকল্যাণ শিবির ও সেবা সেতু কর্মসূচির আয়োজন করা হচ্ছে।এবার রাজ্যজুড়ে ফের একবার সেবা সেতু কর্মসূচি শুরু হতে চলেছে। সব থেকে বড় কথা হল চলতি মাসেই বিভিন্ন স্কিমে ফের একবার আবেদন করতে পারবেন সাধারণ জনগণ।
যদিও শেষবারের মতো গত মাসের ২ থেকে ৪ অক্টোবর পর্যন্ত আয়োজিত হয়েছিল সেবা সেতু কর্মসূচি। তারপরেই পুজোর ছুটি এবং অতিরিক্ত ভিড়ের কারণে যারা এখনো পর্যন্ত বিভিন্ন স্কিমের সুবিধা নিতে পারেননি তাদের জন্য পুনরায় সুযোগ দিতে চলেছে রাজ্য সরকার। সব থেকে বড় কথা হলো এই কর্মসূচি শুরু হলে সাধারণ জনগণ তাদের বিভিন্ন অভিযোগ এবং অনুসন্ধান মূলক বিভিন্ন কাজ করতে পারবেন।
কবে থেকে শুরু হতে পারে এই কর্মসূচি?
এখন সকলের মধ্যে একটাই প্রশ্ন সেবা সেতু কর্মসূচির মাধ্যমে কবে তারা স্কিমে আবেদন জানাতে পারবেন? বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, সেবা সেতু কর্মসূচি নভেম্বরের শেষের দিকে অথবা ডিসেম্বরে প্রথম দিকে আয়োজিত হতে চলেছে। তবে প্রশাসনিক এখনো পর্যন্ত সরকারিভাবে কোনরকম তিনক্ষণ ঘোষণা করে জানানো হয়নি।
তবে জানা যাচ্ছে রাজ্য প্রশাসন, নতুন করে সেবা সেতু কর্মসূচির দিনক্ষণ ঘোষণা হলে মাইকিং করে অথবা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে। পৌরসভা এবং ব্লক উভয় ক্ষেত্রেই যেভাবে বাজে স্থানে সেবা সেতু বা জনকল্যাণ শিবির কর্মসূচি অনুষ্ঠিত হবে সেই তারিখ বিজ্ঞপ্তি দিয়ে বা এলাকায় মাইকিং করে জানিয়ে দেওয়া হবে।
জনকল্যাণ শিবিরে কি কি সুবিধা পাওয়া যাবে :
কি কি সুবিধা পাওয়া যাবে এটি জানার আগে আপনাকে জেনে নেওয়া উচিত, পঞ্চায়েত এবং ব্লক স্তর অথবা মিউনিসিপালিটি স্তরের সমস্ত ধরনের ডিপার্টমেন্ট এক ছাদের নিচে পেয়ে যাবেন। অর্থাৎ খুলে বললে বলা যায় – কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন ধরনের স্কিমে সুবিধা, বিভিন্ন ধরনের সংশোধন বা অভিযোগ জানাতে পারবেন, ভূমি দপ্তর কিংবা বিদ্যুৎ দপ্তর অথবা আধার দপ্তরের বিভিন্ন পরিষেবা এখান থেকেই মিলবে। এছাড়াও পঞ্চায়েত স্তর, ব্লক স্তর ও মিউনিসিপ্যালিটি স্তরে যে সমস্ত কাজকর্ম দৈনন্দিন হয়ে থাকে তার সমস্ত সুবিধা জনকল্যাণ শিবির বাস সেবা সেতু কর্মসূচিতে পাওয়া যাবে।
ঠিকই ডকুমেন্টস হাতে নিয়ে যাবেন :
প্রথমত জানিয়ে দেওয়া দরকার, যেকোনো নির্দিষ্ট প্রকল্পে বা নির্দিষ্ট সুবিধা নিতে গেলে তার সম্পর্কিত প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে উপস্থিত হতে হবে। তবে অনেক সময় সেই প্রকল্প সম্পর্কে আপনার সঠিক ধারণা না থাকলে বেশ কিছু সাধারণ ডকুমেন্টস যা নিয়ে যাওয়া উচিত তা হল-
- আবেদনকারীর আধার কার্ড কিংবা ভোটার কার্ড
- ব্যাংকের পাস বই
- একটি বৈধ মোবাইল নম্বর
- প্যান কার্ড
- জমি সংক্রান্ত কাগজপত্র
- যে কাজে যাচ্ছেন তার কোন হাতকপি থাকলে তার কপি
- অথবা অন্যান্য কোন প্রয়োজনীয় ডকুমেন্টস যদি আপনার হাতে থাকে তাহলে তার কপি নিয়ে উপস্থিত থাকবেন
বিশেষ ঘোষণা :এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো রকম বিজ্ঞপ্তি প্রকাশ করে অথবা ঘোষণা করে এই সংক্রান্ত কোনো কিছু জানানো হয়নি। ভবিষ্যতে কোনো রকম নতুন নোটিফিকেশন আসলে অথবা এই সংক্রান্ত কোনো কাজ হলে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে।

Bongosathi Business Expert মূলতঃ উদ্দোক্তা ও ব্যবসায়ীদের সঠিক দিকনির্দেশনা দেওয়ার জন্য কাজ করে। আমাদের এই টিমের সদস্যরা সংশ্লিষ্ট যথেষ্ট অভিজ্ঞ। অল্প পুঁজিতে লাভজনক ব্যবসার আইডিয়াগুলো আমরা বিশ্লেষণ করে এখানে তুলে ধরি। আমাদের লক্ষ্য হল পশ্চিমবঙ্গের যুবসমাজকে সঠিক তথ্য দিয়ে তাদের ভবিষ্যৎ গড়তে সাহায্য করা।




